আমার কবিতার খাতা থেকে: শূন্যতায়।।০৫ নভেম্বর ২০২৩

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।আজকে যে কবিতা আমি শেয়ার করতে চলেছি সেটা আশা করি আপনাদের ভালো লাগবে।

sunset-110305_1280.webp

Image taken from pixabay.com


বিস্তীর্ণ পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে
নিজেকেই বড় অপরাধী মনে হলো
আমি চিন্তার জগতে এক নিঃসঙ্গ সম্রাট
আমার এই উচ্চতায় ভয়ানক শূন্যতা,
আমি আমার রাজ্যে যেন নির্বাসিত।
দূরে থেকে কেউ বুঝলো ভুল
আর তাকে নিয়েই আমার হৃদয় সাজে
বসন্তের একটা অন্য রকম উৎসবে।
তুমি ভীষণ রকমের আনমনা
তোমার হাসি যেন পুড়ে যাওয়া হৃদয়ে
সাইবেরিয়ার ঠান্ডা ঠান্ডা আবেশ।
বিশ্বাস করো একদিন আমিও তুমি ছিলাম
তোমার মতই কান্নার মিছিলে
আমি জ্বালাতাম ভালোবাসার রঙ মশাল,
ভুল করে হলেও আমাকেই ভালোবেসো।
আমি তোমার সারাজীবনের জয়গান।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


image.png

png_20211106_204814_0000.png

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

Sort:  
 3 years ago 

প্রিয় দাদা আপনার লেখা "শূন্যতায়" শিরোনামের কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। অত্যন্ত শাবলীল ভাষায় কবিতাটি লিখেছেন আপনি। প্রিয় দাদা এটা সত্য যে, আপনার কবিতার মূলভাব দিয়ে বোঝা খুবই কঠিন। তবে আপনার লেখা কবিতা গুলো পড়তে খুবই ভালো লাগে আমার।

 3 years ago 

একাকীত্ব সাগরের পাড়ে বসলে যেমন মানুষ গভীর ভাবনাই হেরে যায়। ঠিক তেমনি একাকীত্ব পাহাড়ে গেলেও মানুষ গভীর ভাবনাই নিমজ্জিত হয়ে যায়। আপনি দারুন একটি অনুভূতি শেয়ার করলেন আজকে কবিতার মাধ্যমে। কবিতাটি বেশ ভালো লেগেছে। অনেক ধন্যবাদ দাদা প্রতিনিয়ত খুব সুন্দর সুন্দর কবিতা গুলো আমাদের সাথে শেয়ার করে যাচ্ছেন।

 3 years ago (edited)

ভুল করে হলেও আমাকেই ভালোবেসো।
আমি তোমার সারাজীবনের জয়গান।

তাকে এখন এভাবেই বলতে হবে যে ভুল করে হলেও আমাকেই ভালোবাসো। নিজের অতীত অবস্থা টাও তার সঙ্গে তুলনা করা। চমৎকার ছিল কবিতা টা দাদা। এককথায় অসাধারণ। ধন্যবাদ আমাদের সঙ্গে কবিতা টা শেয়ার করে নেওয়ার জন্য দাদা।

Posted using SteemPro Mobile

Posted using SteemPro Mobile

 3 years ago 

দাদা আপনার কবিতার খাতা থেকে আরেকটি কবিতা আমাদের মাঝে শেয়ার করলেন। এই কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। সত্যিই অসাধারণ কবিতা লিখেছেন। কবিতার ভাষা ছিল চমৎকার।

Posted using SteemPro Mobile

 3 years ago 

বাহ্,দারুন লিখেছেন তো আজকের কবিতটি।পড়ে ভীষণ ভালো লাগলো।মনের কষ্ট গুলো ভালোবাসার মানুষটি ই তো বুঝবে।শতকিছুর পরেও আমরা চাই প্রিয় মানুষটি আমাদেরকেই ভালোবাসুক।ভালো লাগলো দাদা।অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর এই কবিতাটি শেয়ার করার জন্য। ভালো থাকবেন দাদা।

 3 years ago 

বরাবরের মতোই খুব চমৎকার কবিতা লিখেছেন দাদা। আপনার কবিতাগুলো সব সময় একটু ভিন্নতায় মোড়ানো থাকে যেটি অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন দাদা।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 3 years ago 

এই ভালোবাসা একবার যাকে মনে প্রাণে পেয়েছে, সে আর যাই ভুলে যাক না কেন, ভালোবাসা ভুলতে পারবেনা। কবিতার প্রত্যেকটি কথাই বেশ গভীর অর্থ বহন করছিল।

যথার্থ লিখেছেন ভাই 🙏

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

অনেক সুন্দর কবিতা লিখে আজকে আমাদের মাঝে উপস্থাপন করেছেন দাদা কবিতার লাইন গুলো দীর্ঘ অর্ধ প্রকাশ করে। চমৎকার একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64626.54
ETH 1874.79
USDT 1.00
SBD 0.38