রোদ বৃষ্টির খেলা||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি বর্তমান সময়ের আবহাওয়া নিয়ে নিজের অনুভূতি সবার মাঝে শেয়ার করব। আশা করছি আমার এই পোস্টের কথাগুলোর সাথে আপনারাও নিজেদের মনের মিল খুঁজে পাবেন। কিংবা আপনাদের পারিপার্শ্বিক অবস্থার মিল খুজে পাবেন।
রোদ বৃষ্টির খেলা:
Source
বর্তমান সময়টাই যেন রোদ বৃষ্টির খেলা চলছে। এই সময়ে এসে রোদের দেখা হঠাৎ করে পাওয়া যাচ্ছে আবার হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। সকাল বেলা রোদ দেখলেও দুপুর হতে না হতেই অঝরে বৃষ্টি নামতে শুরু করছে। রোদ-বৃষ্টির এই মিষ্টি খেলার মাঝে আমরাও মেতে উঠেছি। আবার মাঝে মাঝে দৈনন্দিন কাজকর্ম করতে গিয়ে বেস ভোগান্তিতে পড়তে হয়। অনেকে হঠাৎ করে বাহিরে গিয়ে বৃষ্টিতে আটকা পড়ছে। এই আবহাওয়ায় কখন বৃষ্টি নামবে এটা বোঝা সত্যিই মুশকিল হয়ে পড়েছে।
বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ তারা বুঝতে পারছে না কিভাবে দিনের কাজগুলো শেষ করবে। হঠাৎ করে বৃষ্টি শুরু হওয়ার কারণে তাদের দৈনন্দিন কাজেও ব্যাঘাত ঘটছে। আর সেই সব মানুষগুলোর কাছে এই রোদ বৃষ্টির খেলাটা অনেকটা আতঙ্কের মতো। বৃষ্টি শুরু হয়ে গেলেই তাদের সব কাজ পন্ডো হয়ে যায়। তখন তারা চাইলেও নিজেদের গোছানো কাজগুলো শেষ করতে পারেনা। আর দিন শেষে তাদেরকে হতাশায় ঘরে ফিরতে হয়। সেইসব মানুষের হতাশা শুধু তারাই বুঝতে পারে। আমরা হয়তো সেভাবে বুঝতে পারব না।
তবে এটা ঠিক দীর্ঘ সময় রোদ থাকার পর যখন হঠাৎ বৃষ্টি শুরু হয় তখন কিন্তু ভালোই লাগে। আবহাওয়া টা একেবারে ঠান্ডা হয়ে যায়। চড়া রোদের পর হালকা বৃষ্টি এই এক অন্য রকমের আবহাওয়া সৃষ্টি করে। তবে এটা ঠিক গরমের পর যখন স্বস্তির বৃষ্টি নামে তখন চারপাশ একেবারে নীরব হয়ে যায়। আর একেবারে প্রশান্তিতে ভরে উঠে। আর এই আবহাওয়াটা আমার কাছে ভীষণ ভালো লাগে। তবে এটা ঠিক বৃষ্টির আগমুহূর্তের দারুন আবহাওয়াটা উপভোগযোগ্য। আমার কাছে তো ভীষণ ভালো লাগে।
রোদ বৃষ্টির এই খেলার মাঝে আমরা বিভিন্ন সময় বিভিন্ন আবহাওয়া লক্ষ্য করি। আর আবহাওয়ার এই হঠাৎ বদলে যাওয়া কিংবা পরিবর্তন হওয়াটা দেখতেও ভালো লাগে। তবে অনেক সময় হঠাৎ করে বৃষ্টি নামার কারণে অনেকে সমস্যার মধ্যে পড়ে। কিন্তু বৃষ্টির এই দারুন আবহাওয়া উপভোগ করতে ভালোই লাগে। যারা বৃষ্টি প্রেমী মানুষ তারা তো এই সময়টা দারুন ভাবে উপভোগ করে। তবে যাই হোক রোদ কিংবা বৃষ্টি যেটাই হোক না কেন হঠাৎ করে বৃষ্টি নামলে প্রকৃতি যেমন ঠান্ডা হয়ে যায় তেমনি অন্য রকমের প্রশান্তি কাজ করে। আর এই রোদ বৃষ্টির খেলা অন্য রকমের এক আবহাওয়ার সৃষ্টি করে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।