জেনারেল রাইটিং- আগুন।

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম


আমি @maria47 বাংলাদেশ থেকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভাল আছেন।আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি।আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি।


আগুন:

1000050868.jpg


Source


আগুন নামটি শুনলেই ভয় লাগে। বুকের ভেতরটা যেন কেঁপে ওঠে।এটি যেখানে উৎপন্ন হয় সেখানকার সকল কিছু একদম শেষ করে দেয়। আগুন যেমন আমাদের উপকার করে তেমন আবার ক্ষতি করে দেয়। কোথাও আগুন লাগলে সেটি সহজে নিভতে চায় না। আবার কখনো আমরা আগুন ছাড়া অচল হয়ে পড়ি।আগুন দিয়ে ঘরের রান্নাবান্না করা হয় ।আগুন আমাদের অনেক সময় উপকারে আসে। যেমন ময়লা আবর্জনাগুলো গুনে পুড়িয়ে আমরা সেগুলোকে কমিয়ে ফেলি।


এখনও অনেক বাড়িতে আগুন দিয়ে রান্নাবান্না সম্পূর্ণ হয়। আবার সেই আগুনই আমাদের জীবনের জন্য কখনও ঝুঁকিপূর্ণ হয়ে উঠে।যেমন কখনও ঘরের সামান্য আগুন থেকে বড়সড়ো বিপদের মুখে পড়তে হয়। যা থেকে রক্ষা পাওয়া খুব একটি সহজ ব্যাপার হয় না।যেমন দুই দিন আগে আমাদের এলাকায় এমনটা হয়েছিল। হঠাৎ করে কারেন্টের পিলার থেকে আগুনের ফুলকি ছড়িয়ে পড়ে ও বিকট আওয়াজ হয়।


চারদিকে যেন এক নিমিষে হাহাকার শুরু হয়ে যায়।সকলেই চিৎকার শুরু করে। কেউ বা ভয় পালিয়ে যায় ঘর থেকে। চায়ের দোকানে থাকা লোকগুলো একে অপরকে ধাক্কা দেয় নিজের জীবন বাঁচানোর জন্য। লড়াই করে যে যার মত। ছোটাছুটি করে জীবনের তাগিদে। এক সময় আগুনটা নিভে যায় এবং কারেন্টের সব আলো বন্ধ হয়ে যায়। বলতে গেলে মেন অফিস থেকে বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়।


না হলে ভয়ংকর বিপদে পড়তে হত। আর বাজার এলাকায় সাধারণত একটার সাথে একটা তার সংযুক্ত থাকে। তাই একটি জায়গায় কোন সমস্যা হলে পুরো বাজার কিংবা আশেপাশে যত বাসা রয়েছে সবগুলোই বাসায় সমস্যা হতো।সেদিন হয়তো অনেক বড় কিছু হতে পারতো। কিন্তু আল্লাহর অশেষ রহমতে কিছু হয়নি।আমরা সকলেই সুস্থ ও স্বাভাবিক ছিলাম। এর জন্য মহান আল্লাহর কাছে অনেক শুকরিয়া।এটাই ছিল আমার আজকের পোস্ট।আশা করি সকলের ভালো লাগবে।আজ এই পর্যন্তই।ধন্যবাদ সবাইকে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47। আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি। এছাড়াও ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে। কোন ভিন্ন ধরনের কিছু দেখলেই আমি সেটির ছবি তুলে রাখি। নিত্য নতুন জিনিস বানাতেও ভীষণ ভালো লাগে। এছাড়াও নিত্য নতুন আর্ট করতে আমার খুবই ভালো লাগে।

Sort:  
 2 months ago 

ডেইলি টাস্ক:

1000050858.jpg

https://x.com/i/status/2058876924311781784

 2 months ago 

1000050875.jpg

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 62766.75
ETH 1779.42
USDT 1.00
SBD 0.38