জেনারেল রাইটিং-মানুষকে উপকার করলে সেই উপকারের যখন প্রতিদান নিজেকেও দিতে হয়।
আসসালামু আলাইকুম
আমি @maria47।আমি একজন বাংলাদেশী। আশা করি আপনারা সবাই ভাল আছেন।আজ মনটা ভীষণ খারাপ।আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন সদস্য। আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। আজকে আমি মানুষকে উপকার করলে সেই উপকারের যখন প্রতিদান নিজেকেও দিতে হয় এই বিষয় নিয়ে কিছু কথা আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি।আশা করি সকলের কাছে ভালো লাগবে।
মানুষকে উপকার করলে সেই উপকারের যখন প্রতিদান নিজেকেও দিতে হয়:
Source
মানুষের উপকার করা আমাদের সকলেরই ধর্ম।আমরা কারো বিপদ দেখলে সবসময় এগিয়ে যাই তাকে সাহায্য করার জন্য। যতটা সম্ভব নিজের সামর্থ্য অনুযায়ী ঝাপিয়ে পরি অন্যের বিপদ দেখলে। তেমনই ভাবে আমার চোখে দেখা একজন ব্যক্তি তারই এক পরিচিত ব্যক্তিকে বিপদে টাকা দিয়ে সাহায্য করেছিলাম। তিনি বলেছিলেন খুবই সমস্যার মধ্যে পড়েছেন।ভীষণভাবে হাতে-পায়ে ধরে তিনি অনুরোধ করেছিলেন।
তাই সেই লোকটি তার আত্মীয়কে এক জায়গা থেকে সুদের উপরে টাকা নিয়ে দেয়।তিনি প্রথম কয়েক মাস ভালোভাবে সুদের টাকা শোধ করেছিল।যে লোকটি সুদের টাকা নিয়ে তার আত্মীয় কে দেয় তার সামর্থ্য ছিল না টাকাগুলো দেওয়ার।তাই তিনি অন্য এক জায়গা থেকে তাকে নিয়ে দেন।বেশ কয়েক মাস বেশ ভালই ভাবেই সুদের টাকা দিতেন। সুদের টাকা সময় মত না দিলে পাওনাদারের কথা শুনতে হয়। হাজার অপমান সহ্য করতে হয়।
এরপর কয়েক মাস যাওয়ার পর তিনি টাকা দিতে পারেন না। কারণ তারও বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তিনিও ছিলেন নিরুপায় তারও করার মত কিছু ছিল না।তার অনেক ঋণ ছিল।কিন্তু যার কাছ থেকে লোকটি টাকা নিয়ে দিয়েছিল সেই লোকটি লাভের টাকার জন্য ভীষণ জুলুম করে তার উপরে।কিন্তু তিনিও জানেন যে তার আত্মীয় ও ভীষণ অসুবিধায় আছে।তাই তিনি পাওনাদারকে বুঝানোর চেষ্টা করেন অনেক ভাবে।কিন্তু কোনো লাভ হয় নি।তাকে নানা ভাবে অপদস্থ হতে হয়।
অনেক ধরনের কথা শুনতে হয় রাস্তা ঘটে।এমনকি তার বাসা পর্যন্ত চলে আসতো সেই পাওনাদার।কিন্তু যাকে নিয়ে দিয়েছেন তার কোনো কথা শুনতো না।উল্টা তাকে কথা শুনাতো আমি আপনাকে দিয়েছি টাকা আপনার আত্মীয়কে চিনি না। তারপর আরো পাওনাদার বলে সে লাভের টাকার সাথে আসল টাকাও নিবে।এইসব শুনে ভীষণ ভেঙে পড়ে লোকটি।কিভাবে টাকা দিবে তার যে উপায় নেই।কোনো কূল কিনারা পায় না।অবশেষে লোকটি জমি বিক্রি করে টাকা দেওয়ার সিদ্ধান্ত নেয়।আসলে কাউকে উপকার করলে নিজেকেও সেই উপকারের প্রতিদান দিতে হয়।এটাই ছিল আমার আজকের পোস্ট। ধন্যবাদ সবাইকে।
আমি মারিয়া মুক্তি।আমার স্টিমিট আইডির নাম @maria47। আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি। এছাড়াও ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে। কোন ভিন্ন ধরনের কিছু দেখলেই আমি সেটির ছবি তুলে রাখি। নিত্য নতুন জিনিস বানাতেও ভীষণ ভালো লাগে। এছাড়াও নিত্য নতুন আর্ট করতে আমার খুবই ভালো লাগে।
https://x.com/Maria182143171/status/1924121960914850182?t=_mfMweeoN-Q0w0-HKfcYRA&s=19
https://x.com/Maria182143171/status/1924122357842812952?t=j4rWzbFsPzlibzrctrv_uA&s=19
https://x.com/Maria182143171/status/1924122751935402176?t=kXtDSxer0_CVvjfTw0105A&s=19
https://x.com/Maria182143171/status/1924123170258464989?t=a-3TSDWkaKaxT4gZUtvDsQ&s=19
"আপনার পোস্টটি হৃদয় ছুঁয়ে গেল। মানুষ হিসেবে একজনের বিপদে পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য, কিন্তু অনেক সময় সেই উপকারই নিজের জন্য অভিশাপ হয়ে দাঁড়ায়। এই অভিজ্ঞতা আমাদের শিখায়, উপকার করার আগে ভাবতে হয় নিজের সীমা ও সক্ষমতার কথা। আপনার লেখায় যে বাস্তবতার চিত্র তুলে ধরা হয়েছে, তা সকলের জন্য একটি বড় শিক্ষা। ধন্যবাদ এতো সুন্দর একটি মননশীল লেখা শেয়ার করার জন্য
আপনার অভিজ্ঞতা থেকে আমরা শিখতে পারি যে, কাউকে সাহায্য করার আগে তার আর্থিক সক্ষমতা ও বিশ্বস্ততা যাচাই করা জরুরি। ভালো উদ্দেশ্যেও যদি আমরা নিজেদের সামর্থ্যের বাইরে গিয়ে সাহায্য করি, তা পরবর্তীতে আমাদেরই বিপদে ফেলতে পারে।অন্যের উপকার করতে গিয়ে নিজের মানসিক ও আর্থিক স্বাস্থ্য যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকেও খেয়াল রাখা উচিত। সাহায্য করা ভালো, কিন্তু নিজের সীমাবদ্ধতা মেনে নেওয়াও জরুরি।
অনেক সময় কারো উপকার করতে গেলেও নিজেকে বিপদে পড়তে হয়। আসলে বিপদের সময় হয়তো সেই টাকাটা তার কাজে লেগেছে। কিন্তু বিপদ শেষ হওয়ার পর ফেরত দেওয়ার কথা মনে হয় ভুলেই গেছে। এসব স্বার্থপর মানুষদের উপকার করাটাই ভুল।