জেনারেল রাইটিং-শুধুমাত্র দুর্ঘটনা নাকি ভৌতিক।
আসসালামু আলাইকুম
আমি @maria47 বাংলাদেশ থেকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভাল আছেন।আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি।আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি।
শুধুমাত্র দুর্ঘটনা নাকি ভৌতিক:
Source
দুর্ঘটনা কখন জীবনে আসে কেউ তা জানে না।দুর্ঘটনা আগে থেকে জানা যায় না বা কখনো তা বলে আসে না। হঠাৎ করে অপ্রত্যাশিতভাবে চলে আসে আমাদের জীবনে। তেমনি একটা ঘটনা ঘটেছে আমাদের এইখানে। গ্রামের মানুষেরা সাধারণত গাছ কেটে নিজেদের ফার্নিচার তৈরি করে।গ্রামের মানুষেরা নিজের গাছের তৈরি ফার্নিচার বেশি পছন্দ করে।গ্রামের বেশিরভাগ মানুষই নিজের পছন্দের ডিজাইনের ফার্নিচার বানিয়ে নেয়।আবার অনেকেই দোকান থেকে রেডিমেড ফার্নিচার কিনেন।
তেমনি ভাবে একটি লোক তার ঘরের ফার্নিচার বানানোর জন্য নিজের বাড়ির পিছনে থাকা মেহগনির গাছ কাটার সিদ্ধান্ত নেন।সেজন্য গাছ কাটা লোকদের ডাকে। দুইজন লোক এসেছিল।একজন লোক নিচ থেকে সাহায্য করছিল।অন্যজন উপরে উঠে গাছের ছোট ছোট ডাল পালা গুলো কেটে দিচ্ছিল।মোটামুটি সবগুলো ডাল কাটা শেষ হয়ে গিয়েছিল।
নশুধুমাত্র দু-একটা ডাল ছিল।যখন শেষের ডাল গুলো কেটে দূরে সরে আসে ডালটি হঠাৎ করে তার পিঠের উপরে গিয়ে পড়ে।পিঠের উপরে ডাল পড়ার কারণে তিনি ধাক্কা খেয়ে একদম নিচে পড়ে যান।আর ডাল এসে আবার উনার উপরে পরে।তিনি কোমরের প্রচুর ব্যাথা পায়।এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।গাছের মালিক চিকিৎসার দায়িত্ব বহন করেন।সাধারণত কোন ডাল ভেঙ্গে নিচের দিকে পরে।কিন্তু এই ডালটি তার উল্টোদিকে থাকা লোকটির পিছনে পরে।
আসলে গাছটি ছিল এমন জায়গায় যেখানে চারদিকে প্রচুর পরিমাণে বাঁশঝার ছিল।অনেকে বলছিল এই গাছটির নাকি দোষ রয়েছে।আসলে কি ছিল তা জানিনা। অনেকে বলছিল গাছটির সমস্যা রয়েছে।এর আগেও নাকি গাছটি কাটতে দেওয়া হয়নি।এর আগেও নাকি এই গাছটি ক্যাটার সময় অনেক বার বাঁধার সৃষ্টি হয়েছে। কিন্তু এমন ঘটনার সম্মুখীন হতে হবে তা গাছের মালিক কিছুতেই জানতো না।আসলে উনি এই ব্যাপারে কিছুই জানতেন না।জানিনা ঘটনা টা কতটা সত্যি। কতটা ভৌতিক নাকি দুর্ঘটনা নিজেও বুঝতে পারছি না।সেটা শুধু মাত্র উপর ওয়ালাই জানেন।এটাই ছিল আমার আজকের পোস্ট।ধন্যবাদ সবাইকে।
আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47। আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি। এছাড়াও ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে। কোন ভিন্ন ধরনের কিছু দেখলেই আমি সেটির ছবি তুলে রাখি। নিত্য নতুন জিনিস বানাতেও ভীষণ ভালো লাগে। এছাড়াও নিত্য নতুন আর্ট করতে আমার খুবই ভালো লাগে।
ডেইলি টাস্ক:
https://x.com/i/status/2003814069678260450
https://x.com/i/status/2003817761013940304