আমার কবিতার খাতা থেকে : আমি অপেক্ষায় একটা বিস্ফোরণের
হ্যালো বন্ধুরা কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।আমি আমার কবিতার খাতা থেকে একটি কবিতা আপনাদের সামনে শেয়ার করে নিতে চলেছি।আশা করি আপনাদের ভালো লাগবে।
মায়ের প্রিয় ছেলেটি ঘর ছাড়লো,
ভোর রাত স্বপ্ন দেখা যুবকের
রক্তে ও আগুন জ্বলে উঠলো,
প্রিয়ার করুণ আঁখি পারেনি
তাকে যুদ্ধ থেকে দূরে রাখতে,
মায়ের দু'চোখ যে ভীষণ জলে ভরা।
ফেলে দাও কবিতার বই
ছিঁড়ে ফেলো সব গোলাপের বাগিচা,
শরীরে আজ বারুদ মেখে
আমি ভীষণ উন্মাদ,আমার স্বাধীনতা কোথায়?
নেতাজির সারাজীবনের ত্যাগ
কোথায় ভেসে গেলো?দেশটা আর কতবার বিক্রি হলো!
আমি স্বপ্নে যে দেশ দেখি
সেই জন্মভূমি কোথায়,কবে আসবে সেই দিন?
রক্ত দিয়ে পবিত্র এই ভূমি
কবে থেকে হলো শয়তানের আবাসভূমি?
বেকারের হৃদয় ক্ষরণ,মুখ খুললেই অপবাদ
হঠাৎ স্ফুলিঙ্গে হোক কলরব হোক প্রতিবাদ।
আজ আর স্বাধীনতা দিবসে ঘর থেকে বেরোবো না
সব জানালা দরজা বন্ধ ,ভীষণ অন্ধকারে,
আমি অপেক্ষায় একটা বিস্ফোরণের
আসুক নব যৌবনের লৌহ হৃদয়,
এ এক নতুন লড়াই, স্বাধীনতা অর্জনের নয়,
স্বাধীনতা বাঁচানোর।
Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

চমৎকার একটি কবিতা লিখেছেন দাদা কবিতার প্রত্যেকটি লাইনে যেন অনেক বিধংসী । শরীরে আগুন ধরে দেওয়ার মত একটি কবিতা ছিল ❤️👌 । আমার কাছে প্রত্যেকটি লাইন খুবই ভালো লেগেছে ।
স্বাধীনতা দিবসে যেন এটাই কাম্য । স্বাধীনতা বাঁচানোর লড়াই হোক
দাদা অসাধারণ সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার এই কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। স্বাধীনতা অর্জন করতে গিয়ে কত যে মায়ের বুক খালি হয়েছে, কত যে প্রিয়ার চোখে জল ঝরেছে তার কোন হিসাব নেই। তাই অতি কষ্টে অর্জিত এই স্বাধীনতাকে আর রক্ষা করার জন্য সকলকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়া উচিত। অনেক সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ।
স্বাধীনতা নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন।প্রতিটি লাইন অনেক সুন্দর। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা আসলেই কঠিন।যাই হোক ভালো ছিলো।ধন্যবাদ
দাদা নমস্কার
দাদা সকাল সকাল আপনার স্বাধীনতা কবিতাটি পরে অনেক ভালো লাগলো ৷
আসলে দাদা এ দেশ স্বাধীন করার জন্য কত মায়ের কোল খালি হয়েছে ৷হাজারও রক্তের বিনিময়ে এ স্বাধীনতা ৷কতো শাসন বঞ্চনা অত্যাচার ৷
যাই হোক দাদা ভালো লাগলো এই স্বাধীনতা দিবস উপলক্ষে কবিতাটি পড়ে ৷
দাদা মাতৃভূমিকে ভালোবেসে খুবই সুন্দর একটি স্বাধীনতার কবিতা আজকে আমাদের উপহার দিলেন। সত্যি দাদা আপনার কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। স্বাধীনতা অর্জন করা খুবই বড় একটি মহৎ কাজ, আপনার কবিতা পড়ে খুবই ভালো লেগেছে দাদা।
দারুণ বলেছেন দাদা। একটা প্রবাদ আছে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন আপনার কবিতায়ও আজ সেইটা ফুটে উঠলো। কত রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আজ অনেকে খর্ব করছে। দারুণ ছিল দাদা কবিতা টা।।
দাদা আপনার মাতৃভূমি কে উদ্দেশ্য করে আপনার রচিত কবিতাটি এক কথায় অসাধারণ হয়েছে। স্বাধীনতা দিবস উপলক্ষে আপনি যে দেশাত্মবোধক কবিতা লিখেছেন তা আপনার দেশপ্রেমের জানান দেয়। আসলেই যার যার জন্মভূমি তার কাছে স্বপ্নের দেশ।
ভীষণ আবেগ দিয়ে লিখেছেন দাদা।আমার বিশ্বাস আপনার এই কবিতা নিঃসন্দেহে সেরা কবিতা গুলোর একটি।খুব ভালো লেগেছে দাদা।🙏