আমার কবিতার খাতা থেকে:তুমি।।২৩ নভেম্বর ২০২৩
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।আজকে যে কবিতা আমি শেয়ার করতে চলেছি সেটা আশা করি আপনাদের ভালো লাগবে।
বিভ্রান্তির মিছিলে একটা উষ্ণতা
একটা গভীর ক্লান্তির রাত্রি শেষে,
তোমাকে চাওয়ার একটা ভালোলাগা
আমি ভালোবাসলেই তোমাকেই বাসবো।
যে গেছে আমাকে ভুল বুঝে
আমি তাকে সেদিন ক্ষমা করে দেবো,
তোমার অপরিসীম প্রেমের পবিত্রতায়
আমার চিরশত্রু কে ও ক্ষমা করে দিলাম।
যাদের স্বপ্ন ভেঙে গেছে আমি সেখানেই
গোলাপ বাগান করছি তাদের অশ্রুর উর্বরতায়।
সত্যি বলতে ভালোবাসা বলে কিছু নেই
একটা দারুণ আবেগী শব্দ ছাড়া কিছু নয়,
আমি বুঝি গভীর মায়া,
যে মায়ায় পড়ে সাত জন্ম তোমার কাছেই রয়ে যাবে,
সারা পৃথিবীর সব অর্থের লোভ বিলীন হবে
এমন একটা মায়ায় তোমার সাথে জড়াতে চাই,
আর তবেই ভালোবাসলে প্রেম করা যায়।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
Hi @blacks,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Come and visit Italy Community
সত্যি দাদা আমার কাছেও মনে হয় ভালোবাসা বলতে কিছু নেই। হয়তো সবকিছুই অনুভূতি। কিন্তু সময়ের সাথে সাথে অনুভূতিগুলো বদলে যায়। আর আপন মানুষগুলো পর হয়ে যায়। দাদা আপনার লেখা কবিতা পড়তে আমার সব সময় ভালো লাগে। আজকের কবিতাটিও দারুন হয়েছে।
বাহ! ভালোবাসার সুন্দর সংজ্ঞা দিলেন দাদা কবিতার মাধ্যমে। পৃথিবীর সব অর্থের লোভ যেখানে বিলীন হবে সেখানেই ভালোবাসার সৃষ্টি হবে। দারুণ হলো আজকের কবিতাটি 🍃
অসাধারণ ভাই, কবিতা মানেই মনের আবেগ এবং বিবেকের সাথে সুন্দর কিছুর উপস্থাপন। যদিও আজকাল ভালোবাসা মানে ভিন্ন কিছু, হৃদয়ের গভীরে থাকে প্রাপ্তির ভিন্ন সূর। ভালো লেগেছে আজকের কবিতাটিও। অনেক ধন্যবাদ
দাদা, তোমার শেয়ার করা কবিতাগুলো জাস্ট অসাধারণ লাগে আমার কাছে । যদিও তোমার কবিতাগুলো প্রথমবার পড়ে বুঝতে একটু কষ্ট হয় , তবে কয়েকবার পড়লে বেশ ভালো ভাবেই বোঝা যায়। "তুমি" এই টপিকসটাই অনেক বড়। প্রেম, ভালোবাসা মায়া সব কিছুই জড়িয়ে রয়েছে এই ছোট্ট একটা শব্দের মধ্যে ।
অনেক সুন্দর একটি ভালোবাসার কবিতা লিখলেন দাদা। প্রতিনিয়ত আপনার কবিতা গুলো পড়তে আমার খুবই ভালো লাগে। আজকে অসাধারণ একটি কবিতা লিখলেন। কবিতার প্রতিটি লাইন খুব অর্থপূর্ণ ছিল। অনেক ধন্যবাদ আপনাকে।
বাহ্! বরাবরের মতো আজকেও চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন দাদা। আপনার কবিতা গুলো বেশ অর্থবহ হয়ে থাকে। আজকেও তার ব্যতিক্রম নয়। বর্তমানে প্রকৃত ভালোবাসা পাওয়া খুব কঠিন। বেশিরভাগ মানুষ স্বার্থ হাসিল করার জন্য সম্পর্কে জড়ায়। যাইহোক এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।