জেনারেল রাইটিং:- "আরও একটি স্বপ্নের পতন’’
আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই? আশা করবো সবাই ভালো আছেন। সৃষ্টিকর্তার রহমতে আমিও আছি ভালোই। তবে ব্যস্ত এ নগরে কতটুকু সময় ভালো থাকতে পারবো সেটা বলা মুশকিল। শত ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে কাটাতে হয় যান্ত্রিক জীবন। মাঝে মাঝে মনে হয় সব কিছুকে বন্ধ করে দিয়ে দূরে কোথাও সবুজ গাছের ছায়ায় নিজেকে একটু স্বস্থির ছায়া দিতে। কিন্তু ঐ যে বাস্তবতা, সেটা তো বড়ই নিষ্ঠুর আর নির্মম। কোন কিছুতেই ছাড় দিতে চায় না। সে যাই হোক বাবা । চলুন মূল পোস্টে ফিরে যাওয়া যাক।
প্রতিদিনই চেষ্টা করি আপনাদের মাঝে সুন্দর করে কিছু লিখে উপহার দেওয়ার জন্য। চাই চারদিকের মানুষগুলোর মধ্যে লুকিয়ে থাকা কষ্টগুলো কে আমার লেখার যাদুতে আপনাদের মাঝে তুলে ধরতে। জানিনা কতটুকু আপনাদের মাঝে নিজের মনের কথা গুলো কে শেয়ার করতে পারি। আজ চেষ্টা করলাম আপনাদের মাঝে নতুন একটি জেনারেল রাইটিং শেয়ার করার জন্য। আশা করি প্রতিদিনের মত করে আমার আজকের জেনারেল রাইটিংটিও আপনাদের কাছে বেশ ভালো লাগবে।
আমরা যত বড়ই লেখক হই না কেন, কিছু সময় যেন আমাদের লেখাগুলো থমকে দাঁড়ায়। কারন মনের কষ্ট যখন প্রকট আকার ধারন করে তখন আর হাতের কলম চলতে চায় না। অন্তত: পক্ষে আমর তো না। কিন্তু আজ কেন জানি সকাল থেকেই মনের ভিতর লুকিয়ে থাকা কিছু কথা লেখতে ইচ্ছে হচ্ছে। কারন যেহেতু আমাদের ভালোবাসার প্রিয় কমিউনিটি আর থাকছে না তাই হয়তো এই কথা গুলো বলার বা লেখার সুযোগ আর হয়ে উঠবে না। এই তো সেদিনকার কথা। দীর্ঘ ছয় মাস এবিবি স্কুলে ঝুলে থেকে অবশেষে আমার বাংলা ব্লগের ভেরিফাইড মেম্বার হলাম। বেশ উৎসাহ নিয়ে প্রতিদিনের কাজ করার চেষ্টা করে যাচ্ছিলাম। সাথে পেয়েছিলাম কিছু বন্ধু আর একটি ভালোবাসার পরিবার।
সেই ছেলেবেলা হতেই আমি স্বাধীন চেতা একজন মানুষ। নিজের স্বাধীনতার বাহিরে পথ চলতে আমি একদম পছন্দ করি না। পারিবারিক টানা পোড়নে নিজের ক্যারিয়ার কে তুচ্ছ করে দিয়ে সরকারী চাকুরীতে প্রবেশ করি। কিন্তু চাকুরী জীবনে যখন দেখতে পাই চারদিকে শুধু অসৎ মানুষ আর দূর্নীতে ভরা তখন নিজের সাথে নিজে যুদ্ধ করে টিকে থাকি দিনের পর দিন। কারন আমার আয়ের উপর আমার গোটা পরিবার। কিন্তু এরই মধ্যে সব সময় মনে মনে চেষ্টা করতাম অনলাইনে কোন কাজ করার। স্বপ্ন দেখতাম যদি অন লাইন কাজ করে ডলার ইনকাম করতে পারি তাহলে এক সময়ে চাকুরী ছেড়ে দিবো। আর সেই স্বপ্ন থেকে অন লাইন কাজ খুঁজতে থাকি। আশা রাখি এক সময়ে আমার স্বপ্ন পূরণ হবে। এই আশা কে অবলম্বন করেনই আপ ওয়ার্ক এবং ফাইভারে একাউন্ট করি। এবং কাজ পাওয়ার চেষ্টা করতে থাকি। কিন্তু কোন কিছুতেই কিছু হচিছলো না।
