আমার পুরনো কবিতার খাতা থেকে: হঠাৎ হলুদ খামে।।৪ সেপ্টেম্বর ২০২২।।
হ্যালো বন্ধুরা কেমন আছেন?আশা করি ভালো আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।আজকে আমি আমার কবিতার খাতা থেকে একটি কবিতা আপনাদের সাথে ভাগ করে নিতে চলেছি।
প্রতিদিন ভেঙে যায় একটা করে প্রতিজ্ঞা
আমি ভেবে পাই না পেয়ে অজানা আস্বাদ
এড়িয়ে যাচ্ছো উদ্দেশ্যহীন আবেগের তাপে
তাই পাড়ি দিচ্চি তোমার গোপনীয়তার বাঁধ।
যখন তুমি সন্ধ্যায় বাড়ি ফিরবে আরো একবার
অনিচ্ছায় হলেও একবার দেখো ওই কোনটায়
যেখানে আমি দাঁড়িয়ে থাকি বারংবার প্রতিদিন
কেননা ওখানে আজ ও কিছু ভালোবাসা ঠাঁই পায়।
মূর্খের স্বর্গে বেঁচে থাকার প্রবল বাসনা নিয়ে
আমি দিন গুজরান করি কার প্রতীক্ষায়?
সে তুমি জেনেও জানো নি আঁধারের আঙিনায়
আর একবার মিথ্যে আশারা উড়ে স্বপ্ন ডানায়।
হঠাৎ হলুদ খামে লিখি চিঠি তোমার আড়ালে
তারপর বাঁকা হাসি চিঠি ভাসছে নদীর জলে।
Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

ভালোবাসা মন থেকে কখনো হারায় না, ভালোবাসার
মানুষের স্মৃতিগুলো ভুলে যাওয়া যায়না। যদি সে সত্যিকারে ভালবেসে থাকে।
আর মিথ্যে ভালোবাসা কখনোই ভালোবাসার মূল্য দিতে জানে না। তার প্রতীক্ষায় দিন গুনতে গুনতে হারিয়ে যেতে হয় নিজেকেই।
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
দাদা কবিতাটি বোঝার জন্য আমি চার থেকে পাঁচ বার পড়লাম কিন্তু সত্যি কথা বলতে এত উচ্চ চিন্তাভাবনার কবিতা আমি সম্পূর্ণরূপে বুঝতে পারিনি। আমরা যারা এত উচ্চ চিন্তাভাবনার কবিতাগুলো বুঝতে না পারি তাদের জন্য একটি ক্লাস করানো উচিত এই উচ্চ চিন্তা ভাবনার কবিতাগুলো বোঝানোর উপর।
আপনার কবিতায় ভাষা ও শব্দ শৈলীর প্রয়োগ খুবই যথোপযুক্ত হয়। এই প্রেমের কবিতায় যে আক্ষেপটি প্রকাশ পেয়েছে তেমনই সুন্দর শব্দশৈলীর ওপর ভর করে, যা কবিতা টিকে ভীষণভাবে পূর্ণ করে তুলেছে ।
ভালোবাসার জায়গাগুলো কখনো পুরোনো বা মলিন হয় না, স্মৃতি গেঁথে থাকে সর্বদা।চিঠিতে লেখা থাকে না বলা কথাগুলো এবং স্মৃতির মুহূর্তগুলো কিন্তু ভালোবাসার মানুষটির অভাব থাকে সেখানে।অসাধারণ লেখনী,ধন্যবাদ দাদা।
আপনার কবিতা গুলোর ভাষা হয়তো আমার পুরোপুরি বোধগম্য হয় না কিন্তু দারুণ অনূভুতি হয়। পড়ার মধ্যে আনন্দ খুঁজে পায়। সেজন্য একদিনও মিস দেয় না দাদা। দারুণ হয়েছে দাদা।
আমার পুরনো কবিতার খাতা থেকে হঠাৎ হলুদ খামে। দাদা সত্য কথা বলতে কি যে বলি আমি আপনার কবিতাটি অনেকবার পড়েছি কিন্তু কিছুই বুঝতে পারিনি। তেমন একটা আসলে আপনার কবিতা থেকে হালকা একটু বুঝতে পেরেছি। যে ভালোবাসার মানুষের কাছ থেকে যখন কোন কিছু আশা করা যায় সেটা ভেঙে গেলে অনেক কষ্ট হয়। এই বিষয়ে কিছু বোঝাতে চেয়েছেন। ধন্যবাদ দাদা কিছু মনে করবেন না দাদা সত্যি কথা বলতে আমি কবিতাটা অনেকবার পড়েছি কিন্তু তেমন একটা বুঝতে পারিনি কবিতার চরণগুলো।
ভালোবাসার মানুষকে নিয়ে স্মৃতি বহুল জায়গা গুলো কখনো ভুলবার নয়। আসলেই সেই সব জায়গায় বারংবার দাঁড়িয়ে থাকতেও একটা অন্যরকম ভালোলাগা কাজ করে। শেষের লাইন দুটো পড়ে খুব খারাপ লাগলো।
হলুদ খামে লেখা চিঠিটা কাঙ্খিত জায়গায় না পৌঁছে নদীর জলে ভাসছে জেনে।
Hi @blacks,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Come and visit Italy Community
এ প্রতীক্ষা ভালোবাসার মানুষের জন্যে বাদে আর কার জন্যে হবে!