জেনারেল রাইটিং:- ছোট বেলার মজার একটি ঘটনা।
"সবার সুস্বাস্থ্য কামনা করছি" |
|---|
শুভ সকাল আমার বাংলা ব্লগ পরিবার। কেমন আছেন সবাই? প্রথমেই সবার সুস্বাস্থ্য কামনা করছি। আশাকরি আপনারা সকলকেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। জেনারেল রাইটিং:- ছোট বেলার মজার একটি ঘটনা। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুরু করা যাক।
এই তো দুইদিন আগে বাজারে গিয়েছিলাম মাছ কেনার জন্য। হঠাৎ করে চোখে পরলো দেশি শিং মাছ। শিং কিনে নিলাম দুই কেজি। আমার বাসায় সবাই শিং মাছ ভীষণ পছন্দ করে। আর শিং মাছ দেখে আমার ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেলো। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। ছোট বেলার মজার একটি ঘটনা।
ছোটবেলা কেটেছে আমার গ্রামে। আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে রয়েছে একটি নদী। আর নদীর পাশেই রয়েছে আমাদের অনেক বড় একটা বিল। সেখানে আমার বাবা চাচারা মাছ চাষ করতো। বিলের পাশেই রয়েছে ছোট একটি ব্রীজ। আর এই ব্রীজ নিয়ে হচ্ছে মজার ঘটনা। গ্রীষ্মের খরতাপে যখন এই ছোট ব্রীজ এর নিচের পানি শুকিয়ে যায়।
তখন আমরা অনেক বন্ধু মিলে সেখানে গিয়ে মাছ ধরতাম। ব্রীজ এর নিচে একটা গর্ত ছিলো। সেখানে পানি শুকিয়ে গেলে এবং কোন কিছু দিয়ে ঘুতো দিলে শিং মাছ বেরিয়ে আসতো। একবার এভাবে পানি শুকিয়ে যায়। আমার অনেক বন্ধু মিলে মাছ ধরার জন্য সকাল থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করে। কারন বেশি রোদ উঠলে বেশি ভালো হতো। কারন শিং মাছ ঠান্ডা আর ছায়া যায়গা ভীষণ পছন্দ করে।
এর পরে আমি আর আমার মামা মিলে অপেক্ষায় ছিলো। আমার বন্ধুরা কখন ওখানে থেকে সরবে আর আমরা মাছ ধরবো। যদিও আমি মাছ ধরতে পারতাম না। আমার সমো বয়সী মামা মাছ ধরতে পারে। এর পরে আমার বন্ধুরা মাছ না ধরে দুপুর বেলায় বাসায় খেতে যায়। আর আমি আর আমার মামা মিলে মাঝ ধরি। সেদিন বড় পাতিল দিয়ে তিন পাতিল শিং মাছ ধরেছিলাম।
আমি তো মাছ ধরতে পারিনি তবে একটা শিং মাছের গুঁতো গেয়েছিলাম। দুই দিন পরে ব্যাথা কমেছিলো। আমরা মাছ ধরার পরে ওরা এসেছিলো। পরে মজার ব্যাপার হলো আমরা সবাই মিলে বাসায় এসে শিং মাছ গুলো কে সমান ভাবে ভাগ করে নেই। আমরা তো মাছ বেশি ধরেছি ওরা ভেবেছিলো আমরা তাদের কে দিবো না। তাই তারা সমান ভাবে ভাগ পেয়ে ভীষণ খুশি হয়েছিলো। আমিও ভীষণ খুশি হয়েছিলাম।
আজকে আপনাদের সবার সাথে আমার ছোট বেলার মজার ঘটনা শেয়ার করে ভালো লাগলো। আশাকরি আপনাদের সবার ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন? আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।
| বিভাগ | জেনারেল রাইটিং। |
|---|---|
| ডিভাইজ | realme 9 |
| বিষয় | ছোট বেলার মজার একটি ঘটনা। |
| লোকেশন | উত্তরখান, ঢাকা, বাংলাদেশ। |
| গল্প | @limon88 |
আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য
💞 ধন্যবাদ 💞
💞 ধন্যবাদ 💞
আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট @limon88. আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো।
[("অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন")]
