আমার কবিতার খাতা থেকে: তোমাকে সান্ত্বনা দিতে
হ্যালো বন্ধুরা কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার কবিতার খাতা থেকে একটি কবিতা আপনাদের সাথে ভাগ করে নিতে চলেছি।আশা করি আপনাদের ভালো লাগবে।
Image[Source]
খোলা আকাশের নিচে কখনো কেঁদেছো?
নাকি বন্ধ দরজার আড়ালে তুমি কেঁদে যাও প্রতিদিন?
আমি আজ ভীষণ ক্লান্ত ,ঘুম আমাকে ডাকছে,
তোমাকে সান্ত্বনা দিতে আজকে আমি অপারগ,
তোমার গল্প শোনার জন্য আমি আজ অক্ষম।
জানি না কালকের ভোরের আলোয় তোমাকে দেখে
আমি কি বলবো,প্রশংসা শোনায় তুমি কি দেবে সাড়া?
সারারাতের একাকীত্ব তোমাকে হঠাৎ সাহসিনী করে তোলে
তুমি আমাকে ছাড়া ভালো থাকতে শুরু করে দাও।
আজকে সারা রাত তোমার দুঃখের কথা শুনবো
মনে মনে একটা দৃঢ় প্রতিজ্ঞা করে বসলাম,
আজ আরো আরো ক্লান্ত, সারা শরীর অবশ হয়ে আসছে,
সত্যি সত্যি আমি নিরুপায়, তোমাকে আর কিছু বলার নেই।
তোমার দুঃখ একটা আমার করে নেওয়ার প্রবল বাসনা,
মন সায় দেয় শরীর তো কথা শোনে না।
আমি যুদ্ধ করেছি অনেক,দেখি জয় পরাজয় বারংবার,
সব কিছুর সাথে লড়াই চলে শরীরের সাথে নয়।
একটু একটু করে আমি হারিয়ে যাচ্ছি, দূরত্ব বাড়ছে
তোমাকে দেওয়া কথা রাখা আমার হলো না,
সূর্য ডুবে গেল শেষ আলো ও বিলীন প্রায়।
|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||
>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP

Beauty of Creativity.
Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working.
Discord

সবকিছুর সাথে যুদ্ধে জিতলেও শরীরের সাথে করা যুদ্ধে কখনোই জেতা যায় না। সে কারণেই শরীরের সাথে যুদ্ধ না করে সবকিছুকে বুঝে মানিয়ে নিলেই জীবন সুন্দর।
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
ভালো আছি দাদা।আসলেই কি একাকীত্ব কি মানুষকে সাহসিনী করে তোলে?।তবে যদি সাহসিনী করে তোলে তাহলে একা থাকাই অনেক ভালো। যাই হোক কবিতাটা বেশ সুন্দর। ভালো লাগলো।ধন্যাবাদ
ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্য এর জন্য।শুভেচ্ছা নেবেন।।
জীবনের বাস্তবতার কাছে আজ আমরা বড় অসহায়। বাস্তবতার কাছে হয়তো হার মেনে যায় ভালোবাসা। হয়তো বেড়ে যায় অনেক দূরত্ব। হয়তো তাকে দেওয়া কথা কখনো রাখা হয়না। সূর্যের আলোর মতো হয়তো বিলীন হয়ে যায় সেই প্রিয় মানুষটি। হারিয়ে যায় আমাদের জীবন থেকে। অসাধারণ একটি কবিতা লিখে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। দাদা আপনার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো। ❤️❤️❤️
ঠিক তাই দাদা। শরীর ভালো না থাকলে কোনো কিছুর সাথে লড়াই করা সম্ভব হয়ে উঠে না। আমি জানতাম একাকীত্ব মানুষকে তিলে তিলে শেষ করে দেয়! একাকীত্ব মানুষকে সাহস যোগায়। তাহলে বরং একা থাকাই ভালো।
ভালো লাগলো দাদা কবিতাটি পড়ে ❤️
দাদা আপনার কবিতার প্রত্যেকটা লাইনের যেরকম ভালোবাসা ছিল তেমনই বেদনা অনুভব করতে পেরেছি আমি। একতরফা ভালোবাসার চেয়ে এক একা থাকাই উত্তম। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা, এত গভীরতা পূর্ণ কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
দাদা আপনার কবিতার গভীরতা আমাকে মুগ্ধ করেছে। প্রত্যেকটা লাইন আমি অনেক মুগ্ধ হয়ে পড়ছিলাম। আসলেই দাদা আমি মনে করি একাকীত্ব মানুষকে কিছুটা হলেও সাহসি করে তোলে যদি সে সবকিছুকে পাশ কাটিয়ে ভালো থাকতে চায়। আপনার কবিতার মধ্যে একদিকে তোমার ভালোবাসার কথা প্রকাশ পেয়েছে। ঠিক অন্যদিকে ভালবাসতে না পারার বেদনার অনুভূতিগুলো আমি বুঝতে পেরেছি। জানিনা আমার বুঝার ভুল ও হতে পারে। কিন্তু কবিতাটা শেষ পর্যন্ত পড়তে আমার খুব ভালো লেগেছিল।
ধন্যবাদ দাদা।
আপনার ছন্দ মুখর কবিতাগুলোর সব সময় আমার কাছে অনেক ভালো লাগে। কবিতায় যেন প্রাণের স্পন্দন ফুটে ওঠে। প্রতিটি শব্দ যেন ভিতর থেকে নাড়া দেয়। এই কবিতাটি আজ আমার কাছে অনেক ভালো লেগেছে দাদা।
Hi @blacks,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Come and visit Italy Community
দাদা আজকে আপনার কবিতাটি আমার খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর কবিতা লিখেছেন। এই কবিতার মাধ্যমে আপনি ভালোবাসার মানুষের প্রতি বেদনার কথা তুলে ধরেছেন। আসলেই প্রিয় মানুষটিকে ছাড়া জীবনে যেন অন্ধকার মনে হয়। তাকে ছাড়া যেন আঁধার নেমে আসে জীবনে,সান্ত্বনা দেওয়ার মত কিছু থাকেনা। সত্যিকারে বেদনার মাখা ছিল কবিতাটিতে। আমার খুবই ভালো লেগেছে এত সুন্দর ভাবে লিখেছেন, প্রতিটি লাইন ভালোবাসার মানুষের প্রতি আবেগ অনুভব সৃষ্টি করেছে।