জেনারেল রাইটিং- লাঠি।
আসসালামু আলাইকুম
আমি @maria47 বাংলাদেশ থেকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভাল আছেন।আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি।আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি।
লাঠি:
Source
লাঠি এটি আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। যদিও এটা আমাদের সবসময় কাজে লাগে না। তবে জীবনে অনেক ক্ষেত্রেই এটি আমরা ব্যবহার করে থাকি। লাঠি আমাদের অনেক ক্ষেত্রে সাহায্য করে থাকে। লাঠি ছাড়া আমরা অনেক সময় অচল হয়ে পড়ি। লাঠি আমাদের প্রাণ বাঁচিয়ে দেয় অনেক সময়। হঠাৎ কোনো বিপদে পড়লে যখন কোন কিছু আমাদের তাড়া করে তখন আমরা লাঠির মাধ্যমে নিজেদের প্রাণ বাঁচাই।
এছাড়াও লাঠির মাধ্যমে অন্ধ মানুষ তার নিজের পথ চলার দিশা খুঁজে পায়। যারা একদমই লাঠি ছাড়া অচল তাদের পথ চলতে সাহায্য করে। অন্ধ পথের পথিক লাঠি ছাড়া বড়ই অসহায়।লাঠি তাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা যেখানেই যাক না কেন লাঠি ব্যবহার করে। বলতে গেলে তাদের একমাত্র পথের দিশারী হয় লাঠি।
এছাড়াও এমন হয়েছে যাদের পা নেই যারা হাঁটতে পারে না। হাটতে তাদের অসুবিধা হয় অন্যের উপরে নির্ভরশীল হতে হয়। তারাও লাঠি ব্যবহার করে।লাঠি তাদের শক্তি যোগায় হাটার জন্য। তারা এটির উপর নির্ভরশীল হয়। বলতে গেলে লাঠি ভালো-মন্দ সকলের বিপদে-আপদে সাহায্য করে। লাঠি এমন একটি জিনিস যা আমাদের শেষ বয়সের জন্য তো ভরসার একটি সঙ্গী হয়।
শেষ বয়সে যখন আমরা চলতে পারি না তখন আমাদের পথের সঙ্গী এই লাঠি।আমাদের একমাত্র অবলম্বন হিসেবে লাঠি আমাদের পাশে থাকে। যদিও শেষ বয়সে সবাই আমাদের ছেড়ে চলে যায়। কিন্তু এই লাঠি কখনো আমাদের ছেড়ে দূরে যায় না।মৃত্যুর আগ পর্যন্ত থেকে যায় ছায়ার মত পাশে। এটি আমাদের জীবনের একটি অংশ হয়ে উঠে।বলতে গেলে বৃদ্ধ বয়সে আমাদের একমাত্র অবলম্বন ,একমাত্র সঙ্গী,একমাত্র পথের সাথী আমাদের এই লাঠি।এটি ছাড়া আমাদের জীবন তখন খুবই বিপদজনক হয়ে দাঁড়ায়।এটাই ছিল আমার আজকের পোস্ট।আশা করি সকলের ভালো লাগবে।আজ এই পর্যন্তই।ধন্যবাদ সবাইকে।
আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47। আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি। এছাড়াও ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে। কোন ভিন্ন ধরনের কিছু দেখলেই আমি সেটির ছবি তুলে রাখি। নিত্য নতুন জিনিস বানাতেও ভীষণ ভালো লাগে। এছাড়াও নিত্য নতুন আর্ট করতে আমার খুবই ভালো লাগে।
ডেইলি টাস্ক:
https://x.com/i/status/2044799755902185508
https://x.com/i/status/2044800120093647189
https://x.com/i/status/2044800441469567216
https://x.com/i/status/2044800800686575626
https://x.com/i/status/2044801533477626040