জেনারেল রাইটিং-ভুল চিকিৎসায় সন্তানহারা।
আসসালামু আলাইকুম
আমি @maria47।আমি একজন বাংলাদেশী। আশা করি আপনারা সবাই ভাল আছেন।আজ মনটা ভীষণ খারাপ।আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন সদস্য। আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। আজকে আমি ভুল চিকিৎসায় সন্তানহারা বাবা মায়ের গল্প শুনাতে যাচ্ছি।
ভুল চিকিৎসায় সন্তানহারা:
ভুল চিকিৎসা আমাদের জন্য যে কতটা ক্ষতিকর তা আমরা কখনোই কল্পনা করতে পারি না।ছোট ভাইয়ের সাথে গিয়েছিলাম দুদিন আগে হসপিটালে।সেখানে আলাপ হয় এক ভদ্রলোকের সাথে।লোকটি আমার ছোট ভাইয়ের দিকে যাওয়ার পর তাকিয়ে ছিল।কিছুক্ষণ পর আমার ভাই কে ও আমাদের কাছে ডাকে।এরপর জিজ্ঞাস করে কে অসুস্থ।
তখন খালামণি বলে আমার ছেলে অসুস্থ।জ্বর ঠান্ডা লেগেছে।তিনি খুব ভালো ভাবে মাথা থেকে পা পর্যন্ত দেখেন।এরপর বলেন আমার ছেলে দেড় মাস আগে মারা গিয়েছে।নাম ছিল রাসেল বয়স ছিল ষোলো বছর।তারও প্রথমে জ্বর ছিল।মাসে কয়েকবার জ্বর এসেছিল।ডাক্তার বলেছিল বাদ জ্বর হয়েছে।এরপর বাদ জ্বরের চিকিৎসা করি।কিন্তু দিন যত যাচ্ছিল ততো অসুস্থ হয়ে পড়ছিল।কিন্তু কখনোই রাসেল আমাদের কিছু বুঝতে দেয় নি।
সে ইচ্ছে মতো এইদিক সেইদিক দৌড়ে ঘুরে বেড়াতো।হাসি মুখে লেগেই থাকতো তার।কিন্তু হঠাৎ করে একদিন ভীষণ অসুস্থ হয়ে যায়।এরপর অন্য একটি হাসপাতালে নিয়ে গেলে তাকে ভর্তি করানো হয়।এরপর অনেক টেস্ট করানো হয়।রির্পোট আসার পর জানা যায় তার দুটো কিডনি নষ্ট হয়ে গিয়েছে।ছেলেটি আস্তে আস্তে নেতিয়ে পড়ে।বড্ড ক্লান্ত সে এখন।এরপর ডাক্তার ঢাকায় নিয়ে যেতে বলে যত দ্রুত সম্ভব।কিন্তু ওকে দেখে কখনোই কিছু বুঝার উপায় ছিল না সে এত অসুস্থ।সাভাবিক মানুষের মতো চলা ফেরা করতো।এরপর এম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশে রওনা দেয়।রাসেল এর অবস্থা ক্রমশ খারাপের দিকে যেতে থাকে।তার সময় ঘনিয়ে আসে।মাঝ পথে এসে বাবা মায়ের কাছে ক্ষমা চায়।আর বলে আমার যখন থাকবো না তোমরা কান্না করবে না।
তাহলে আমি খুব কষ্ট পাবো।বলেই মায়ের বুকে ঢলে পড়ে রাসেলের নিথর দেহ।যখন কথা গুলো শুনছিলাম তখন খুবই কষ্ট হয়েছিল আমার।লিখতেও আমার কষ্টে বুক ফেঁটে যাচ্ছে।রাসেলের বাবা ঐখানে অনেকক্ষণ কেঁদে ছিলেন।তাকে সান্তনা দেওয়ার ভাষা আমার জানা ছিল না।কাঁদলে মন হালকা হয়।তাদের এখন আরেকটি ছেলে রয়েছে।সে পটুয়াখালী মেডিক্যাল কলেজে পড়াশুনা করে।যদি কাছে থাকতো তাহলে তার বাবা মা একটু হলেও রাসেলের কথা ভুলে থাকতে পারতো।তার মা ছেলের শোকে পাগল প্রায়।উনার জায়গায় আমি থাকলে কি করতাম জানিনা।কত যে কষ্ট সন্তানের লাশ বাবার কাঁধে যখন নিতে হয়।মায়ের সামনে যখন প্রিয় সন্তান পৃথিবীর মায়া ত্যাগ করে। সেই দৃশ্য যেই মাকে দেখতে হয় তার মতো অভাগী মা আর কেউ হয় না।তাই আমাদের সকলেই উচিত সবসময় সচেতন থাকা।একটি ভুল চিকিৎসা সারা জীবনের কান্না।দোয়া করি ছোট্ট ভাইটি যেনো পরপারে ভালো থাকে।আপনারা সবাই রাসেলের জন্য দোয়া করবেন।এটাই ছিল আমার আজকের পোস্ট।ধন্যবাদ সবাইকে।
আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47। আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি। এছাড়াও ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে। কোন ভিন্ন ধরনের কিছু দেখলেই আমি সেটির ছবি তুলে রাখি। নিত্য নতুন জিনিস বানাতেও ভীষণ ভালো লাগে। এছাড়াও নিত্য নতুন আর্ট করতে আমার খুবই ভালো লাগে।
ডেইলি টাস্ক:

https://x.com/Maria182143171/status/1939655770695672131?t=eGU2vop8GYunQKXonBufyA&s=19
https://x.com/Maria182143171/status/1939656397811298543?t=VObp4JmYgQXdRp_NK2JrdQ&s=19
https://x.com/Maria182143171/status/1939656850498359543?t=IvcMsd61O3Y3V0g6ULjMMQ&s=19
https://x.com/Maria182143171/status/1939657257618419890?t=NIy0RDYoD22svM1WOLMZbw&s=19