অহংকার একটি সামাজিক ব্যাধি
আসসালামু আলাইকুম
আসসালামু আলাইকুম
কেমন আছেন আমার প্রিয় সকল ভাই ও বোনেরা? দোয়া করি কাছে দূরে যে যেখানে থাকেন ভালো ও সুস্থ থাকেন। আমরা মানুষ হিসেবে সবাই সবার জন্য এই দোয়াই করবো এটাই সাভাবিক। আজ আবারও আপনাদের মাঝে চলে এলাম কিছুটা সময় কাটানোর জন্য। সবসময় মনে চায় আপনাদের নিয়ে অনেক গল্প করি। মনের যত কথা আছে সব সবার মাঝে ভাগ করে দেই। সবাইকে নিয়ে হারিয়ে যাই কথার মাঝে। আসলে কথা এমন একটি জিনিস যা হাজার বললেও শেষ হবার নয়। আবার বেশী কথা বললে অনেক বলে বাচাল। আর কম কথা বললে সবাই বলে অহংকারী। আমি কিন্তু ভাই একটু বেশীই কথা বলি। আজ আবারও চলে এলাম আপনাদের মাঝে আমার আরও একটি ব্লগ নিয়ে। আজ আমি যেই ব্লগটি আপনাদের মাঝে নিয়ে এসেছি তা হলো জেনারেল রাইটিং।জেনারেল রাইটিং পোস্টগুলো আমার অনেক ভালো লাগে। আজ আমিও আপনাদের জন্য যেই জেনারেল রাইটিং নিয়ে এসেছি তার বিষয় হলো অহংকার।
আসলে অহংকার এমন একটি বিষয় যা আমাদের সমাজে অনেক মানুষের সাথে জড়িয়ে আছে। আমরা মানুষ জাতি। এই পৃথিবীতে আমারা আল্লাহর জন্য আসতে পেরেছি। তিনি আমাদের না পাঠালে আমরা এই পৃথিবী কি জানতাম না।কিন্তু এই পৃথিবীতে আসার পর যখন ছোট ছিলাম অহংকার কি বুঝতাম বা জানতাম না। কিন্তু আসতে আসতে বড় হবার পর সমাজের মানুষের সাথে চলাফেরা করে আস্তে আস্তে বুঝতে পারছি যে অহংকার কি? অহংকার ও ধাম্ভিকতা কোনটাই থাকা ভালো না। দুদিনের এই দুনিয়া আজ আছি কাল যে বেচেঁ থাকবো তার কোন নেই ভরসা। জন্মিলে মরিতে হইবে এটাই স্বাভাবিক। কিন্তু কিছু কিছু মানুষ আছে যে ভাবে যে সে কখনও মারা যাবে না। অহংকার অনেক ধরনের। কেউ করে টাকা বাড়ি গাড়ির অহংকার, কেউ সৌন্দয্য, কেউ করে জ্ঞান-বুদ্ধির আবার কেউ করে বংশের অহংকার। আমি যখন এই পৃথিবী থেকে বিদায় নিব তখন তো সবকিছুই দুনিয়ায় রেখে যাব।কিছুইতো সঙ্গে নিব না। তাহলে কি লাভ ভাই এত কিছু করে। আমরা যে যাই হই না কেন সবাইকে এক মাটিতে যেতে হবে আর খালি হাতে যেতে হবে। তাহলে কিসের এত অহংকার। কেন মানুষকে অবহেলা করি। মানুষের মনে অহংকারের কারনে কষ্ট দিয়ে কথা বলি। আমি যখন ঐ দুনিয়ায় যাব তখন উপর ওয়ালা কি আমাকে জিজ্ঞেস করবে যে তুমি সুন্দর তোমার জ্ঞান-বুদ্ধি ভালো তোমার টাকা পয়সা আছে? না সবাইকে একই কাঠগড়ায় দাড়ঁ করাবে। আসলে কারো সাথে অহংকার করতে নেই উপর ওয়ালা কখন কাকে কি করে কেউ বলতে পারে না। তাই আসুন আমরা অহংকার মুক্ত জীবন গড়ি।কাছে দূরের সবাইকে আপন করে নিব।সবার সাথে হাসি মুখে কথা বলাবো। গরীব ধনী সবাই সবার প্রয়োজনে এগিয়ে যাব। কারো মনে কোন প্রকার অংহকার রাখবো না।
পরিচিতি
আমি মাহফুজা আক্তার নীলা আমার ইউজার নাম @mahfuzanila আমমি পছন্দ করি ঘোরাঘুরি ও ভ্রমন করতে ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে আমি দারুণ পছন্দ করি। আর বেশী পছন্দ করি মজার রেসিপি করতে,মন খারাপ থাকলে গান শুনতে ও আর নতুন নতুন অনেক কিছু শিখতে পছন্দ করি। আরও পছন্দ করি বেশী ঘুমাতে।