জেনারেল রাইটিং- গরম।

in আমার বাংলা ব্লগlast month

আসসালামু আলাইকুম


আমি @maria47 বাংলাদেশ থেকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভাল আছেন।আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি।আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি।


গরম:


1000050701.jpg

Source


আজকের দিনটা সকাল থেকে বেশ গরমের মধ্যে দিয়ে শুরু হয়। যদি অন্যান্য বৃষ্টি হয় । কিংবা আকাশে মেঘ থাকে। বলতে গেলে আবহাওয়া অনেক ঠান্ডা থাকে।তবে গত দুদিন থেকে তা একদমই দেখা যাচ্ছে না। চারিদিকে তেমন হাওয়াটা নেই। বলতে গেলে পরিবেশটা যেন অন্যরকম হয়েছে। সবকিছুতেই যেন গরমের দেখা মিলছে। বলতে গেলে ঠান্ডা সময় টা এখন আর নেই।


যদিও ঢাকায় আরো আগে গরম পড়ে গিয়েছিল।তবে আজ বেশিই গরম উপলব্ধি করতে পারছি। গত দুইদিন থেকে বেশ গরম পড়েছে। যেখানে তিন চারদিন আগেও কম্বল ছাড়া একদমই ঘুমানো যেত না।সেখানে কম্বল তো দূরে থাক ফ্যান ছেড়েও সস্থির নিঃশ্বাস ফেলতে পারছি না।এতটা পরিমাণে গরম বেড়েই চলেছে।


যত দিন যাচ্ছে তত যেন গরম বেড়ে যাচ্ছে।যেমন আজকে সারাটা দিন তীব্র তাপমাত্রা ছিল। সারাটা দিন যেন গরমে জীবনটা একদম অতিষ্ট হয়ে পড়েছে। ছোট থেকে বড় সবাই হিমশিম খাচ্ছে এই গরমের কারণে। গরম এতটা খারাপ যেটি আটকে রাখা যায় না।ঠান্ডা যেমন করে হোক আটকানো যায় কিন্তু গরম সহজে আটকানো যায় না। বিশেষ করে বয়স্ক মানুষ ও ছোট বাচ্চাদের গরম টা অনেক বেশি।


অন্য সকলে যদিও গরম সহ্য করতে পারে। কিন্তু এই দুই শ্রেণীর মানুষ একদমই তার সহ্য করতে পারে না। যেমন আমার পরিবারের আমার বাবা ও মেয়ে দুজনেরই গরমে নাজেহাল অবস্থা।কিছুতেই তারা গরম সহ্য করতে পারছে না। বারবার ঠান্ডা শরবত খা। তারপরেও শান্তি মিলছে না তাদের বিশেষ করে আজকের সারাটা দিন তাদের অবস্থা খুবই খারাপ। আজকের দিনটা সব থেকে বেশি পরিমাণে গরম পড়েছে। যদি রাতে বৃষ্টি হত তাহলে হয়তোবা একটু গরম কমে যেত।সবকিছু মিলিয়ে আজকের দিনটা অনেক কষ্টে কেটেছে আমাদের ।এটাই ছিল আমার আজকের পোস্ট।আশা করি সকলের ভালো লাগবে।আজ এই পর্যন্তই।ধন্যবাদ সবাইকে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47। আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি। এছাড়াও ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে। কোন ভিন্ন ধরনের কিছু দেখলেই আমি সেটির ছবি তুলে রাখি। নিত্য নতুন জিনিস বানাতেও ভীষণ ভালো লাগে। এছাড়াও নিত্য নতুন আর্ট করতে আমার খুবই ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.083
BTC 64661.21
ETH 1737.98
USDT 1.00
SBD 0.42