কোহিনূর।।০৭ মার্চ ২০২৫

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা,

আজকে আমি কোহিনূর হীরার সর্ম্পকে কিছু লিখতে চলেছি।আসুন তাহলে আলোচনা করা যাক।

কোহিনূর হীরার ইতিহাস রহস্য, ক্ষমতা এবং রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।বিশ্বের অন্যতম মূল্যবান এই হীরার উৎপত্তি হয়েছে ভারতবর্ষে, ধারণা করা হয় এটি প্রথম পাওয়া গিয়েছিল আজকের অন্ধ্র প্রদেশের গোলকোন্ডা খনিতে প্রায় ১৩ শতকের দিকে।দীর্ঘ সময় ধরে কোহিনূর বিভিন্ন শাসকের হাতে ঘুরতে থাকে প্রথমে এটি ছিল কাকাতীয় রাজবংশের মালিকানায়,পরে দিল্লির সুলতান, মুঘল সাম্রাজ্য, পারস্যের নাদির শাহ, আফগান ও শিখ শাসকদের হাত ঘুরে শেষ পর্যন্ত ব্রিটিশদের দখলে চলে যায়।

17412937396478955514696408640190.jpg

Image taken from pixabay.com


১৮৪৯ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পাঞ্জাব দখল করার পর মহারাজা দলীপ সিংয়ের কাছ থেকে এই হীরাটি ছিনিয়ে নেয় এবং রানী ভিক্টোরিয়ার কাছে পাঠানো হয়। পরবর্তীতে এটি ব্রিটিশ রাজমুকুটের শোভা বাড়ায় এবং বর্তমানে এটি লন্ডনের টাওয়ারে প্রদর্শিত হচ্ছে।

এই হীরার চারপাশে নানা ধরনের কুসংস্কারও জড়িয়ে আছে।বলা হয় এটি যার হাতে থাকে তার ভাগ্যে দুঃখ-দুর্ভোগ নেমে আসে,শুধুমাত্র কোনো রাণীর ক্ষেত্রে এটি সৌভাগ্য বয়ে আনে।এ কারণেই ব্রিটিশ রাজপরিবার এটিকে শুধুমাত্র রানীর মুকুটে ব্যবহার করেছে।তবে ভারত, পাকিস্তান ও আফগানিস্তান এই হীরার মালিকানা দাবি করে আসছে এবং এটি ফিরিয়ে দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে কূটনৈতিক আলোচনা চলে আসছে।যদিও ব্রিটেন এখনো এটি ফেরত দিতে রাজি হয়নি,কোহিনূর শুধুমাত্র একটি মূল্যবান রত্নই নয় এটি ঔপনিবেশিক শোষণ ও ইতিহাসের এক গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে বিবেচিত হয়।


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


image.png

png_20211106_204814_0000.png

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

1000158425.png

PUSS COIN:BUY/SELL

Sort:  
 last year 

ভারত থেকে কোহিনূর সহ আরও কত মূল্যবান জিনিস ব্রিটিশ নিয়ে গেছে। ওদের মিউজিয়ামে গেলেই দেখা যায়৷ ব্রিটিশ এটাই স্বভাব৷ ওরা মিশরীয় সভ্যতার বড় বড় থাম হাজার লোক পাঠিয়ে কেটে জাহাজে করে বয়ে এনেছিল। অদ্ভুত একটি প্রজাতি। তবে যতই মুকুটে বসাক আর লন্ডনের টাওয়ারে রাখুক আসলে তা ভারতের, ওদের গা-জোয়ারি করে কেড়ে নেওয়া সেটা ওরাও জানে। ইতিহাসও জানে৷

 last year 

কোহিনূর হীরার নাম অনেক শুনেছি,কিন্তু কোহিনূর হীরা সর্ম্পকে এতকিছু জানা ছিলো না আমার। তবে ইংল্যান্ডের উচিত ভারতকে কোহিনূর হীরা ফিরিয়ে দেওয়া। কারণ জোর করে কিছু ভোগ করাটা একেবারেই উচিত নয়। যাইহোক এমন তথ্যবহুল একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

 last year 

কোহিনূর হীরাকে ঘিরে এত পিছনের কথা একদম জানতাম না ভাই, বেশ তথ্যবহুল লেখা। ভালো লাগলো পড়ে।

 last year 

এটা নিয়ে অনেক শুনেছি। কোহিনুর আমাদের ভারতবর্ষের ঐতিহ্য। কিন্তু এটা এখন ইংরেজদের দখলে। তবে এতোটা বিস্তারিত জানা ছিল না আমার। চমৎকার ছিল আপনার পোস্ট টা দাদা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 60783.65
ETH 1557.84
USDT 1.00
SBD 0.47