হঠাৎ করে চলার পথে একটি দুর্ঘটনা।
"সবার সুস্বাস্থ্য কামনা করছি" |
|---|
শুভ সন্ধ্যা আমার বাংলা ব্লগ পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলকেই আল্লাহ রহমতে ভালো আছেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। হঠাৎ করে চলার পথে একটি দুর্ঘটনা। গতকাল একটা দুর্ঘটনা হয়েছে আপনাদের সাথে শেয়ার করবো। চলুন শুরু করা যাক।
আসলে দুর্ঘটনা গুলো কিভাবে যে চলে আসে তা বলা খুব মুশকিল। গতকাল অফিস থেকে ফেরার পথে একটু বাজারে বাজার করে রাস্তা পার হচ্ছিলাম। হঠাৎ করে কোথায় থেকে জানি একটি পোকা উরে এসে আমার চোখের সাথে বারি খেলো। আমি বুঝতে আর বাকি রইলাম না। পোকা আমার চোখের ভিতরে ঢুকে গেছে। এবার তো পুরো চোখ বন্ধ হয়ে গেলো। ভিতরে জালা পোড়া করতেছে। আমি কি করবো বুঝতে পারছি না। চোখ দিয়ে শুধু পানি বের হচ্ছে।
এবার আমি কষ্ট সয্য করতে না পেরে আমার পাশের একটি লোক কে বললাম ভাইয়া একটু দেখবেন আমার চোখে পোকা ঢুকেছে। লোকটি আমাকে উল্টো না বুঝে বলতেছে পিছন দিক দিয়ে ঘুরে যান। এবার আমি বুঝতে পারলাম এখানে এক মুহূর্ত আর থাকা যাবে না। বাজার থেকে একটু পাশেই আমাদের বাসা। কিছুক্ষণ পর বাসায় চলে আসলাম। এসে আমার ওয়াইফ কে বললাম আমার চোখে পোকা ঢুকেছে। এবার সে চোখ ভালো ভাবে ধুয়ে বার বার করে পানি দিয়ে দিলো। কিছুক্ষণ একটু ভালো লাগলো তবে বুঝতে পারছিলাম না যে পোকাটি কি আছে নাকি চোখ থেকে বের হয়েছে।
আমার ওয়াইফ বার বার বলছিলো যে ডাক্তারের কাছে থেকে একটি চোখের ড্রপ নিয়ে আসতে। এবার আমি ভাবলাম দেখি কিছুক্ষণ পরে গিয়ে চোখের ড্রপ নিয়ে আসবো। কিছুক্ষণ পর চোখ মোটামুটি ভালো লাগলো আমি একটু অবহেলা করে আর ডাক্তারের দোকানে গেলাম না।
রাতে একটু একটু চোখ খারাপ লাগলো। শরীর একটু খারাপ লাগছিলো তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পরেছিলাম। হঠাৎ করে রাত দুইটায় ঘুম ভেঙ্গে গেলো চোখে অনেক জালা পোড়া করতেছে। কিছুক্ষণ পর চোখে পানি দিলাম বার বার। কিছুক্ষণ পর দেখলাম চোখ থেকে একটি পোকা বের হয়ে গেলো। পোকাটি দেখে আমি অবাক হয়ে গেলাম। পোকাটি আমার চোখে পুরো সাত ঘন্টা ছিলো। এবার তো আমার আর কোন কিছুই ভালো লাগছেনা। অনেক কষ্ট করে রাতটা ঘুমিয়ে ছিলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি পুরো চোখ লাল হয়ে ফুলে গেছে।
সকাল ৭টার দিকে বাজারে গিয়ে ফার্মেসি থেকে একটা চোখের ড্রপ নিয়ে আসলাম। বাসায় এসে চোখের ড্রপ দিলাম। কিছুক্ষণ পর দেখলাম চোখ দিয়ে একটু একটু করে ময়লা বের হচ্ছে। এভাবে চোখের ড্রপ পুরো দিনে চারবার দিলাম। মোটামুটি একটু ভালো লাগতেছে। তবে খুব খারাপ লাগতেছে। অনেক কষ্ট করে আজকের পোস্ট লিখলাম। হয়তো প্রথমেই ড্রপটি নিলে বেশি খারাপ লাগতো না। আমার মতো কেউ ভুল করবেন না। সবাই দোয়া করবেন আমি যেনো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। সবার সহযোগিতা কামনা করছি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।
| ছবির | বিবরণ |
|---|---|
| ডিভাইজ | Vivo Y12A |
| বিষয় | হঠাৎ করে চলার পথে একটি দুর্ঘটনা। |
| লোকেশন | বাংলাদেশ 🇧🇩 |
| ফটোগ্রাফার | @limon88 |
আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য
💞 ধন্যবাদ 💞
💞 ধন্যবাদ 💞
আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট @limon88. আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো।
[("অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন")]
https://steemitwallet.com/~witnesses VOTE @bangla.witness as witness OR
