হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস||

in আমার বাংলা ব্লগlast month

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। সব সময় নিজের অনুভূতি থেকে লেখালেখি করি। আসলে নিজের মনের অনুভূতি গুলো লেখার মাধ্যমে প্রকাশ করতে ভালো লাগে। তেমনি আজকে কিছু কথা লিখব। আশা করছি সবার ভালো লাগবে।


হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস:

pexels-dark-1837186.jpg

Source


আমরা আত্মবিশ্বাসের উপর অনেক বেশি ভরসা করি। আত্মবিশ্বাস আমাদেরকে নতুন পথ দেখায়। আত্মবিশ্বাসের মাধ্যমে আমরা নতুনভাবে নিজেকে সাজাই। কিন্তু মাঝে মাঝে যখন নিজের আত্মবিশ্বাস হারিয়ে যায় তখন সফলতার পথগুলো অন্ধকারে ভরে ওঠে। মনে হয় যেন সফলতার সেই দ্বারপ্রান্তে এসে একেবারে শেষ হয়ে যাচ্ছি। সফলতা আমাদের জীবনে সহজে ধরা দেয় না। কিন্তু কোন কিছু চাওয়ার মাঝে যে আকাঙ্কা থাকে এটাতে আত্মবিশ্বাস প্রবল ভাবে কাজ করে।


আমাদের ইচ্ছা শক্তি এবং আমাদের আত্মবিশ্বাস আমাদেরকে নতুনভাবে নিজেকে তৈরি করতে সাহায্য করে। নিজেকে নতুন ভাবে সাজাতে গেলে আত্মবিশ্বাস সবচেয়ে বেশি প্রয়োজনীয়। কিন্তু মাঝে মাঝে আমরা নিজের প্রতি নিজে বিশ্বাস হারিয়ে ফেলি। মাঝে মাঝে আমরা নিজের অনুভূতিগুলোকে আত্মবিশ্বাসের রূপ দিতে পারি না। চাইলেও আর ঘুরে দাঁড়াতে পারি না। একবার ভেঙ্গে পড়লে সেইখান থেকে ফিরে আসা কিংবা নতুনভাবে নিজেকে সাজানো অনেক বেশি কঠিন।


কথায় আছে ভাঙা নৌকা দিয়ে সমুদ্র পাড়ি দেওয়া অনেকটা হতাশার সাগরে পাড়ি দেওয়ার মতো। হয়তো ভাঙ্গা নৌকার সেই ছোট্ট ফুটো দিয়ে হতাশাগুলো উপরে উঠে আসে। তেমনি জীবনের কিছু কিছু পরাজয় আমাদের জীবনের ভাঙা নৌকাটাকে ফুটো করে দেয়। আর আত্মবিশ্বাস তিলে তিলে শেষ হয়ে যায়। ভয়ঙ্কর এক হতাশা বুকের মাঝে বাসা বাঁধে। তখন চাইলেও আর স্বাভাবিক জীবনে ফেরা যায় না।


আত্মবিশ্বাসের অভাবে আমরা হয়তো জীবনের অনেক গুরুত্বপূর্ণ অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি। আসলে জীবনে আত্মবিশ্বাসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা যদি একবার ভেঙে পরি তাবে ঘুরে দাঁড়ানোর জন্য আত্মবিশ্বাস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু ভেঙে পড়ার পর সেই আত্মবিশ্বাস ধরে রাখা আরও বেশি কঠিন। জানিনা জীবনে সেই আত্মবিশ্বাস আর কখনো ফিরে আসবে কিনা। জানিনা জীবনকে নতুন ভাবে সাজাতে পারবো কিনা।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 61651.19
ETH 1725.67
USDT 1.00
SBD 0.38