আমার কবিতার খাতা থেকে:বিশ্বাস ভাঙন।।০২ ফেব্রুয়ারি ২০২৫

in আমার বাংলা ব্লগlast year (edited)

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি পোস্ট লেখা শুরু করছি।আজকে আমি একটি কবিতা বলবো।আশা করি আপনাদের ভালো লাগবে।

17384399736401088190322184610441.jpg

Image taken from pixabay.com


তুমি বলেছিলে,
বিশ্বাস নদীর মতো—
ধীরে ধীরে এগিয়ে চলে,
কিন্তু একবার বাঁধ ভাঙলে
সব কিছু ভেসে যায়…

আমি বিশ্বাস করেছিলাম,
তোমার প্রতিটি শব্দ,
তোমার চোখের নীরব প্রতিশ্রুতি,
সন্ধ্যার আলোয় হাত ধরে হাঁটা—
সেসব কি শুধুই কাচের মতো ভঙ্গুর?

অপেক্ষা করেছিলাম,
সময়ের কাছে উত্তর চাইতে,
কিন্তু সময়ও ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে,
আমার প্রশ্নগুলো রেখে যায়
অসমাপ্ত পাতার মতো উড়ে যেতে।

আজ বিশ্বাস নেই, অভিমানও নেই,
শুধু শূন্যতা আছে—
যে শূন্যতার মধ্যে একদিন
তোমার ছায়া ছিল, আমারও ছিলাম।

ভাঙন মানেই শেষ নয়,
কখনও কখনও,
নতুন শুরু হওয়ার আগেও
একটা নিঃশব্দ মৃত্যু দরকার।


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


image.png

png_20211106_204814_0000.png

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

1000158425.png

PUSS COIN:BUY/SELL

Sort:  
 last year 

বিশ্বাস ভাঙন নামের কবিতাটি আবৃত্তি করে ভালো লাগলো দাদা।আপনার কবিতা মানেই গভীর অর্থ।তবে এতোটুকু বুঝতে পেরেছি সব শেষ হয়ে গেলেও শেষ হয়না।কোন কোন নতুন শুরুর আগে এমন একটা শেষের প্রয়োজন হয়।

 last year 

আসলে বিশ্বাস ভেঙে গেলে সত্যিই খুব কষ্ট হয়। তখন মনটা ভেঙে একেবারে চুরমার হয়ে যায়। মনে হয় যে জীবনের সবকিছু শেষ হয়ে গিয়েছে। তবে নতুন করে অনেকে জীবনটা শুরু করতে পারে, আবার অনেকে পারে না। যাইহোক বরাবরের মতো আজকেও দারুণ একটি কবিতা শেয়ার করেছেন দাদা। কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

কবিতাটি যেন এক অভ্যন্তরীণ সংগ্রামের গল্প, যেখানে ভাঙন শুধু শেষ নয়, বরং নতুন এক শুরুর সম্ভাবনা এনে দেয়। বিশ্বাসের নদী যখন ভেঙে যায়, তখন মনে হয় সব কিছু হারিয়ে গেল, কিন্তু আসলে সেই ভাঙনই এক নতুন জীবনের সূচনা।কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো ,ধন্যবাদ দাদা।

 last year 

প্রেম এবং বিশ্বাস এর দারুণ একটা কবিতা পড়লাম, প্রেম মানেই কখনো কখনো স্বপ্নের আলিঙ্গন নয় বরং নতুনভাবে নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়ার অসীম প্রেরণা। অনেক ধন্যবাদ দাদা।

 last year 

ভাঙন মানেই শেষ নয়,
কখনও কখনও,
নতুন শুরু হওয়ার আগেও
একটা নিঃশব্দ মৃত্যু দরকার।

কথাগুলোর গভীরতা বড্ড অর্থবহ। দারুণ লিখেছেন ভাই পুরো কবিতা।

 last year 

আজ বিশ্বাস নেই, অভিমানও নেই,
শুধু শূন্যতা আছে—

সাথে নেই কোন অভিযোগ। তার শত মিথ্যা যেগুলো এখনও মনে আছে। তবে তার প্রতি আছে শুধু আফসোস। দারুণ লিখেছেন কবিতা টা দাদা। চমৎকার লাগল পড়ে। ধন্যবাদ আপনাকে।।

 last year 

আপনার লেখা এই কবিতাটি আমার ভীষণ ভালো লেগেছে দাদা। এতটাই ভালো লেগেছে যে আমি তো আজকে আবৃত্তি করে ফেলেছি আপনার এই কবিতাটি। কবিতার মধ্যে একজন প্রেমিকের তার প্রেমিকার প্রতি জমে থাকা কথাগুলো প্রকাশ পেয়েছে। আবার সবকিছু ভুলে গিয়ে নিজেকে নতুন করে গঠন করার লক্ষ্যে নিজেকে প্রস্তুত করেছে সেই প্রেমিক। খুবই ভালো লেগেছে আপনার লেখা কবিতাটি। ধন্যবাদ দাদা শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.077
BTC 62042.63
ETH 1628.63
USDT 1.00
SBD 0.41