জেনারেল রাইটিং- প্রতিবেশীর বিপদ।
আসসালামু আলাইকুম
আমি @maria47 বাংলাদেশ থেকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভাল আছেন।আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি।আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি।
প্রতিবেশীর বিপদ:
Source
হঠাৎ একদিন আমাদের পাশের বাসার লোকজন রাতে গ্রামে চলে যায়।গ্রামের বাসা থেকে আরো বেশ কিছু দূরে যেতে হয়।কারণ সেখানে তাদের যত জমি জমা রয়েছে।চাষবাস সবকিছুই সেখানেই হয়।তাই প্রতিদিন ভোর বেলায় তাদের যেতে হয় আবার বিকেল বেলায় এখানে চলে আসতে হয়।বলতে গেলে দুই জায়গায় থাকে। গ্রামের লোকজনদের চাষবাস না করলে একদমই হয় না। তাই তারা দৌড়াদৌড়ির উপরে থাকে।আর এখন সব জায়গায় ধানের সিজন।
তাই এই সময় তাদের যাওয়া আসাটা বেশি হচ্ছে। আবার এখানে না থাকলেও ছেলে মেয়েদের স্কুল যেতে বেশ কষ্টকর হয়। তাই তারা এভাবে যাতায়াত করে।বলতে গেলে চাপের মধ্যেই দিনগুলোকাটে। প্রতিদিনের তারা সকালবেলায় সকলেরই বের হয়ে যায়। সকাল থেকে বিকেল পর্যন্ত সেদিন কারেন্ট ছিল না। কারেন্টের লাইনে বেশ কিছু সমস্যা হয়েছিল।তাই সারাদিন কারেন্ট ছিল না। যখন বিকেল বেলায় কারেন্ট আসে তখন ওদের বাসা থেকে পানি পড়ার শব্দ হচ্ছিল।
ভেবেছিলাম হয়তো তারা পানির লাইন দিয়ে কোথাও পানি দিচ্ছে কিংবা কোন কাজ করছে।কিন্তু প্রায় এক ঘন্টা যাবত এই পানি শব্দ শোনা যাচ্ছিল। তাদের কোন সাড়াশব্দ ছিল না। অনেক ডাকাডাকির পরেও তাদের কোন সাড়া পাওয়া যাচ্ছিল না। তাই আমরা ওদেরকে ফোন দেই এবং ওরা বলে আমরা ভুল করে বাসায় পানি মটর ছেড়ে চলে এসেছি। আর তাদের ফিরতেও বেশ দেরি হবে।
যেহেতু লাইনটা একদম ডাইরেক্ট ছিল। তাদের কোন ট্যাংকি ছিল না তাই অনবরত পানি পড়ছিল। চারদিক ভেসে যাচ্ছিল। এরপর তারা জানায় পিছন পাশের গেট খোলা রয়েছে। জাস্ট দুটো রশি কেটে সেখানে ঢোকা যাবে।আর গ্রামের বাড়িতে তেমন ভাবে সিকিউরিটি করা থাকে না। যদিও ঘর তালা দেওয়া হয়। তাই গেট তেমন মজবুত করে লাগানো হয় না। তাই সহজে সেখানে আমি রশি কেটে ঢুকে বাহিরের পানির মটরের সুইচ বন্ধ করে আসতে পেরেছিলাম। বেশ গরম ছিল সুইচটা।এরপর তাদের আবার ফোন দিয়ে কথাটা জানাই। তারা ভীষণ খুশি হয়। আর আমাকে অনেক ধন্যবাদ জানায়।আসলে কারো কোন উপকারে আসতে পারলে নিজের বেশ ভালো লাগে।এটাই ছিল আমার আজকের পোস্ট।আশা করি সকলের ভালো লাগবে।আজ এই পর্যন্তই।ধন্যবাদ সবাইকে।
আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47। আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি। এছাড়াও ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে। কোন ভিন্ন ধরনের কিছু দেখলেই আমি সেটির ছবি তুলে রাখি। নিত্য নতুন জিনিস বানাতেও ভীষণ ভালো লাগে। এছাড়াও নিত্য নতুন আর্ট করতে আমার খুবই ভালো লাগে।