বিকেল বেলায় হাঁটতে গিয়ে তাল পাওয়ার অনুভূতি।
"সবার সুস্বাস্থ্য কামনা করছি" |
|---|
শুভ সকাল 🌅 হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবার সুস্বাস্থ্য কামনা করছি। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলকেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। বিকেল বেলায় হাঁটতে গিয়ে তাল পাওয়ার অনুভূতি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুরু করা যাক।
বেশ কয়েকদিন খুব ভালো বৃষ্টি হলো। আমার দেখা যাচ্ছে আবহাওয়া এখন অনেক ভালো। প্রতিদিন এখন রোদ থাকে। আকাশ অনেক পরিষ্কার থাকে। আমি প্রতিনিয়ত একটু করে হাঁটার চেষ্টা করি। সকালে এবং বিকেল বেলায় হাঁটতে ভীষণ ভালো লাগে। এই সময়টাতে আবহাওয়া খুব ভালো থাকে এবং হাঁটতে ভালো লাগে। সকাল বেলায় ফজরের নামাজ পরে আমি এবং আমার ওয়াইফ মিলে হাঁটতে বের হই। প্রায় ৩০ মিনিট এর মতো হাঁটাহাঁটি করে বাসায় এসে শুয়ে পরি।
গতকাল অফিস ছুটি হয়েছে পাঁচটায়। বাসায় এসে আছরের নামাজ পড়ে নাস্তা করলাম। তার পরে আমি এবং আমার ওয়াইফ মিলে বাসায় থেকে বের হলাম। আমাদের বাসার পাশে সুন্দর একটি নিরিবিলি জায়গায় রয়েছে। সেখানে চতুর্দিকে ফাঁকা জায়গা। এবং রাস্তার পাশে আম গাছের সাড়ি। তাই ওদিক টায় আবহাওয়া খুব ভালো থাকে। এভাবে প্রতিনিয়ত হাঁটতে বের হলে শরীর ও মন দুটাই ভালো থাকে।
আমরা যেদিক টাতে হাঁটতে যাই। সেখানে কয়েক টা তাল গাছ রয়েছে। তাল গাছের পাশেই দিয়ে হাটতেছি আমরা দুজন। হঠাৎ করে গাছ থেকে পাকা একটি তাল ছিঁড়ে পরলো। যদিও একটু একটু শব্দ শুনে ভয় পেলাম। তবে তালটা দেখে ভয় কেটে গেলো। এবং তাল টাকে দেখে কেনো জানি ভীষণ খুশি হলাম। আশে পাশে কোন লোক জন ছিলো না। এর পরে আমি তাল টাকে নিলাম। তাল টা নেওয়ার সময় ছোট বেলায় স্মৃতি মনে পড়ে গেলো।
তাল টাকে নিয়ে একটা আম গাছের উপরে বসে রাখলাম। তার পরে কয়েকটা ফটোগ্রাফি করলাম। এবার তালটিকে গাছের মধ্যে রেখে হাঁটাহাঁটি করলাম। ছোটবেলায় বন্ধুরা মিলে ভোর বেলায় উঠে তাল গাছের নিচে গিয়ে তাল খুঁজতাম। আর আমরা সবাই অনেক তাল পেতাম। আর এগুলো নিয়ে সবাই মিলে বিক্রি করতাম। সেই টাকা দিয়ে সবাই মিলে বিভিন্ন ধরণের খেলার জিনিস কিনতাম। তার পরে সবাই মিলে মজা করে খেলতাম। এধরনের মধুর স্মৃতি গুলো মনে পড়লে ভীষণ ভালো লাগে। বেশ কিছুক্ষণ হাঁটার পরে আমরা বাসায় চলে আসি। এই ছিলো আমার আজকের আয়োজন। আশাকরি আপনাদের সবার ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।
আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য
💞 ধন্যবাদ 💞
💞 ধন্যবাদ 💞
আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট @limon88. আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো।
[("অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন")]
https://steemitwallet.com/~witnesses VOTE @bangla.witness as witness OR
