আমার কবিতার খাতা থেকে:জীবন।।০৫ মে ২০২৩
হ্যালো বন্ধুরা,কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।আজকে আমি আমার কবিতার খাতা থেকে একটি কবিতা আপনাদের সাথে ভাগ করে নিতে চলেছি।আশা করছি আপনাদের খারাপ লাগবে না।
শুকিয়ে যাওয়া নদীর তীরে
বসে ভেবেছিলাম জোয়ারে ভেসে
মিলবো তোমার প্রেমের মোহনায়,
আমার এই অসম্ভব আবদারে
হেসে যায় এক গুচ্ছ মেঘমালা,
আমি একটু একটু করে হারিয়ে যাই।
তুমি ভাবছো আমি পাগলামি নিয়ে
জীবনকে করেছি ধু ধু বৈশাখের প্রান্তর,
আমি আসলে ভালোবাসি
এটাই দুর্ভাগ্য,আমি হেরে যাই বারবার।
কেউ তো বুঝবে এক রাখালের বাঁশির সুর
কেউ তো বুঝবে এক কবির রাতের বেদনা
কেউ তো বুঝবে তোমাকে পাওয়া না পাওয়া,
আমি তো শুধু বুঝেছি তোমায়, নির্দ্বিধায়।
সবাই যার যার মতো গুছিয়ে নিচ্ছে জীবন
করো ময়দানে বারোমাস মেলার মরশুম
কারো মাঠে শ্রাবণের জমা জলের আন্দোলন।
অনেক বার তুমি ডেকে গেছো আমার দরজায়
আমি শুনেও নিরুত্তর থেকেছি,
শুধু দিয়েছি ভাগ্য কে দোষারোপ।
ভালো মন্দ নিয়েই জীবন চলো এগিয়ে যাই
তুমি এগোলেই আমি পিছিয়ে মিলিয়ে যাবো অবলীলায়।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

দাদা, আপনার কবিতার খাতা থেকে দারুন একটি কবিতা শেয়ার করেছেন। আপনার কবিতাটি খুবই অর্থবহ। বিশেষ করে কবিতার শেষ দুটো লাইন একদম হৃদয় ছুঁয়ে যায়।
দাদা আপনার কবিতাটি একদম জীবনের কথা বলে। খুবই সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপহার দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
প্রিয় দাদা, আজকে আপনার লেখা "জীবন" কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। আসলে দাদা আমাদের জীবনে ভালো সময় এবং মন্দ সময় দুটোই আসবে। আর এই দুটো সময়কে সমন্বয় করে আমাদেরকে এগিয়ে যেতে হয়। আপনার এই কবিতায় মনের গভীর ভাব দারুন ভাবে প্রকাশিত হয়েছে। অনেক সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
দাদা ভাই আপনার কবিতার প্রতিনিয়ত অপেক্ষায় থাকি ৷ কারন আপনা আপনার কবিতা মানেই আবেক অনুভুতি যা মনকে রাঙিয়ে দেয় ৷ জানি না কেন যেন আপনার কবিতা গুলো ভালো লাগে ৷ অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন দাদা ৷
দাদা আজকে আপনার কবিতা পড়ে খুবি ভালো লাগছে আমার। কবিতার ভাষা অসাধারণ ছিলো। বিশেষ করে এই লাইন গুলো অসাধারণ হয়েছে।
বাস্তব সত্য কথা ভাই।
সবার ভিতরে শান্তি বিরাজ করুক, এমনটাই চাওয়া ও প্রত্যাশা ব্যক্ত করছি। 🙏
ভালোবাসা একটা মরীচিকা, যতই দূর থেকে দেখা যায় ততই সুন্দর লাগে কাছে আসলে সবকিছু যেন হারিয়ে যায়। অসাধারণ একটি কবিতা উপহার দিয়েছেন দাদা। তবে আমার ব্যক্তিগত ভাবে মনে হয় দাদা একাকীত্ব কোন অভিশাপ নয় বরং এটা আশীর্বাদ। নিজের মতো করে চলা যায় নিজেকেই নিজে গুছিয়ে রাখা যায় কারো উপর প্রত্যাশা করে নিজের মনকে খারাপ করা থেকে বাঁচানোর একটা সুন্দর পথ হল একা থাকা।
আপনার কবিতার খাতা থেকে আজকের এই কবিতাটি আমাকে খুব বেশি ভালো লেগেছে।দুর্দান্ত এই চরণটি পড়ে আমি অভিভূত হলাম।সত্যিই একরাশ মুগ্ধতা ছুঁয়ে গেল হৃদয়ে।অনেক অনেক ধন্যবাদ প্রিয় দাদা আপনার জন্য।।♥♥