জেনারেল রাইটিং-আজ মেয়ের সাথে আমারও মা হওয়ার চার বছর পূর্ণ হলো।
আসসালামু আলাইকুম
আমি @maria47।আমি একজন বাংলাদেশী। আশা করি আপনারা সবাই ভাল আছেন।আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি।আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন সদস্য। আজকে আমি আজ মেয়ের সাথে আমারও মা হওয়ার চার বছর পূর্ণ হলো সেই অনুভূতি নিয়ে একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি।আশা করি সকলের কাছে ভালো লাগবে।
আজ মেয়ের সাথে আমারও মা হওয়ার চার বছর পূর্ণ হলো:
Device-XANON-X20
দেখতে দেখতে কেটে গেল চারটি বছর।ছোট্ট মেয়েটিও একটু বড় হলো। যেদিন সে এসেছিল আমার কোলে ছোট ছোট হাত পা ছোট শরীর ছিল তার। সেই দিনটার কথা আজও মনে পড়ে।যেদিন সে পৃথিবীতে এসেছিল ৩০ শে আগস্ট সকাল সাড়ে আটটায়।মনে পড়ে আজ সেই দিন টির কথা। সময় বড় অদ্ভুত দেখতে দেখতে কখন যে ফুরিয়ে গেল বুঝতেই পারলাম না।কি ছোট ছিল মেয়েটা আমার। ঠিকমতো কোলে নেওয়া যাচ্ছিল না। আর এখন সে সারা বাড়ি দৌড়ে বেড়াচ্ছে।কত মায়া কত ভালোবাসা শুধু তাকে ঘিরে।তার মুখ দেখলে পৃথিবীর সব দুঃখ যাই ভুলে। সব কষ্ট দূর হয়ে যায় নিমিষে।সে যে আমার দু চোখের মনি।
বড্ড মনে পড়ছে তার ছোটবেলার সব স্মৃতিগুলো। যখন হয়েছিল তখন তাকে কোলে নিয়ে থাকতাম সবসময়। কখনও কাছ ছাড়া করতাম না। যদি সে ভয় পায় কোন কিছু দেখে। এরপর যখন সে আস্তে আস্তে হামাগুড়ি দিতে শিখে তখন তাকে রাখতাম ধরে।যেন সে কোথাও পরে ব্যথা না পায়। যখন বাবু হাঁটতে শিখে গুটি গুটি পায়ে হাত ধরে থাকতাম পাশে দাঁড়িয়ে। যেন পড়ে না যায় ভয় না পায়। আমার ছোট্ট মেয়েটি প্রথম কথা বলা। প্রথম তার হাসি সেদিন শুনেছিলাম আমি খুব ভয় পেয়েছিলাম।
কারণ এর আগে কখনো সে এভাবে বিকট শব্দে হাসেনি।খুবই অদ্ভুত ছিল তার প্রথম হাসি। এরপর অভ্যস্ত হয়ে গেছিলাম তার প্রতিটি কাজে।আমার সময় গুলো যেন হয়ে গেছিল তার। প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট যেন আমার মেয়ের পিছনে কেটে যেত।আমার ঘড়ির কাঁটা চলতো শুধু আমার ছোট্ট মেয়েটিকে ঘিরে। তাকে খাওয়ানো, ঘুম পাড়ানো,গোসল করানো থেকে সবকিছুই করেছি এই হাতে।যদিও সে এখন একটু নিজের মত করে চলতে শিখেছে।তবুও মায়ের আঁচল তার সব সময় লাগে। আজও আমার মেয়ে আমার পাশে দাঁড়িয়ে আমার হাতে হাত রেখে রাস্তায় হাটে।কি যে ভালো লাগে যখন দুজন হাটি পথে হাত দুটি ধরে। কি যে মায়া ভরা হাসি লেগে থাকে মেয়ে এই মায়াবী মুখে।
যা দেখলেই সার্থক হয় জীবন আমার।তোমার জন্য রইলো অনেক অনেক দোয়া আর ভালোবাসা।এভাবেই থেকো তুমি আমার হৃদয়ে গহীনে। তোমার প্রতিটা দিন হোক সুন্দর জীবন হোক তোমার আরো রঙিন এই কামনাই করি বাবা আজ যে তোমার শুভ জন্মদিন।তোমার জন্য চিরকাল রবে আমার ভালোবাসা আর দোয়া।এইভাবে হাসিখুশি থাকবে তুমি চিরদিন।আমার চোখের আড়ালে যেও না বাবা। জানি তুমি অনেক বড় হবে একদিন ।আর সেই দিন বুঝবে আমার মায়া।আমি যে তোমার প্রিয় গর্ভধারিনী মা।এটাই ছিল আমার আজকের পোস্ট।ধন্যবাদ সবাইকে।
আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47। আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি। এছাড়াও ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে। কোন ভিন্ন ধরনের কিছু দেখলেই আমি সেটির ছবি তুলে রাখি। নিত্য নতুন জিনিস বানাতেও ভীষণ ভালো লাগে। এছাড়াও নিত্য নতুন আর্ট করতে আমার খুবই ভালো লাগে।
ডেইলি টাস্ক:

https://x.com/Maria182143171/status/1961817125800309193?t=2DQMuaUHYcEISjIF_WfyHQ&s=19
https://x.com/Maria182143171/status/1961817405199634517?t=nDns4m40F44SSNMvUMK3NQ&s=19
https://x.com/Maria182143171/status/1961826864089207052?t=r0ubp_xez5PqF9xYL6ClNQ&s=19