বনের বাঘে খায় না মনের বাঘে খায়

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামু আলাইকুম

হ্যালো প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আমিও কিন্তু আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে বেশ ভালোই আছি। আজ আবার আপনাদের সবার মাঝে ফিরে এলাম একটি জেনারেল রাইটিং নিয়ে। প্রতিদিন কিছু না কিছু পোস্ট না করলে এখন কেন জানি ভালো লাগে না। তাই তো আজও কিছু লেখার সুন্দর একটি বিষয় নিয়ে চেষ্টা করছি।

tiger-3540400_1280.png

Source

মানুষ হলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জীবন। আর মানুষকে সৃষ্টি করে আল্লাহ্ মানুষের মধ্যে দিয়েছে বোধ শুক্তি। কারও মধ্যে নেগেটিভ শক্তি বেশী তো কারও মধ্যে পজেটিভ শক্তি বেশী। আর এই নেগেটিভ আর পজেটিভ এর টানাপোড়নের মধ্য দিয়েই মানুষ বেচেঁ আছে পৃথিবীতে। বেচেঁ আছে তার হাজারও অনুভূতি গুলে নিয়ে। তবে আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে যে যারা কিন্তু বেশ অল্পতেই ঘাবরে যায়। যে কোন বিষয় নিয়ে চিন্তা করে বেশী। যার ফলে তারা পায় না একটু শান্তি বা স্বস্থি।

আমাদের কেউ কেউ আছে যে সারাক্ষনই যে কোন সামান্য বিষয় নিয়ে চিন্তা করতে থাকে। তার কিছু ভ্রান্ত চিন্তার জন্য সে আশে পাশের মানুষগুলোকেও অস্থির করে তুলে। যার কারনে সৃষ্টি হয় একটি অস্থিকর পরিস্থিতির। এই যেমন আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা সামান্য জ্বর স্বর্দি কেও ভয় পায়। আর ভয় পেয়ে হাজারটা চিন্তার মধ্যে নিজেকে গুলিয়ে ফেলে। যার কারনে সে ভাবতে থাকে যে তার কি যেন হয়ে গেছে। আর এমন সব অহেতুক ভাবনার কারনে দেখা যায় এক সময়ে সে সত্যিকারের অসুস্থ্য হয়ে পড়ে।

আবার এমন অনেক মানুষ আছে যে যে কোন কাজ করতে ভয় পায়। বা দ্বিধা দ্বন্দে ভোগতে থাকে। যদি কাজটি না হয়। যদি এমন হয়, যদি অমন হয়। মনের মাঝে এমন হাজারও চিন্তার কারনে এক সময়ে দেখা যায় মানুষটি অস্থির হয়ে পড়ে। যার কারনে যে মনযোগ দিয়ে আর কাজ করতে পারে না। আর এমন করে সেই মানুষটি তার কাজে সফলতাও অর্জন করতে পারে না।

আমাদের চারপাশের মানুষগুলোর হাজারও হিনমনোতার জন্য তারা জীবনের সফতলা থেকে পিছিয়ে পড়ে অনেক অংশে। অহেতুক চিন্তু বা অহেতুক ভয় আমাদের কে নিয়ে যায় এক দূর্বিসহ জীবনে। যার ফলে আমারা যে সকল কজে সফলতা পেতাম সেখান থেকেও পিছিয়ে পড়ি। পিছিয়ে পড়ি জীবনের সঠিক গন্তব্য কে চিনে নিতে। কিন্তু আমরা যদি আমাদের মন কে শক্ত এবং মনোবলের পাহাড় করতে পারি তাহলে হয় তো আমাদের অনেক সফলতাই আমাদের কাছে ধরা দিত। তাই তো বলে বনের বাঘে খায় না, মনের বাঘেই খায়

পরিশেষে আর কি লিখবো।আশা করি আমরা সবাই আমাদের আশেপাশের মানুষ কে নিয়ে ভালো থাকবো। এতক্ষন আমার এই ব্লগটি মনোযোগ সহকারে পড়ার জন্য সকল কে অনেক ধন্যবাদ।

পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা আমার ইউজার নাম @mahfuzanila আমমি পছন্দ করি ঘোরাঘুরি ও ভ্রমন ছবি আঁকা, বিভি ন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে দারুণ পছন্দ করি। আর বেশী পছন্দ করি মজার রেসিপি করতে,মন খারাপ থাকলে গান শুনতে ও গান গাইতে ঘুরতে যেতে আর সবচেয়ে বেশী ঘুমাতে।

❤️ধন্যবাদ সকলকে।❤️

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Doller buy sell call 01700817832 doller kinbo 100%
Doller buy WhatsApp 01700817832

