আমার কবিতার খাতা থেকে : এক পাহাড়ের চূড়ায়।।২১ অগাস্ট ২০২২।।
হ্যালো বন্ধুরা,কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।আমার কবিতার খাতা থেকে একটি কবিতা আমি আপনাদের সাথে ভাগ করে নিতে চলেছি।আশা করি আপনাদের ভালো লাগবে।
এক পশলা রোদে তোমাকে খোঁজে
যে সোনালী ফড়িং
তার পাখায় বিচিত্র ইশারায়,
তোমায় দেখি অসম্ভবের চাহিদায়।
অনেক চিন্তার মেঘ ঘনীভূত হয়ে
স্বস্তির যে বৃষ্টি নামে,তাতেই তোমার কাছে এলাম,
আমার বিশেষ কিছুই বলার নেই,
যা বোঝার তুমি বুঝে নিও, এলাকায় জল বাড়ছে খুব।
দুর্যোগে হাতে হাত রেখে লড়াই চাই,
একদিন সময় করে একবার আসবো, একটু ক্ষমা চাই।
তোমার কাছে আমার অনেক ঋণ
সময় সময় ভেবেই যাই কি করে মেটাবো?
আমার ভীষণ ইচ্ছে সব বোঝা নামিয়ে,
এক পাহাড়ের চূড়ায় বসে থাকবো সারাটা দিন,
সেই দিন আমার থেকে কেউ সুখী হবে না
আমি চিৎকার করে বলবো আমি স্বাধীন,কিন্তু সুখী না।
আমি কোনদিন ও সুখী হতে চাই নি,
দুঃখ আমার নিয়মিত সঙ্গী,আমার বড় কাছে।
আমি শুধু চেয়েছিলাম হালকা একটা হৃদয়,
কেউ দিতে পারেনি,আমি তাই কখনোই সুখী হইনি।
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

কঠিন লেখা দাদা। আমি কবিতার মানে খুব কমই বুঝি। তবুও আপনার কবিতা আমার কাছে দারুন লাগে। যদিও কিছু বুঝিনা। তবুও ভালোই লাগে।
খুবই কঠিন লেখনী কবি । তবে আপনার মতো মানুষের অবশ্যই প্রাপ্য নরম কোমল হৃদয় । হয়তো অপেক্ষা করছে, মিলে যাবে শীঘ্রই । চির সুখী হবেন তখন । এমনটাই তো প্রত্যাশা সারাক্ষণ।
দাদা আপনি সব সময় এত সুন্দর সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করেন, আমার তো ইচ্ছে করে আপনার কবিতার খাতার সবগুলো কবিতা একসাথে পড়ে ফেলি। আপনার সবগুলো কবিতাই জাস্ট অসাধারণ দাদা। আপনাকে ধন্যবাদ সুন্দর কবিতাগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য এবং আপনার জন্য শুভেচ্ছা রইল।
এটা প্রায় আমাদের সবার কথা। আমরা সবাই সুখি কিন্তু আমরা খুশি না। আমরা খুজে বেড়াই নির্জনতা এবং প্রিয়মানুষটাকে। কিন্তু দিনশেষে কেউই আমাদের সঙ্গী হয় না। দারুণ হয়েছে কবিতা টা দাদা। চমৎকার।।
আজকের কবিতাটি একটু অন্য রকম লেগেছে, একবার পড়ে সত্যি কিছুই বুঝি নাই, মাঝে মাঝে অনেক সহজ বিষয়ও কঠিন মনে হয়ে যায় যদি লেখার গভীরে প্রবেশ না করা হয়। তবে কবিতাটি ভালো লেগেছে এটা সত্য, শেষের দিকটায় এসে একটা ধ্বাক্কা খেয়েছি বটে।
প্রিয় মানুষটি কাছে অনেক ঋণ তাহলে দাদা। একদিন সময় করে সব বুঝা নামিয়ে পাহাড়ে কাটিয়ে দিবেন সারাটা দিন। কবির যে একটি কোমল হৃদয় পাবার ব্যাকুলতা খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন কবিতার মাধ্যমে। অনবদ্য লেখনী দাদা ❤️❤️
আসলে দাদা আপনার কবিতাগুলো পড়ে খুবই ভালো লাগে। আর আপনি খুবই সুন্দর কবিতা লেখেন। কবিতার মাধ্যমে আপনি অনেক সুন্দর ভাবে বুঝিয়ে দেন। আসলে কবিতাগুলোর গভীরতা অনেক পড়ে তাই ভালো লাগে।
দাদা অনেক সুন্দর একটি কবিতা আজ আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। আপনার আজকের কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। দাদা আমি আশা করি আপনি আপনার মনের মত মানুষকেই জীবনের প্রিয় মানুষ হিসেবে পেয়ে যাবেন এবং পৃথিবীর সবচাইতে বেশি সুখী মানুষ আপনি হবেন। প্রিয় দাদা আপনার জন্য অনেক অনেক আশীর্বাদ রইল।
চমৎকার একটি কবিতা লিখেছেন দাদা আপনি। কবিতা লিখতে হলে কবির উদার মন থাকতে হবে। আর সেই মনের উদারতা থেকেই হরহর করে বেরিয়ে আসে কবিতা। যা আপনার মাঝে বরাবরই বিদ্যমান। শুভকামনা দাদা আপনার জন্য।
দাদা কবিতাটির গভীরতা অনেক বেশি। আমার ছোট্ট মাথায় খুব সহজেই এতো কঠিন কথা ঢুকতে চায় না। বিশ্বাস করেন অনেক কয়েকবার পড়েছি কবিতাটি। কাঙ্ক্ষিত কাউকে পাওয়ার প্রবল বাসনা মনের মধ্যে। আবার কেমন যেন একটা চাপা বেদনা প্রকাশ পেয়েছে। প্রত্যাশা করছি অনেক হালকা ও কোমল হৃদয়ের কেউ আপনার জন্য অপেক্ষা করছে।