https://steemitwallet.com/~witnesses VOTE @bangla.witness as witness OR
ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন ছোটবেলার একটি মজার ঘটনা। আপনার পোস্ট পড়ে আমার কাছে বেশ ভালো লেগেছে। গ্রামের পাশে ছিল ছোট্ট একটি ব্রিজ এবং ব্রিজকে নিয়ে আপনি মজার ঘটনা শেয়ার করেছেন। আসলে পোস্টটি পড়তে বেশ মজা ছিল ভাই। প্রত্যেকের জীবনে ছোটকালের বেশ মজার মজার ঘটনা রয়েছে ভাই আপনার জীবনের মত। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
শিং মাছ যদি একবার হুল ফুটায় ভাই কি পরিমাণ যে ব্যথা এবং জ্বালাপোড়া করে আমিও এর ভুক্তভোগী মাঝে মাঝেই হয়ে থাকি।।
মাছ ধরতে আমারও খুব ভালো লাগে আমিও এখন মাঝে মাঝে সময় পেলে বন্ধুদের সাথে নদীতে চলে যায় মাছ ধরতে।।
আপনার মাছ ধরার গল্প শুনে খুবই ভালো লাগলো।।
অসংখ্য ধন্যবাদ আপনাকে
ভাইয়া ছোটবেলার আপনার মজার ঘটনাটা তো বেশ দারুন পড়ে বেশ মজা পেলাম। তবে সবচেয়ে বেশি ভালো লেগেছে এতগুলো মাছ আপনারা মামা ভাগ্নে মিলে ধরেছেন কিন্তু আপনার বন্ধুরা সবাই মিলেমিশে ভাগ করে মাছগুলো নিয়েছেন এতে করে আপনার বন্ধুরা অনেক খুশি হয়েছিল এটা শুনে বেশি ভালো লেগেছে। এত ছোটবেলায় শিং মাছের গুতো খেয়েছেন এটা কিন্তু মারাত্মক ব্যথা হয় নিশ্চয় অনেক কষ্ট হয়েছিল। অসংখ্য ধন্যবাদ ভাইয়া ছোটবেলায় আপনার মজার একটি ঘটনা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমাদের সবার জীবনে ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে, যেগুলো কখনো ভোলার নয়। শিং মাছ যদি কাটা একবার ফুটিয়ে দেয় তাহলে সেই ব্যথাটা দুই দিনেও সারেনা। আপনাদের ছোটবেলার শিং মাছ ধরার এরকম একটা মজার স্মৃতির পোস্ট পড়ে সত্যি ভীষণ ভালো লেগেছে। মামা ভাগ্নে দুজনে মিলে মাছ ধরেছিলেন তাহলে। যেহেতু আপনি মাছ ধরতে পারতেন না আপনার মামা মাছ ধরত। সমানভাবে ভাগ করার পরে আপনিও অনেক খুশি হয়েছিলেন এবং ওরাও অনেক খুশি হয়েছিল। সব মিলিয়ে বেশ ভালো লাগলো আপনার পোস্ট পড়ে আমার কাছে
শিং মাছ বেশ পুষ্টিকর একটি মাছ। শিং মাছ খেতে আমার কাছেও খুব ভালো লাগে । কিন্তু জীবন্ত সিং মাছ দেখলে খুব ভয় লাগে ধরা তো দূরের কথা আপনার বন্ধুরা চলে যাওয়াতে ভালো হয়েছে আপনি আর আপনার মামা মিলে বেশ কিছু মাছ ধরতে পেরেছেন পরে অবশ্য সবাইকে ভাগ করে দিয়ে ভালোই করেছেন তা না হলে তারা মনে কষ্ট পেত । ছোটবেলার কাহিনী পড়ে ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনাকে।
https://twitter.com/HouqeLimon/status/1663354328521019392?t=7bkn46Ma0d9PwiE8EN8cGg&s=19
ছোটবেলার মাছ ধরার ঘটনাটি পড়ে খুব ভালো লাগলো। শিং মাছের কাঁটায় অনেক বিষ।আপনি মাছ ধরতে না পারলেও আপনার মামা মাছ ধরলেন।আর বন্ধুদের সাথে নিয়ে সমান ভাগে ভাগ করে নিলেন জেনে খুব ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া অনুভূতিগুলো শেয়ার করার জন্য।
সুন্দর একটি অনুভূতি শেয়ার করলেন ছোট বেলায় মাছ ধরার স্মৃতি। আমারও অনেক সুন্দর সুন্দর অনুভূতি আছে আমার মাছ ধরার ছোট বেলার। আপনি ঠিক করছেন কাজটি কারণ ওরাও তো যেহেতু মাছ ধরার জন্য অপেক্ষা করছিল। আপনারা যেহেতু মাছ ধরছেন তাহলে সমান সমান ভাগ দেওয়াতে অনেক মানবিকতার পরিচয় দিয়েছেন।