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
https://twitter.com/HouqeLimon/status/1627665097983422469?t=THRtAqgPWnHJldL5kHTKdQ&s=19
আসলে ভাইয়া দুর্ঘটনা কখন কিভাবে আসে বুঝা মুশকিল। আর আমাদের উচিত কোন জিনিসকে অবহেলা না করা।আপনি যদি সাথে সাথে চোখের একটা ড্রপ নিয়ে আসতেন তাহলে হয়তো এভাবে আর ভুগতে হতো না। যাইহোক দোয়া করি তারাতাড়ি সুস্থ হয়ে উঠেন। ধন্যবাদ আপনাকে।
ঠিক বলেছেন আপু। ধন্যবাদ আপনাকে।
ঠিক বলেছেন ভাই আপনি দুর্ঘটনা কখন কার জীবনে কিভাবে চলে আসে কখনো বোঝা যায় না। আপনার চোখে পোকা পড়েছিল জেনে বিষয়টি আমার কাছে অনেক খারাপ লাগলো ভাই। আপনি ফার্মেসি থেকে ওষুধ নিয়ে এসে চোখে দিয়েছেন তার পরে কিছুটা স্বস্তি বোধ করেছেন খুবই ভালো লেগেছে শোনার পরে। যাই হোক ভাই আপনার সুস্থতা কামনা করি। আপনার জন্য শুভকামনা রইল।
দোয়া করবেন ভাইয়া। আপনার জন্য শুভ কামনা রইল।
মিতা, আপনার মত আমারও এরকমই একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। কুয়াকাটা বেড়াতে গিয়ে ফিরে আসার সময় মোটরবাইক চালানোর সময় একটি পোকা উড়ে এসে আমার চোখে পড়েছিল। আর সেই সময় আমার মনে হয়েছিল কোন পোকা নয় আমার চোখে কোন হাতি পড়েছে। খুবই যন্ত্রণা দিয়েছিল পোকাটি। তাই বেশ বুঝতে পারছি আপনার অবস্থাও কতটা খারাপ হয়েছে। যাই হোক চোখের ড্রপ যেহেতু দিয়েছেন সেহেতু আশা করছি খুব দ্রুত আপনার চোখের উপশম হবে। আপনার দ্রুত সুস্থতা কামনা করছি।
মিতা অনেক দিন পরে আপনার মন্তব্য পেয়ে খুশি হলাম। আপনার জন্য শুভ কামনা রইল।
ভাই আপনার যেহেতু চোখের মধ্যে পোকা ঢুকে ছিল আর তখন পানি দেয়ার পরও বের হয়নি সেই হিসেবে আপনি ডাক্তারের কাছে যাওয়া উচিত ছিল। ভাবীর কথা মত যদি সাথে সাথেই চোখের ড্রপ নিয়ে আসতেন তাহলে এই কষ্টটা সহ্য করতে হতো না। যাই হোক পরিশেষে আপনি ড্রপ নিয়ে দিয়েছেন এটা ভালো হয়েছে। আর দোয়া করি যেন খুব তাড়াতাড়ি আপনি সুস্থ হয়ে যান।
ঠিকই বলেছেন বিপদ কখনো বলে কয়ে আসেনা। কখন কার জন্য কোন বিপদ এসে হাজির হয় তা বলা যায় না। চোখে পোকা ঢোকার পরে বারবার পানি দেওয়ার পরেও যখন আপনার চোখ জ্বালাপোড়া করছিল তখন আপনি ডাক্তারের কাছে যাওয়া উচিত ছিল। পোকা এমনিতে বের হয়ে গেছে আপনার ভাগ্য ভালো। দোয়া করি যাতে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন।
আসলেই দুর্ঘটনা কখন কিভাবে আসলে বলাই মুশকিল ৷ আপনার ঘটনাটা জেনে খারাপ লাগলো ৷ চোখের বিষয়ে এতোটা আসামি করা আপনার মোটেও ঠিক হয়নি ৷ ডাক্তারের কাছে যাওয়া উচিত ছিলো ৷ সাত ঘন্টা পর পোকাটি বের হয়েছিলো চোখ থেকে বিষয়টা ভাবা যায় ৷ কয়েক মিনিটের জন্য চোখে কিছু পড়লে থাকা যায় না অথচ সাত ঘন্টা ৷ যাই হোক আপনার সুস্থতা কমনা করছি ৷
আসলে দুর্ঘটনা চোখের পলকে ঘটে যায়। তাই আমাদের সবসময় অতি সাবধানতা অবলম্বন করতে হবে। অতি সামান্য সময়ের দেখা যায় খুব মারাত্মক বড় ধরনের দুর্ঘটনা ঘটে যায়। চোখ নিয়ে অবহেলা করা উচিত নয় অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়েছে জেনে ভালো লাগলো। আপনার সুস্থতা কামনা করছি আশাকরি আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন এই আশাবাদ ব্যক্ত করি।
আপনার দুর্ঘটনার কথা শুনে খুবই খারাপ লাগলো।ভীষণ কষ্ট পেয়েছেন চোখের সমস্যা নিয়ে।চোখে কোন কিছু ঢুখলে ভীষণ কষ্ট লাগে।আর সেটা যদি হয় কোন পোকামাকড় তাহলে তো কথাই নেই।ঠিক বলেছেন ভাইয়া অবহেলা না করে ডাক্তার দেখালে এত কষ্ট পেতে হতনা।দোয়া করি আপনি পুরাপুরি সুস্থ হয়ে যান।