সন্ধ্যায় নিউটাউনের রাজপথে।।০৫ এপ্রিল ২০২৩

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG20230405190112.jpg

রাতের নিউটাউন

হ্যালো বন্ধুরা,কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।আজকে একটা ছুটির দিন ছিলো তাই দুপুরে ভাবলাম একটু কোথাও ঘুরে আসা যাক।কারণ মাঝে মাঝে একটু সময় করে বেরিয়ে আসা উচিত।এতে করে শরীর ও মন দুটোই ভালো থাকে।তাই দুপুরে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম।তখন ঘড়িতে সবে বিকেল সাড়ে চারটা।কিন্তু কোথায় যাবো?আগেই বলেছি কলকাতায় বেড়ানোর মতো নতুন আর কোনো জায়গা নেই।এক জায়গায় বারবার গেলে একটা একঘেয়েমি চলে আসে।তাই আর সেদিকে যেতে খুব একটা ইচ্ছে করে না।তবে ইদানিং নিউটাউনের দিকে যেতে ভালোই লাগে।তার একটা বিশেষ কারণ হলো সেখানকার খোলামেলা পরিবেশ।এই নতুন কলকাতা সত্যি খুব সবুজ , পরিকল্পিত আর যানজট মুক্ত।তাই এই খোলামেলা শহরের বুকে ঘুরতে আমার বেশ ভালই লাগে।

IMG20230405190403.jpg

IMG20230405190355.jpg

IMG20230405190227.jpg

আজকে আমরা তিনজন বেরিয়ে পড়লাম নিউটাউনের কিছু ভিতরের দিকে।আসলে ওই দিক গুলোতে আমাদের খুব একটা যাওয়া হয় না।গিয়ে দেখলাম শুধু ফ্ল্যাট বাড়ি।আর চারিদিকে নতুন নতুন ফ্ল্যাট বাড়ি তৈরি হচ্ছে।আর বাংলার বাইরের অধিবাসীরা কাজের সুত্রে এখানে এসে ফ্ল্যাট বাড়ি কিনে বরাবরের মতো থাকতে শুরু করেছে।

বেশ কিছু ছোট ছোট বাজার ঘরে উঠেছে এই ফ্ল্যাট বাড়ি গুলোকে কেন্দ্র করে।নিজের গাড়ি ও বাইক থাকলে এখানে বসবাস করা সত্যি খুবই ভালো।কারণ পরিবেশটা দূষণমুক্ত ও সবুজ মনোরম।আমরা চায়ের দোকানে বসে একটু চা খেয়ে চারিদিকটা একটু হাঁটাচলা করে নিলাম।বেশ ফুরফুরে লাগছিলো।দেখলাম nkda ওখানে নতুন একটা পার্ক develop করছে।ইকো পার্কের মতো ওতো বড় নয় তবে বেশ সুন্দর হতে চলেছে।

IMG20230405173132.jpg

IMG20230405173004.jpg

IMG20230405172956.jpg

এরপর নিউটাউনের রাম মন্দিরের কাছে একটা গোল চত্বরে দাঁড়িয়ে আমরা একটু রাজস্থানি ফালুদা খেলাম।তবে স্বাদ তেমন একটা ভালো ছিলো না।

এর মধ্যে আমি কয়েকটি ফটোগ্রাফি করেছিলাম সেগুলো আপনাদের সাথে ভাগ করে নিতে চলেছি।আশা করি আপনাদের খারাপ লাগবে না।

IMG20230405190949.jpg

IMG20230405190503.jpg


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


image.png

png_20211106_204814_0000.png

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

Sort:  
 3 years ago 

আসলে সবুজ প্রকৃতির সাথে যদি একটু খোলামেলা পরিবেশ থাকে তাহলে তার প্রতি ভালোলাগাটা একটু বেশী কাজ করে। বেশ সুন্দর ফটোগ্রাফি করেছেন। তবে ফালুদা একটু ভিন্ন রকমের মনে হয়েছে, দেখা যাক পরের সুযোগ পেলে স্বাদটা চেক করে আসবো হি হি হি। ধন্যবাদ