এরই মাঝে আমার প্রাণপ্রিয় মা আমাকে ছেড়ে পরকালে চলে যায়। আর মা কে হারিয়ে আমি নিজে বেশ শূণ্য হয়ে পরি। কিন্তু এরই মধ্যে একদিন প্রিয় কমিউনিটি আমার বাংলা ব্লগের সন্ধ্যান পাই। জয়েন করে ফেলি এখানে। কয়েক দফা পরীক্ষায় পাশ করে অবশেষে ভেরিফাইড মেম্বারের ট্যাগ অর্জন করি। যখন এক একটি ধাপ পার করতাম তখন মনে হতো আমার স্বপ্ন এক ধাপ এগিয়ে গেল। যাই হোক এর পর হতে যতই ব্যস্ত থাকি না কেন প্রতিদিন চেষ্টা করে গেছি নিজের ব্লগ শেয়ার করতে। হউক সেটা রাত দুটো কি তিনটা। সারাদিন অফিস করে বাসায় ফিরে সংসারের কাজ শেষ করে প্রিয় কমিউনিটিতে কাজ করতে করতে আমার প্রায় প্রতিদিনই রাত দুটো কি তিনটা বেজে যেত। তারপরও এতটুকু কষ্ট অনুভব করিনি। কারন স্বপ্ন ছিল @rme দাদার হাত ধরে অনেক দূর এগিয়ে যাবো।
দাদা আমাদের কে দিয়েছে অনেক কিছু। আমাদের সাথে খুব সহজেই নিজেকে মিশিয়ে দিয়েছে অনায়াসে। কিন্তু আমরা এতটাই অযোগ্য যে দাদার সেই ভালোবাসার প্রতিদান দিতে পারিনি। বিগত চার বছরে দাদা আমাদের কথা চিন্তুা করে কখনও কোন কঠিন সিদ্ধান্তে যায়নি। কিন্তু গতকাল রাতে যখন শুনলাম যে প্রিয় কমিউনিটি আর থাকছে না তখনই মনের ভিতর মোচড় দিয়ে উঠলো যে আমার স্বপ্ন আর পূরন হলো না। আমি চিরজীবন পরাধীনই রয়ে যাবো। তবুও আমি আমার তরফ হতে দাদার সিদ্ধান্তকে সম্মান করি। আশা করবো আগামীতে যাই ঘটুক না কেন সবটাই আমাদের ভালোর জন্যই করা হবে।
দীর্ঘ এই পথ চলায় দাদা আপনার সাথে যদি কোন বেয়াদবী করে থাকি ক্ষমা করে দিবেন আশা করি। ক্ষমা করে দিবেন প্রিয় কমিউনিটির সকল এডমিন আর মডারেটর সহ সর্বস্তরের সকলে। এই পথ চলায় আমি পেয়েছি কিছু ভালো বন্ধু, পেয়েছি একটি সুন্দর পরিবার। যা হয়তো হারিয়ে গেল আবার । জানিনা আর কখনও আমরা আবার এমন করে এক হতে পারবো কিনা। তবে স্বপ্ন দেখবো আগামীতে এমন করে এক সাথে পথ চলার। স্বপ্ন দেখবো নিজেকে এমন সুন্দর একটি প্লাটফর্মের সাহায্য নিয়ে স্বাধীনভাবে নিজের মত করে নিজেকেকে এগিয়ে নিতে পারবো।
যদিও খুব কষ্ট হচেছ তবুও আশা করবো আমাদের জন্য আগামীতে ভালো কিছু অপেক্ষা করছে। পরিশেষে সকলের সুন্দর জীবন কামনা করে শেষ করছি।
আমার পরিচিতি
আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy
যায় দিন ভালো, আসে দিন খারাপ।যেদিন গুলো হারিয়ে গেছে অতীতে তা হয়তো আসবে না আর ফিরে।তবে প্রিয় দাদা আমাদের জন্য ভালো কিছুই করবেন আশাকরি।লেখাগুলো আমাদের সবার ই মনের কথা আপু।ধন্যবাদ জানাচ্ছি অনুভুতি গুলো শেয়ার করার জন্য।