জেনারেল রাইটিং-মেয়েদের জীবন ঠিক যেন তরল পদার্থের মতন।

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


আমি @maria47।আমি একজন বাংলাদেশী। আশা করি আপনারা সবাই ভাল আছেন।আজ মনটা ভীষণ খারাপ।আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন সদস্য। আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। আজকে আমি মেয়েদের জীবন ঠিক যেন তরল পদার্থের মতো টপিক নিয়ে কিছু কথা আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি।আশা করি সকলের কাছে ভালো লাগবে।


মেয়েদের জীবন ঠিক যেন তরল পদার্থের মতন:


person-775073_1280.jpg

Source

মেয়ে মানুষের জীবন মানে ভিন্নরকম। বিয়ের আগে জীবনে এক রকম বিয়ের পরে জীবন অন্যরকম।বিয়ের আগে বাবা-মার বাড়িতে যে মেয়ে শুয়ে বসে খেত কিন্তু বিয়ের পর তা কখনোই সে করতে পারে না। কারণ তাকে শ্বশুরবাড়ির সকলের খেয়াল রাখতে হয়। যে মেয়ে কখনো নিজে কখনও পানি গ্লাসে ঢেলে খেত না সেই মেয়েকেও শ্বশুর বাড়ি যেয়ে অন্যের মুখে অন্ন তুলে দিতে হয়।


বাবা মার বাড়িতে যে মেয়ে নিজের পছন্দমত পোশাক পড়তো চলাফেরা করতো কিন্তু বিয়ের পর কখনোই তা করতে পারে না। তাকে তার স্বামীর পছন্দ অনুযায়ী চলাফেরা করতে হয়।এমনকি স্বামীর পছন্দ করে দেওয়া পোশাক পরতে হয়। যে পোশাক স্বামী এনে দেয় সেটি হাসিমুখে গ্রহণ করে নেয়। কখনো সেটার প্রতি কোন অনীহা দেখায় না কিংবা কখনো বলে না আমি এটা পছন্দ করিনি।


যেই মেয়ে সকাল দশটায় বাবার বাসায় ঘুম থেকে উঠত। সেই মেয়ে বিয়ের পর দেখা যায় ভোর ছয়টায় উঠে।আর পরিবারের সকলের জন্য রান্নাবান্না কাপড়-চোপড় ধোয়া থেকে সবকিছুই করছে। নিজের শরীরের প্রতি খেয়াল তার যেন একদমই নেই।অথচ বাবার বাড়িতে থাকতে সে কতই না যত্ন নিত নিজের শরীরের প্রতি। যে মেয়ে কখনো নিজে হাত দিয়ে খেত না এখন সেই মেয়ে সন্তানকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে।আবার নিজের খাওয়ার প্রতি কোন খেয়ালে রাখছে না। দুপুর এর খাবার হয়তো সন্ধ্যাবেলায় খেতে হচ্ছে তাকে।


বাবার বাড়িতে থাকতে যে সবসময় নিজের ক্যারিয়ার নিয়ে ভাবতো সে আজ সন্তানের ক্যারিয়ার নিয়ে ভাবছে। যার কোন চিন্তা-ভাবনা ছিল না সেও এখন বিয়ের পর নানা চিন্তায় চিন্তিত হয়ে থাকছে সারাক্ষণ। কখন কি করবে কখন কিভাবে তার সংসার পরিচালনা করলে ভালো হবে সেসব নিয়েই সে ভাবছে।অথচ বাবার বাড়ি থাকতে সে এসব নিয়ে কখনোই মাথা ঠুক্ত না। এটা থেকে একটাই কথা বুঝি আমরা মেয়েরা বিয়ের আগে যে রূপে থাকি আবার বিয়ের পরে সেই রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হতে পারি।ঠিক তরল পদার্থের মতো।তরল পদার্থকে যখন যেভাবে যেই পাত্রে রাখা হোক না কেন সেই পাত্রের আকার ধারণ করে।মেয়ে মানুষের জীবন ঠিক তেমনই ।যখন যে সময় যেখানে থাকে সেই সময় সেই পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে পারে। এটাই হচ্ছে নারী জাতি।এটাই ছিল আমার আজকের পোস্ট। ধন্যবাদ সবাইকে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20231220_171352.jpg

আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47। আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি। এছাড়াও ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে। কোন ভিন্ন ধরনের কিছু দেখলেই আমি সেটির ছবি তুলে রাখি। নিত্য নতুন জিনিস বানাতেও ভীষণ ভালো লাগে। এছাড়াও নিত্য নতুন আর্ট করতে আমার খুবই ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 61363.96
ETH 1697.71
USDT 1.00
SBD 0.38