আহত হৃদয়ের আর্তনাদ||

in আমার বাংলা ব্লগ26 days ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। লেখালেখি করতে অনেক ভালো লাগে। বিশেষ করে মনের কথা লিখবে ভালো লাগে। মাঝে মাঝে সুন্দর অনুভূতিগুলো শেয়ার করি। আবার মাঝে মাঝে কিছু কষ্টের অনুভূতি সবার মাঝে শেয়ার করি। আজকে কিছু কষ্টের অনুভূতি আপনাদের মাঝে শেয়ার করব।


আহত হৃদয়ের আর্তনাদ:

stocksnap-dark-2567082 (2).jpg

Source


জীবনের সমীকরণটা বড্ড বেশি কঠিন। জীবনটাকে আমরা যতটা সহজ মনে করি আসলে ততটা সহজ নয়। ছোট্ট এই জীবনে খুব বেশি কিছু চাওয়ার ছিল না। তবুও সৃষ্টিকর্তা বারবার আমার পরীক্ষা নিচ্ছেন। বহু প্রতিক্ষার পর যখন আমার জীবনে নতুন আশার আলো এলো তখন জীবনটাকে সত্যি অনেক ভালো লাগতো। নতুন ভাবে বাঁচার জন্য তৈরি হতে শুরু করেছিলাম। নতুন করে নিজেকে সাজানোর আর বাঁচার চেষ্টায় ব্যস্ত হয়ে পড়লাম। কিন্তু কে জানত এই ব্যস্ততা শুধু ক্ষণিকের।


নিজের ভেতরে একটি ছোট প্রাণের সঞ্চার হল। অনেক অপেক্ষার পর একটি ছোট্ট প্রাণ আমার ভিতরে জন্ম নিল। কিন্তু সেই প্রাণটা ধীরে ধীরে শেষ হয়ে গেল। নিজের চোখের সামনে সবকিছু শেষ হতে দেখলাম। নিজের ভেতরে বেড়ে ওঠা সেই স্বপ্নটা নিমিষেই ধুলিস্যাৎ হয়ে গেল। এত কষ্ট এত যন্ত্রণা সহ্য করার ক্ষমতা মাঝে মাঝে হারিয়ে ফেলি। যাকে পেলাম তাকেও হারিয়ে ফেললাম। খুব অল্প সময়ের জন্য হয়তো সে আমার জীবনে এলো। কিন্তু সারা জীবন হয়তো এই কষ্টটা বয়ে বেড়াতে হবে।


এই ছোট্ট জীবনে হয়তো তেমন কিছুই চাওয়ার ছিল না। শুধু একটু ভালো থাকার আশায় কত কিছুই না করলাম। নিজের ভেতরে বেড়ে ওঠা ছোট্ট প্রাণটাকে আর ধরে রাখা হলো না। সৃষ্টিকর্তার কাছে অনেক আকুতি মিনতি করলাম কিন্তু শেষ রক্ষা আর হলো না। মাঝে মাঝে বড্ড বেশি অভিমান হয়। নিজের উপর আর সৃষ্টিকর্তার উপর। কেন যে বারবার আমার পরীক্ষা নেন নিজেও জানিনা। আমার জীবনে হয়তো অনেক কষ্ট পাড়ি দেওয়ার বাকি আছে। জানিনা জীবনের বাকি পথ কিভাবে পাড়ি দিব।


আহত হৃদয়ের আর্তনাদ প্রকাশ করতে পারি না। ভেতরটা শেষ হয়ে যায়। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে। চোখের জল গড়িয়ে পড়ে। কিন্তু মনের কষ্টটা তখনও শেষ হয় না। হয়তো ভেতরের সেই যন্ত্রণা আর হাহাকার হৃদয়ের মাঝখানে ক্ষত সৃষ্টি করেছে। যে ক্ষত আর কখনোই সুখাবে না। সেই ক্ষত পূর্ণ হয়ে আর কখনোই সুখের প্রদীপ জ্বলে উঠবে না। হৃদয়ের আর্তনাদ হৃদয়টাকে আহত করে দিয়েছে। আহত হৃদয়ের এই আর্তনাদ সইতে সইতে হয়তো একদিন জীবন প্রদীপ শেষ হয়ে যাবে। আর নিভে যাবে সব হাহাকার, কষ্ট আর আত্মচিৎকার।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 61651.19
ETH 1725.67
USDT 1.00
SBD 0.38