অতীত থেকে শিক্ষা নেয়া উত্তম

in আমার বাংলা ব্লগ29 days ago

tama66-alley-1690053.jpg

From pixabay

আসলে মানুষের জীবনের তিনটা স্তর থাকে। অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। অতীতকাল বলতে আমরা বুঝি আমাদের ফেলা আসা শৈশবকে। যা আমাদের জীবনে এক রঙিন অধ্যায় হয়ে থাকবে। প্রত্যেক মানুষের জীবনেই রঙিন একটা শৈশব থাকে। আর শৈশবের সময়টা হয় রোমাঞ্চপূর্ণ। কিন্তু অতীতে ঘটে যাওয়া এমন কিছু স্মৃতি বা ঘটনা থাকে যেগুলো কখনো ভুলে যাবার নয়।

প্রত্যেক মানুষই কোনো না কোনো ভুল করে থাকে জীবনে। আপনি হয়তো কাউকে ভালোবেসেছিলেন। কিন্তু যাকে ভালোবেসেছিলেন তাকে আর পাননি। অনেকটা কষ্ট নিয়েই বেচেঁ আছেন। কিন্তু মানুষ কিন্তু আসলে বেচেঁই থাকে। বর্তমানে আসলে মানসিকভাবে শক্ত থাকাটা অনেক দরকার। আপনি যদি মানসিকভাবে শক্ত থাকতে না পারেন তাহলে কোনো কিছুই আপনার কাছে ভালো লাগবে না।

আমরা অতীতের ভুল নিয়েই পরে থাকি। অতীত থেকে শিক্ষা নেয় না। একবার কেউ প্রেমে ব্যার্থ হলে সে আবার প্রেম করতে ভয় পায়। কারণ আবারো যদি সে প্রতারিত হয়, কষ্ট পায় তখন কি করবে? এজন্য মানুষের জীবনে আসলে প্রেম আসে আশীর্বাদ হয়ে। তবে সব প্রেমই যে আশীর্বাদ ব্যাপারটা এমনও নয়। প্রেমের সাথে দুঃখ ব্যাপারটা ওতপ্রোতভাবে জড়িত! দুঃখ বি না কি প্রেম হয়!

আসলে আমরা অতীত নিয়ে পরে থাকার কারণে বর্তমানকে উপভোগ করতে পারি না। বর্তমানের সময়টা আমাদের কাছে অসহ্য লাগে। মনে হয় সবকিছু কেমন যেন ছাই হয়ে গিয়েছে। কিন্তু জীবন কি আসলে থেমে থাকে! জীবন কিন্তু জীবনের নিয়মেই চলতে থাকে সেটা মৃত্যু অবধি চলবে। তবে প্রকৃত সুখ পাওয়া যায় বর্তমানকো উপভোগ করার মাধ্যমেই। অতীত থেকে আমাদের শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াটাই আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য। যে যতবার ভুল করে সে ততবারই শিখতে পারে অতীত থেকে। আর যে কিছু শেখে না সে সামনে আগাতে পারে না।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.084
BTC 63240.79
ETH 1704.60
USDT 1.00
SBD 0.42