আসলে ছোট ছোট বাচ্চাদেরকে এমনিতে দেখা যায় তাল গাছের নিচে গিয়ে তাল খুঁজতে। বিশেষ করে আমরা যখন ছোট ছিলাম তখন এই বিষয়টা অনেক বেশি দেখা যেত। আপনারা তো দেখছি হাঁটতে গিয়ে তাল পেয়েছিলেন। এই তাল দিয়ে মজাদার ভাবে বড়া তৈরি করে খেলে অনেক ভালো লাগবে। আর আপনারা যে জায়গাটিতে হাঁটাহাঁটি করেছিলেন জায়গাটার পরিবেশন অনেক সুন্দর। মুহূর্তটা খুব ভালো কেটেছিল নিশ্চয়ই।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
https://twitter.com/HouqeLimon/status/1693797813220741167?t=BQyG8xhJ8HYPEIya7-E0gQ&s=19
বাহ্ হাঁটতে গিয়ে তাল পেয়েছো, দারুন ব্যাপার। এখন এই তাল দিয়ে পিঠা তৈরি করে দাওয়াত দাও তাড়াতাড়ি। তালটা দেখতেও বেশ সুন্দর।
অবশ্যই ফ্রি হয়ে পিঠা বানাবো দাওয়াত রইলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
খুব ভালো অভ্যাস করেছেন ভাইয়া সকাল বিকাল হাটার। যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তাছাড়া আপনার ওয়াইফ কে নিয়ে বিকেল বেলায় ঘুরতে গিয়ে তো আপনার ভালোই হলো। সুন্দর একটি তাল পেয়ে গেলেন। কিন্তু ভাগ্য ভালো যে তালটি আপনাদের মাথায় পড়েনি। তাছাড়া আপনার ছোটবেলায় তাল কুড়ানোর গল্প শুনেও ভালো লাগলো।
আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ আপনাকে।
খুব ভাল লাগলো আপনার তাল পাওয়ার অনুভূতি গুলো পড়ে। আপনি ভাবিকে নিয়ে হাঁটতে বের হন জানি।হাঁটতে গিয়ে কিছু পেয়েছেন তা আজ প্রথম দেখলাম।তালটি বেশ সুন্দর। তবে আপনাদের উপর পরেনি এটাই রক্ষে। তাল পেয়ে ছেলেবেলার স্মৃতিতে হারিয়ে গেলেন জেনে অনেক ভালো লাগলো। অনুভূতি গুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
ঠিক বলেছেন আপু ধন্যবাদ আপনাকে।
ভাই ভাদ্র মাসে তাল পাকে। ছোটবেলায় খুব সকাল সকাল উঠে তাল কুড়ানোর জন্য চলে যেতাম। আর প্রত্যেকদিন তাল কুড়ানো একটা নেশা হয়ে গেছিল। আর তাহলে পিঠা বা বড়া খেতে ভীষণ ভালোও লাগে। পাশেই বসে ছিলেন তারপরে ছিল এবং আপনি একটু ভয় পেয়েছিলেন পরে তালটা দেখার পর আপনার সেই ভয়টি কেটে গিয়েছিল এটা যেন বেশ ভালো লাগলো। আসলে ভাই তাল নিয়ে প্রত্যেকটা মানুষের ছোটবেলায় অনেকগুলো কাহিনীর রয়েছে। যার বিকেল বেলায় হাঁটতে গিয়ে তালপায় অনুভূতিটা আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনার মন্তব্য পেয়ে খুশি হলাম ধন্যবাদ আপনাকে ভাইয়া।
এই সময়ে তালগাছ হইতে সাবধান কারণ তাল শরৎকালে পেকে থাকে যেকোনো মুহূর্তে পড়তে পারে। আপনার হাঁটাহাঁটির মুহূর্তে সেই বিষয়টি ঘটেছে। তাল পাওয়ার অনুভূতিটা পড়ে খুবই ভালো লাগলো ছোট্টবেলা এই অনুভূতিটা সবচেয়ে বেশি থাকতো।
অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া।
বিকেল বেলায় এভাবে বাড়ির আশেপাশে হাঁটাহাঁটি করলে শরীর মন দুটোই ভালো থাকে এটা সত্যি। আপনি এবং আপনার স্ত্রী প্রত্যেক দিন হাঁটার চেষ্টা করেন এটা জেনে ভালো লাগলো। হাঁটতে গিয়ে দেখছি একটা তালও পেয়েছিলেন। তালটা বাড়িতে নিয়ে এসে খুব মজা করে খেতে পারবেন। হাঁটাহাঁটি করার মুহূর্তটা আমাদের মাঝে এত সুন্দর করে ভাগ করে নিয়েছেন দেখে সত্যি খুব ভালো লেগেছে।