জেনারেল রাইটিং-ভয়ে জ্বর।
আসসালামু আলাইকুম
আমি @maria47 বাংলাদেশ থেকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভাল আছেন।আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি।আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি।
ভয়ে জ্বর:
Source
ভয় আতঙ্ক এইসব জিনিস গুলোর নাম শুনলে এমনিতে বুক কেঁপে উঠে।এসব জিনিস এতটা খারাপ। যা মনের মধ্যে একবার ঢুকলে সহজে বের হতে চায় না। যখন আমরা কোন কিছু দেখে ভয় পাই তখন সে ভয়টা যেন প্রতিটা মুহূর্তে আমাদের তাড়া করে। বিশেষ করে ছোট কিংবা বয়স্ক মানুষদের মধ্যে এই ধরনের সমস্যা গুলো বেশি দেখা যায়। ছোট বাচ্চা কিংবা বৃদ্ধরা যখন কোন কিছু থেকে ভয় পায় তখন তারা সে ভয় থেকে সহজে বের হতে পারে না।
তখন তারা অল্প কিছুতেই ভয় পেয়ে যায়। তেমনিভাবে ভয়ে অনেক সময় আমাদের শরীরে জ্বর চলে আসে। যেমন আমি এত বড় হয়েছি একটু কিছু দেখে ভয় পেলে বা কোন কিছু নিয়ে আতঙ্কে থাকলে কেন জানিনা অসুস্থ হয়ে পড়ি। তেমনি ভাবে আমার মেয়েরও সেই রোগ ধরেছে। সে যখন ভয় পায় তখন ভীষণ অসুস্থ হয়ে যায়।কোন কিছু দেখে ভয় পেলে পরের দিন তার গায়ে জ্বর থাকে।
গতকাল পর্যন্ত মেয়ে ভীষণ ভালো ছিল সুস্থ স্বাভাবিক ছিল। ঠান্ডা জ্বর কিছুই তার গায়ে ছিল না।গতকাল আমরা ঘুরতে গিয়েছিলাম সেখানে যাওয়ার পর ঘুরাঘুরি করে নিয়ে ভীষণ খুশি। কিন্তু সে গরু ছাগল হাঁস মুরগি যায় দেখছিল।হাসি খুশি ছিল।ওদের বাসায় আবার দুটি বড় টার্কি মুরগি ছিল। টার্কি মুরগিগুলো ছোট থেকে তারা লালন পালন করছিল।তাই বাড়ির মানুষ ছাড়া যখন অন্য কোন মানুষকে দেখে তখন তারা বিকট জোরে আওয়াজ করে।
সেই আওয়াজ শুনে আমার মেয়ে তো একদম ভয়ে জাপটে ধরে। ওকে যতবার বোঝানোর চেষ্টা করছিলাম সে ততবারই বলছিল না আমাকে ধরবে আমাকে কামড় দেবে। বলছিলাম যে কিছু করবে না তার পরেও সে কোন কিছুই বিশ্বাস করছিল না। মনে করছিল মুরগি এসে তাকে কামড়ে খেয়ে নেবে। হাজার বার বোঝানোর পরেও তাকে বুঝাতে পারিনি।কোন কিছুই হবে না তার। সে কান্না করে যাচ্ছিল। অবশেষে মুরগি আটকে রাখে তারা।এরপর রাতের খাবার খেয়ে আমরা বাড়ি ফিরে আসি। ঘুমানোর আগ পর্যন্ত ভীষণ ভালো ছিল। কিন্তু সকাল থেকে মেয়ের গায়ে ভীষণ পরিমাণ জ্বর থাকে আবার ঠান্ডা লাগে।ভয়টা সে ভালোই পেয়েছিল।আমি অনেক দেখেছি সেই ভয় পেলেই জ্বর আসে। সকলেই আমার মেয়ের জন্য দোয়া করবেন যেন সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।এটাই ছিল আমার আজকের পোস্ট।আশা করি সকলের ভালো লাগবে।আজ এই পর্যন্তই।ধন্যবাদ সবাইকে।
আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47। আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি। এছাড়াও ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে। কোন ভিন্ন ধরনের কিছু দেখলেই আমি সেটির ছবি তুলে রাখি। নিত্য নতুন জিনিস বানাতেও ভীষণ ভালো লাগে। এছাড়াও নিত্য নতুন আর্ট করতে আমার খুবই ভালো লাগে।
ডেইলি টাস্ক:

https://x.com/i/status/2066144567968379343
https://x.com/i/status/2066145143343001704
https://x.com/i/status/2066145537297182797
https://x.com/i/status/2066145928164323822
https://x.com/i/status/2066153392632889777
ভয় থেকে বের হওয়ার জন্য, কেউ কেউ বাইবেল বা ইসল