জেনারেল রাইটিং-কবিতার গল্প।

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম


আমি @maria47 বাংলাদেশ থেকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভাল আছেন।আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি।আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি।


কবিতার গল্প:


1000050601.jpg

Source


ছেলেবেলার সাথে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে থাকে। যেসব কথা মনে হলে আজও নিজের অজান্তে হাসি পায় এমন অনেক ঘটনা রয়েছে। ভয়,আনন্দ সবকিছু ঘিরে মনের ভিতরে খোদাই করা অনেক স্মৃতি।চাইলেও কখনো ভুলা যায় না। বরং মনে পড়লে ভীষণ ভালো লাগে। কি যে সুন্দর মুহূর্ত অতিবাহিত করে আজ আমরা এই সময়ে পৌঁছেছি।


যেমন একটি সুন্দর স্মৃতি কথা আজ ভীষণ মনে পড়ে গেল।মেয়েকে পড়াতে গিয়ে মনে পড়ে যায় একটি হাস্যকর কিংবা দুঃখের একটি সুন্দর স্মৃতির কথা।যেটি চাইলেও আমি কখনো নিজের জীবন থেকে মুছতে পারবো না।যেমন ছিল হাসির তেমনই ছিল খুব কষ্টের।চলুন এবার শুরু করে দেই সেই সুন্দর স্মৃতিময় মুহূর্তটির কথা।তখন আমি ক্লাস ওয়ানে পড়ি।


ক্লাস ওয়ান মানেই আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু।বলতে গেলে পড়াশোনার সূচনা। তার আগেও ক্লাস ছিল তবে সে সবকিছুতেই তেমন চাপ নিতে হয় নি।তবে ক্লাস ওয়ান থেকে আমাদের জীবনের মূল অধ্যায় শুরু হয়ে যায় পড়াশোনার জন্য। তেমনি একটি ঘটনা ঘটে আমার সাথে।আমার মা আমার পরীক্ষার সময় অনেক কষ্ট করে আমাকে ইংরেজি বইয়ের কবিতা গুলো মুখস্ত করার। আর ভালোভাবে লেখাও শেখান।এমনভাবে শিখিয়েছিলেন যেন আমি পরীক্ষার খাতায় কোন ভুল না করি।


এর পরের দিন পরীক্ষা দিয়ে আমি আনন্দে বাড়ি ফিরেছিলা।মা প্রশ্নপত্র নিয়ে দেখছিল আর জিজ্ঞেস করছিল সবকিছু আমি ঠিকঠাক দিয়েছিলাম কিনা। এরপর মা আমাকে জিজ্ঞাসা করে কবিতাটা ঠিকমতো দিয়েছি কিনা।আমি তো এই কথা শুনে বলি কই কোন তো কবিতা পরীক্ষায় আসেনি।এরপর মা আমাকে কান ধরে টেনে নিয়ে কবিতা দেখান।আমি তো ভয়ে একদম শেষ।এরপর মা একটি স্টিলের একটা স্কেল দিয়ে ভীষণ জোরে মারেন।আমি তো একদম ভয়ে পেয়ে যাই।এরপর লুকিয়ে পরি।এরপর এক ঘন্টা পরে মা আমাকে বুকে জড়িয়ে ধরে আদর করেন।আর আমাকে বোঝান সবকিছু।এভাবেই কখনই তাড়াহুড়া করে পরীক্ষা দিতে নেই। সবকিছু ভালোভাবে দেখে পরীক্ষা দিতে হবে। সেদিনের কথা মনে হলে আজও নিজের অজান্তে হাসি পায়।এটাই ছিল আমার আজকের পোস্ট।আশা করি সকলের ভালো লাগবে।আজ এই পর্যন্তই।ধন্যবাদ সবাইকে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47। আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি। এছাড়াও ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে। কোন ভিন্ন ধরনের কিছু দেখলেই আমি সেটির ছবি তুলে রাখি। নিত্য নতুন জিনিস বানাতেও ভীষণ ভালো লাগে। এছাড়াও নিত্য নতুন আর্ট করতে আমার খুবই ভালো লাগে।

Sort:  
 2 months ago 

ডেইলি টাস্ক:
1000050603.jpg
https://x.com/i/status/2055284336191254871

 2 months ago 

1000050606.jpg

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 62675.83
ETH 1780.00
USDT 1.00
SBD 0.38