আম চুরি করে খাওয়ার গল্প
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (০৪-০৫-২০২৩)
আসলামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছে আম চুরি করে খাওয়ার গল্প। কিছুদিন আগে রমজান মাসে ঈদের ছুটিতে বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। বাড়িতে গিয়েছিলাম ২৫ রমজানের দিকে। বাড়িতে যাওয়ার পরে রমজান গুলো বেশ ভালোভাবে পালন করেছিলাম। আসলে বাড়ি যাওয়ার পরে প্রত্যেকদিন আমরা বন্ধুরা মিলে এক জায়গায় বসে আড্ডা দিতাম। আমরা যে যেখানেই থাকি না কেনো ইফতারির পর আমরা একটি পুকুরের উপরে বসতাম সবাই সেখানে চলে আসতো নির্দিষ্ট সময়। একদিন ইফতারি শেষে সবাই আমরা নির্দিষ্ট সময়ে পুকুরের উপরে যখন এসে বসেছিলাম। তখন আমাদের মধ্য থেকে আমাদের একজন বন্ধু বলেছিল আজকে আম চুরি করে খাওয়া যাক। আমি বলেছিলাম এটা কি কখনো তোমরা খাওনি। সবাই বলেছিল খাইছি তো আবার আজকে খাবো সমস্যা কি। তাই বলে বন্ধুরা সবাই মিলে ওঠে আম চুরি করতে গেল। আমি এবং আমার একজন বন্ধু আমরা দুজন সেখানে বসে থাকলাম। কিছুক্ষণ পর দেখি সবার হাতে অনেকগুলো করে আম নিয়ে এসে পুকুর পাড়ে বসেছে। আমি তখন বলেছিলাম এতগুলা আম পাড়লে কেনো অল্প করে কিছু পাড়তে পারতে। তখন আমাদের বন্ধুদের মধ্য থেকে একজন বলেছিল পাড়লে তোমার সমস্যা কি। তাই আমি আর কোন কিছুই বলেছিলাম না।
এবার শুরু করা যাক আমপাড়ার পরে আম খাওয়ার ঘটনা। সবাই যখন বসে আম খেতে ছিল আমিও তাদের সাথে আম খাওয়া শুরু করেছিলাম। আসলে সবাই বাড়ি থেকে প্ল্যান করে আসছিল যে আজকে আম পেড়ে খাওয়া হবে। তাই বাড়ি থেকে ঝালের গোড়া লবণ সবকিছু নিয়ে আসছিল। আমি দেখি প্রায় ৩০ থেকে ৩৫ টা আম পেরেছিল তারা। আসলে আমার কাছে খুবই খারাপ লেগেছিল। এভাবে সবাই তখন নিজেদের মধ্যে আম খেতে থাকি আর আড্ডা দিতে থাকে। তারপরে আমরা তখন গল্প করতে ছিলাম ২৯ রমজানে ইফতার দেওয়ার বিষয় নিয়ে। আমরা আমাদের পাড়ার কিছু যুবক ছেলেরা মিলে ২৯ রমজানে ইফতারের আয়োজন করেছিলাম। আরো অনেক কিছু বিষয় নিয়ে আড্ডা দিয়েছিলাম।
আড্ডা দেওয়া শেষে সবাই আমাকে বলেছিল আজকে একটা সত্য ঘটনা বলা যাক। আমি বলেছিলাম বল তাহলে। সবাই বলছে, আজকে যে আমগুলো খাওয়া হলো সে আমগুলো হচ্ছে তোদের গাছের। আমি তখন বলেছিলাম যাক তাও ভালো করেছিস আমাদের গাছ থেকে আমি চুরি করে। আসলে অন্যের কাছ থেকে আমি চুরি করে খাওয়া অনেক বড় একটা অপরাধ। আসলে আম গাছটা সেই লাগিয়েছে । এক বছর পর একবার এসে আমার গাছে ফল দেয় আবার সেগুলো যদি চুরি করে খাওয়া হয় অনেক খারাপ লাগে। তাই আমাদের গাছের আম চুরি করেছিল বলে খুবই ভালো লেগেছিল সেই দিন। আমি অবশ্যই বেশ ছোটকালে অনেক জনের গাছ থেকে আম চুরি করে খেয়েছি কিন্তু বোঝার পর থেকে এখন আর সেগুলো করি না। আশা করি পোস্টে আপনাদের সকলের কাছে ভালো লাগবে সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন রইল।
আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে একাদশ শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে ঘোরাঘুরি করা। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
https://twitter.com/GKibreay/status/1654057775239159808?t=IrIIBuPS77x007TytNny3w&s=19
আম চুরি করে খাওয়ার গল্পটা বেশ ভালো ছিলো । আপনার বন্ধুগুলো ভালোই কাজ করেছে । আপনার গাছের আম চুরি করে আপনাকেই খাইয়েছে । অন্যের গাছ থেকে পাড়লে তো রমযান মাসে ও অভিশাপ দিতো । ধন্যবাদ ভাইয়া ।
ঠিক বলেছেন আপু আপনি আমাদের গাছের আম চুরি করে আমাকে খাওয়াছে।
সবাই মিলে আম চুরি করে খাওয়ার মজাটাই আলাদা। ছোট বেলার অনেক স্মৃতি মনে আছে যেগুলো আম চুরি করে খেয়েছি সব বন্ধুরা মিলে। আপনারা বেশ মজার করে আম খেয়েছেন তবে একটা জিনিস বেশ খারাপ লেগেছে সেটা হচ্ছে এক সাথে অনেক গুলো আম ছিড়ে ফেলল। সে আম গুলো যদিও আপনাদের গাছের আম ছিঁড়েছে। তারপরও এটা খুব খারাপ একটি বিষয় এক সাথে দুই একটা না ছিড়ে একেবারে ২০-২৫ ছিড়লো। বিষয়টি শেয়ার করেছেন বেশ ভালো লাগলো পড়ে।
ঠিক বলেছেন আপু সবাই মিলে আম চুরি করে খাওয়ার মজাই আলাদা। ধন্যবাদ আপু এত সুন্দর মূল্যবান মতামত শেয়ার করার জন্য।
প্রথমে ভাবছিলাম সারাদিন রোজা থেকে ইফতারের পর আম চুরি করার কোন মানে হয় 😁 পরে পুরোপুরি পোস্ট পড়ার পরে বুঝতে পারলাম যে আসলে আপনাদের গাছ থেকেই আমগুলো চুরি করা হয়েছিল। তবে নিজেদের গাছ থেকে আম চুরি করলে তো আর চুরি করা হলো না।
ঠিক বলেছেন ভাই আপনি নিজেদের গাছ থেকে আম চুরি করলে চুরি করা হলো না। অবশ্যই বন্ধুরা আমার সাথে সবাই মিলে চালাকি করেছিল।