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Hi @blacks,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 3 years ago 

আসলেই দাদা এক জায়গায় বার বার যাওয়াটা কেমন বিরক্তিকর লাগে। তাছাড়া এক জায়গায় প্রথমবার যাওয়ার ব্যাপারটাই একটু আনন্দের।

আর নতুন জায়গায় ঘুরার ব্যাপারটাও দারুন।সবকিছু নতুন নতুন মনে হয় হাহা। আর এখন যে হারে জনগন বাড়ছে সেই হিসেবে পরিকল্পিত নগরী গড়ার কোনো বিকল্প নেই।

 3 years ago 

মাঝে মাঝে ঘোরাঘুরি করলে শরীর আর মন দুটোই ভাল থাকে। আপনার পোস্ট পড়ে নিউ টাউন বিষয়ে জানতে পারলাম। আপনি বেশকিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন, ভাল লেগেছে। আপনি ফালুদা খেলেন,তেমন ভাল নয়।আমার ফালুদা বেশ পছন্দ। আমি বাসায় ফালুদা করি মাঝে মাঝেই এই গরমে।ধন্যবাদ দাদা অনুভূতি গুলো শেয়ার করার জন্য।

 3 years ago 

যথার্থ বলেছেন দাদা, মাঝে মাঝে ঘুরাঘুরি করলে শরীর মন দুটোর জন্যই ভাল। কর্ম ব্যস্ততার মাঝে আউটিং অনেক দরকারী। কাজের গতি বাড়িয়ে দেয়। আপনার পোস্টের মাধ্যমে নিউটাউন সম্পর্কে আরো ধারনা পেলাম। আপনার দেয়া ছবি গুলো অনেক সুন্দর হয়েছে। আর রাজস্থানি ফালুদা আমার খাওয়া হয়নি!! শুভ কামনা আপনার জন্য।

 3 years ago 

বাহিরের পরিবেশে ঘোরাঘুরি করলে, অবশ্যই মন মানসিকতা বেশ ফুরফুরে থাকে, এই কথার সঙ্গে সহমত পোষণ করছি ভাই। তাছাড়া আপনার বিগত পর্বে নিউটাউন দেখার কিছুটা সৌভাগ্য হয়েছিল, তবে আজ নিউটাউন সম্পর্কে যে তথ্য দিয়েছেন, তা জেনে ভালো লাগলো। কারণ যারা বিভিন্ন সূত্রে এই শহরে এসেছে তারাই হয়তো সেখানে সাজানো গোছানো জীবনের জন্য ফ্ল্যাট কিনে থেকে যাচ্ছে। সময়টা যে বেশ ভালো কাটিয়েছেন, তা আপনার ফটোগ্রাফি গুলো দেখেই বোঝা যাচ্ছে।

শুভেচ্ছা রইল ভাই।

 3 years ago 

নিউ কলকাতা টা আসলেই খুব সুন্দর দেখতে,একদম ক্লিন।আর এই ফালুদাটা বোধহয় ঠিকঠাক বানায়নি।নাহলে বেশ মজাই হয় স্ট্রিট ফুডের ফালুদা গুলো।

 3 years ago 

সত্যি বলেছেন দাদা এক জায়গায় বারবার ঘুরতে গেলে একঘেয়েমী লেগে যায়। তবে আপনাদের নিউ কলিকাতা কিন্তু বেশ সুন্দর, পরিচ্ছন্ন আর যানযট মুক্ত। মনে হচ্ছে বেশ ফুরফরে হওয়ায় খুব সুন্দর সময় কাটিয়েছেন দাদা। ফালুদা যদিও আমার পছন্দ নয়। তবুও শুনেছি যে ফালুদা খেতে বেশ মজার নাকি হয়। কিন্তু আপনি কেন মজা পেলেন না। মনে হয় ভাল করে বানাতে পারে নি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63266.22
ETH 1878.27
USDT 1.00
SBD 0.37