জেনারেল রাইটিং-বাড়ি ফেরা।

in আমার বাংলা ব্লগlast month

আসসালামু আলাইকুম


আমি @maria47 বাংলাদেশ থেকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভাল আছেন।আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি।আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি।


বাড়ি ফেরা:


1000050564.jpg

Source


দীর্ঘদিন পর যখন বাড়িতে যাওয়ার সময় চলে আসে তখন কি যে ভালো লাগে। অন্যরকম একটা অনুভূতি নিজের মনে কাজ করে। আমার তো বেশ আনন্দ হয়।বাড়িতে আসার কথা মনে হলে নিজের আনন্দটাকে আর ধরে রাখতে পারি না। কখন ছুটে যাব বাড়িতে সেই প্রতীক্ষায় থাকি। অপেক্ষার প্রহর যেন শেষে হতে চায় না।


একটা রাত যেন একটা বছরের মত কেটে যায়।সময় যেন কিছুতেই শেষ হয় না। মিনিট গুলো যেন বছরে পরিণত হয়।সময় গুলো যেন পিছিয়ে যায় হাজার পথ দুরে।অপেক্ষার প্রহর এতটাই কঠিন। এই সময় কাটিয়ে উঠতে পারলে আনন্দের সীমা থাকে না।তেমনি মনের মাঝে আনন্দ দেয় যখন আমাদের বাড়ি ফেরার সময় চলে আসে।


বাড়ি যেতে সকলেরই ভালো লাগে। অনেকদিন পর যখন আমরা বাড়িতে যাই তখন কি যে ভালো লাগে তা বলে বোঝাতে পারবো না। কারণ বাড়ি যাওয়ার পর সকলের সাথে দেখা হয়ে যায়। আর সকলকে দেখলে এমনিতেই ভালো লাগে।আমাদের নিয়তির কারণে পরিবার ছেড়ে দূরে চলে আসতে হয়। এমনও তো অনেক লোক রয়েছে যারা বছরেও একবার পরিবারের সাথে দেখা করতে পারেনা।


কিন্তু আমাদের ক্ষেত্রে বছর পর্যন্ত অপেক্ষা করতে হয় না।কয়েকটা মাস গেলেই আমাদের পরিবারের সাথে দেখা হয়ে যায়। আবার তো এমনও রয়েছে কি কয়েকদিন পরপর চাইলে দেখা করতে পারি। কিন্তু যারা দেশের বাহিরে থাকে তাদের পক্ষে এটা করা একদমই সম্ভব না।চাইলেও তারা ছুটে আসতে পারে না এতটা পথ অতিক্রম করে।অবশেষে বাড়ি ফিরতে পেরেছি এটাতে আমি খুবই আনন্দিত।জানি আমার মত সকলেরই এই আনন্দটা হয়। এই সময়টা কি যে সুন্দর তা সকলেই জানে।এটাই ছিল আমার আজকের পোস্ট।আশা করি সকলের ভালো লাগবে।আজ এই পর্যন্তই।ধন্যবাদ সবাইকে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47। আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি। এছাড়াও ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে। কোন ভিন্ন ধরনের কিছু দেখলেই আমি সেটির ছবি তুলে রাখি। নিত্য নতুন জিনিস বানাতেও ভীষণ ভালো লাগে। এছাড়াও নিত্য নতুন আর্ট করতে আমার খুবই ভালো লাগে।

Sort:  
 last month 

1000050570.jpg

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.083
BTC 64291.85
ETH 1731.43
USDT 1.00
SBD 0.42