আমার কবিতার খাতা থেকে:সম্ভবত শেষ দেখা।।০৫ ডিসেম্বর ২০২২
হ্যালো বন্ধুরা কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।আমার কবিতার খাতা থেকে একটি কবিতা আমি আপনাদের সাথে ভাগ করে নিতে চলেছি।আশা করি আপনাদের খারাপ লাগবে না।
হালকা শীতের আমেজ গায়ে মেখে
আমি হেঁটে চলেছি সবুজ পথ ধরে
খুব ভোরে ঘুম ভাঙে স্নিগ্ধ নিরবতায়,
কঠিন আরো কঠিন ভেঙে দাড়িয়ে বাস্তবতায়।
শুকিয়ে যাওয়া গোলাপ আর পুরোনো আলাপ
একটা অদ্ভুত বিস্ময় জাগে তোমাকে দেখে,
মনে হয় সাত বছর পর আমাদের আবার দেখা
শহরের ধুলো আর পুরোনো অভ্যাস রেখে,
এ যেন নতুন সূর্যোদয়,ভীষণ রকমের ভালোলাগা।
তুমি বললে আমার সাথে হাঁটবে
আমরা হাঁটলাম,চায়ের দোকানে থামলাম,
তুমি আর আমি চায়ে চুমুক দিয়ে গল্প মশগুল।
পুরোনো দিনের ভুল বোঝা আর দূরত্ব
কেন?আজ অনেক বার ভেবেছি জিগ্যেস করবো।
আসলে কিছু সময়ে নিরবতা আসে যায়,
থেকে যায় স্মৃতি আর অনুভূতির বিস্তর মিছিল।
কিছুক্ষন পর রোদ উঠবে সূর্য হাসবে
তোমাকে ফিরতে হবে ঘরে খুব দ্রুত,
আর হয়তো দেখা হবে না, সম্ভবত এটাই শেষ
তাই তোমাকে দিলাম একরাশ স্মৃতিমাখা ভালোলাগা।
VOTE @bangla.witness as witness
OR
Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

এটা একদম ঠিক বলেছেন দাদা কিছু সময় আসলেই নীরবতা আমাদেরকে ঘিরে ধরে। আর স্মৃতি এবং অনুভূতির মিছিলে আমরা হারিয়ে যাই দিক থেকে দিগন্তরে।এটাও সত্য যে আবারও নতুন সূর্য উদয় হয়।নতুন একটি ভোর নতুন দিনের সূচনা করে। নতুন আগামীর।♥♥
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
বাহ বরাবরের মতোই খুব সুন্দর লেখা।মনের গভীরে থাকা ভাবকে মাধুরি মিশিয়ে অনেক সুন্দর করে শীতকে স্বাক্ষী বানিয়ে একটা কবিতা লিখেছেন।
ক্রমাগত ভাবের প্রকাশ দেখতে চাই।ভালো থাকবেন।
পুরনো দিনের ভুল বুঝাবুঝির কারণেই এতোটা দূরত্ব তৈরি হয়েছিল! আবার তার সাথে দেখা। কিন্তু আগের মতো কাছে না পাওয়ার ইচ্ছাটাই থেকে যায়। কিছু সময় কোনো কথা থাকে না! শুধু নীরব থাকতে হয়। আর দেখা হবে না অথচ দুজন পাশাপাশি হাটার মুহূর্তটা স্মৃতি হয়ে রয়ে যাবে
একদম শীতকালের পুরো অনুভূতিটাই যেন কবিতার মাধ্যমে তুলে ধরেছেন দাদা।
শীতের সময় এমন রোমান্টিক কবিতা কখনো আশা করিনি। অনেক সুন্দর ছিল দাদা বাস্তবতার সাথে একদম মিল রেখেই লিখেছেন।
দাদা নমস্কার
আপনার লেখা প্রতিটি কবিতা আমার অনেক ভালো লাগে ৷ আপনি শীতকালীন প্রিয় মানুষকে নিয়ে খুব সুন্দর কবিতা লিখেছেন ৷
শেষ বারে ভালোবাসা দেওয়াটা আমার কাছে মনে হয় সুখের চেয়ে কষ্ট ই বেশি দেয়।কারণ,এটা সে মানুষটাকে কুড়ে কুড়ে খাবে।
কবিতার এই লাইন গুলো আমার খুব ভালো লেগেছে দাদা। বেশ একটা অথেন্টিক ব্যাপার রয়েছে কবিতা গুলোর ভিতরে।
তোমার লেখা বেশিরভাগ কবিতাই আমি ঠিকঠাক করে বুঝতে পারি না। মানে আমার মাথার উপর দিয়ে যায় আর কি। বিশ্বাস করো মাঝে মাঝে ভাবি তোমার কবিতার মানে বুঝতে গেলে আমাকে একটা বাংলা টিউশন নিতে হবে। হা হা হা...
কবিতা সেটা আপনারগুলো পড়লেই বুঝে আসে, যেখানে থাকে গভীর অনুভূতির ছোঁয়া। শুরুর কথাগুলো বেশ বুঝতে পেরেছি তবে শেষের লাইনগুলো একদমই পারি নাই। তবে একটা অস্পষ্ট ভালোবাসার সাথে অভিমান মিশ্রিত কষ্ট অনুভব করেছি। ধন্যবাদ
Hi @blacks,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Come and visit Italy Community