জেনারেল রাইটিং-ঘুম থেকে উঠেই পেলাম দুঃসংবাদ।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


আমি @maria47।আমি একজন বাংলাদেশী। আশা করি আপনারা সবাই ভাল আছেন।আজ মনটা ভীষণ খারাপ।আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন সদস্য। আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। আজকে আমি ঘুম থেকে উঠেই পেলাম দুঃসংবাদ এই কথাটির বিস্তারিতভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি।আশা করি সকলের কাছে ভালো লাগবে।


ঘুম থেকে উঠেই পেলাম দুঃসংবাদ:


beautiful-6126170_1280.jpg

Source

গত কাল রাতে ঘুমাতে অনেক অনেক দেরি হয়েছিল।কারণ এমনিতেই গরম সাথে আবার লোডশেডিং হয়েছিল।আর লোডশেডিং এর কারণে ঘুমানো খুবই কষ্টকর হয়ে যায়।তার মধ্যে ঠিক মতো বলতে কি একদম নেটওয়ার্ক ছিল না।তাই কাজ ও ঠিক মত করতে পারি নি।এত খারাপ অবস্থা হয় একটু লোডশেডিং হলেই নেটওয়ার্ক ও চলে যায়।অবশেষে রাত এক টায় কারেন্ট এসেছিল।তখন ঘুমিয়ে ছিলাম।


তবুও কেনো জানি না মনটা ভীষণ ছটফট করছিল।ঘুমের ঘোরে অনেক আজে বাজে স্বপ্ন দেখছিলাম।এরপর ভোর ৫ টায় দরজায় জোরে শব্দ হয়।আর আম্মুও একা একা কি যেনো বলতেছিল।এরপর আমার ঘুম একদম কেটে যায়।আমি উঠে গিয়ে আমার আম্মুকে জিজ্ঞাস করি কি হয়েছে।আম্মু তখন বলে তোমার রুমি মামী মারা গিয়েছে।আমি একদম স্তব্ধ হয়ে দুই মিনিট দাঁড়িয়ে ছিলাম।নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না।আমার আম্মুর চাচাতো ভাইয়ের বউ ছিল।


এরপর বললাম কে বলল তোমায় স্বপ্ন দেখেছ।আম্মু বলল না তোর মামা তোর আব্বুকে ফোন দিয়ে কান্না করতেছিল।একদম পাগলের মত হয়েছে মামাটা।মামীর খুব বেশি একটা বয়স ছিল না।দুইটা মেয়ে রয়েছে।একজন ক্লাস এইটে আরেক জন ক্লাস সিক্সে পড়ে।মামীর অনেক রোগ ছিল।কিন্তু গতকাল ও রাতের রান্না করেছে।এরপর খাওয়ার সময় মামাকে বলেছিল আমার মামনি দুইটাকে দেখবা ভালো করে।তখন মামা বলেছিল তুমি কোথায় যাবে।তখন কিছু বলে নি চুপ করে ছিল।এখন মামা ঐ কথাটা বলতেছে আর কান্না করছে। প্রিয় মানুষ যার হারিয়ে যায় সেই শুধু বোঝে।মেয়ের গুলোর মুখের দিকে তাকানো যাচ্ছিল না।খুবই কষ্ট হচ্ছিল ওদের দেখে।


কখন কার কি হয়ে যায় কেউ জানে না।মেয়ে গুলো ভীষণ ভাবে ভেঙ্গে পড়েছে। পড়ারই কথা তারা তো খুবই ছোট।ওদের বাবাও ছোট বেলায় মাকে হারিয়েছিল।এই কথা টা মেয়েদের বুকে নিয়ে চিৎকার করে বলতেছিল মামা। কাছের মানুষ গুলো যখন দূরে চলে যায়।তখন পুরো দুনিয়া টা উলট পালট হয়ে যায়।সংসার টাকে খুব সুন্দর ভাবে গুছিয়ে ছিল।অনেক কষ্ট করে সব কিছু করেছিল।এখন কিছুই সাথে নিয়ে যেতে পারলো না।এটাই নিয়ম শূন্য হাতে সকলকেই যেতে হবে।দোয়া করি আল্লাহ যেনো মামীকে জান্নাত বাসী করেন।আর পরিবারের সবাইকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দেন।এটাই ছিল আমার আজকের পোস্ট।সবাই দোয়া করবেন আমার মামীর জন্য।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20231220_171352.jpg

আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47। আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি। এছাড়াও ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে। কোন ভিন্ন ধরনের কিছু দেখলেই আমি সেটির ছবি তুলে রাখি। নিত্য নতুন জিনিস বানাতেও ভীষণ ভালো লাগে। এছাড়াও নিত্য নতুন আর্ট করতে আমার খুবই ভালো লাগে।

Sort:  
 2 years ago 

কার জীবনে কখন কি হয়ে যাবে বলা মুশকিল। অল্প বয়সেই আপনার মামীকে পৃথিবী ছেড়ে চলে যেতে হল। আমরা সবাই দোয়া করি আপনার মামী যেন জান্নাতবাসী হন।

 2 years ago 

আসলে আপু আমরা সবাই জানি মৃত্যু অনিবার্য। তবে কিছু কিছু মৃত্যু মেনে নেওয়া সত্যি অনেক কষ্টের। আল্লাহ আপনার মামীর পরিবারকে শোক সহ্য করবার ক্ষমতা দান করুন। আমিন।

 2 years ago 

দুঃসংবাদটি শুনে সত্যিই খারাপ লেগেছে। হঠাৎ করে যদি এরকম মৃত্যুর সংবাদ শোনা হয় তাহলে আরো বেশি খারাপ লাগে। এরকম পরিস্থিতিতে নিজের মনকে শান্ত করা সত্যিই অনেক কঠিন ব্যাপার।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.101
BTC 64834.03
ETH 1922.09
USDT 1.00
SBD 0.39