 2 years ago 

আপু এই প্রবাদটির সাথে আমরা কম-বেশী সবাই বেশ পরিচিত।আমাদের বনের বাঘে না খেলেও চিন্তা করতে করতে আমাদের মনের বাঘই আসলে খেয়ে ফেলে।তাই আকাশ কুসুম চিন্তা না করে মনে সাহস জুগিয়ে চললে মনের বাঘ আর আমাদের খেতে পারবে না।আর তাই আমাদের আত্মবিশ্বাস বাড়াতে হবে।ধন্যবাদ আপু

Posted using SteemPro Mobile

 2 years ago 

সুন্দর মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ঠিক বলেছেন আপু কিছু কিছু মানুষ আছে সামান্য অসুস্থ হলে একদম মাথা খারাপ করে ফেলে। এদের অসুখ-বিসুখ হলে খুব বিরক্ত লেগে যায়। আবার কিছু কিছু মানুষ আছে বড় বড় সমস্যাকেউ খুব তুচ্ছ করে দেখে। তারাও আবার খুব বিরক্তিকর। সবকিছুর একটা লিমিট থাকা দরকার। ভালো লাগলো আপনার লেখাটি পড়ে।

 2 years ago 

সুন্দর মন্তব্য দেখে ভালো লাগলো। ধন্যবাদ।

 2 years ago 

অনেক সুন্দর কিছু বাস্তব কথা তুলে ধরেছেন আপু। বনে বাঘ না খেলেও মনের বাঘ খায় এটাই সত্যি। অনেকেই আছে একটুতেই অস্থির হয়ে পড়ে।অল্প অসুস্থতায় অস্থির হয়ে যায়।অনেকেই আছে কাছে সফলতা না আসার ভয়ে কাজ থেকে পিছিয়ে পড়ে।হীনমন্যতায় ভোগে।খুব সুন্দর বাস্তব ধর্মী কথা গুলো তুলে ধরে আজকের পোস্ট টি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য।

 2 years ago 

আসলে আপু মানুষ সবাই তো আর এক নয়। কিছু কিছু মানুষ সামান্য কিছু হলেই এলাকা ঠান্ডা করে ফেলে আর কিছু মানুষ দেওয়ালে মিশে গেলেও কেউ টের পায় না।সত্যি মনের বল সব কিছু। আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো।ধন্যবাদ আপু।

 2 years ago 

সুন্দর মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 

প্রত্যেকটা মানুষের সফলতার পিছনে যেটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা হল ভয়কে জয় করা। অর্থাৎ যে মানুষ ভয়কে জয় করতে পারে তার কাছে সফলতা এসে ধরা দিতে বাধ্য। কিন্তু যারা প্রতিনিয়ত ভয় পায় বা সামান্য ব্যাপার ঘটলেও প্রচন্ড পরিমাণে ভয় পায়, তাদের জীবনে আসলে কখনো উন্নতি সম্ভব নয়। আপনার এই কথাটা অনেক ভালো লাগলো, যে আমরা যদি মনকে শক্ত করে মনোবলের পাহাড় তৈরি করতে পারি তাহলে সফলতা অবশ্যই আমাদের হাতে এসে ধরা দেবে।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া ভয়কে জয় করতে পারলেই আমরা সফলতা অর্জন করতে পারবো। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আসলে প্রত্যেকটি মানুষের জীবনে সফলতা রয়েছে৷ সফলতার পেছনে আমাদেরকে অনেক সময় দিতে হবে এবং এই সফলতা অর্জনে অনেক কষ্ট করতে হবে৷ যদি আমরা শুধু বসে থাকি এবং সফলতা আসার জন্য অপেক্ষা করি তাহলে কোনভাবে সফলতা নিজ থেকে চলে আসবে না৷ আমাদেরকে অবশ্যই ভয়কে জয় করতে হবে এবং এই ভয়কে জয় করার মাধ্যমে সফলতা আমাদের কাছে আসবে৷ অনেকে আছে যারা অল্প কিছুতেই ভয় পেয়ে যায় এবং এই ভয়ের কারণে তারা কোন মতে সামনের দিকে এগিয়ে যেতে পারে না৷ যদি আমাদেরকে সত্যিই সামনের দিকে এগিয়ে যেতে হয় তাহলে আমাদেরকে ভয়কে জয় করতে হবে এবং এই ভয়কে জয় করার মাধ্যমে আমরা আমাদের সফলতার শিখরে পৌঁছে যেতে পারবো৷

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া। সুন্দর মন্তব্যটি দেখে মুগ্ধ হয়ে হয়ে গেলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65459.19
ETH 1894.72
USDT 1.00
SBD 0.39