আমার কবিতার খাতা থেকে:নীরব বসন্ত।।০৬ ফেব্রুয়ারি ২০২৫

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি পোস্ট লেখা শুরু করছি।আজকে আমি একটি কবিতা বলবো।আশা করি আপনাদের ভালো লাগবে।

17387859040456496749797579603820.jpg

Image taken from pixabay.com



ভালো সময় আসে নীরবে,
পাখির ডানায় ভাসা রোদের মতো,
কিছুক্ষণ ঝলমলে আলো ছড়ায়
তারপরই হারিয়ে যায় অচেনা ক্ষণিকতায়।

আনন্দেরা থাকে না বাঁধন মানে না,
হাতের মুঠোয় ধরা দিলেও
বালুর মতো গলে যায় আঙুলের ফাঁকে—
আমরা শুধু স্মৃতির দেয়ালে ছাপ রেখে দিই।

তাই তো আমি বাঁচি উন্মুখ হয়ে,
নশ্বর এই আনন্দকে দু'হাতে আঁকড়ে ধরি,
জানি, সময় কখনো থামে না—
তবে প্রতিটি হাসির টুকরো চিরস্থায়ী মনে করি।

আজ যদি রোদের ছোঁয়া পাই
তবে কালো মেঘের ভয়ে ঘরে লুকোবো না,
জীবন তো এক ঝলক বাতাস—
তাকে বাঁধতে চাই রঙিন উচ্ছ্বাসে।


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


image.png

png_20211106_204814_0000.png

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

1000158425.png

PUSS COIN:BUY/SELL

Sort:  

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 last year 

অল্প কথায় অধিক অর্থ যেটা আপনার কবিতার মাধ্যমে পড়ার সুযোগ হয় দাদা। বরাবরই আপনি কবিতার গুরু দাদা।ধন্যবাদ আপনাকে অর্থ বহ কবিতা আমাদের উপহার দেওয়ার জন্য। ভালো থাকবেন দাদা আপনার সুস্বাস্থ্য কামনা করছি।

 last year 

এই কবিতাটি সময় ও আনন্দের ক্ষণস্থায়ীত্বের গভীরতা তুলে ধরেছেন এক অসাধারণ সূক্ষ্মতায়। জীবনের ছোট ছোট মুহূর্তগুলো, যেমন রোদের মতো ঝলমলে কিন্তু ক্ষণ স্থায়ী, সেগুলোকেই ধরে রাখতে চাওয়া যেন আমাদের মানবিকতা। কবিতার প্রতিটি শব্দে হারিয়ে যাওয়ার ভয়, কিন্তু আবারও নতুন করে উজ্জীবিত হওয়ার আশা মিলে এক অদ্ভুত শক্তি তৈরি হয়েছে এই কবিতায়। সত্যিই, জীবন যতটুকু ক্ষণস্থায়ী, তার চেয়েও বেশি সুন্দর তার স্মৃতি।

 last year 

জীবন তো এক ঝলক বাতাস—
তাকে বাঁধতে চাই রঙিন উচ্ছ্বাসে।

আমাদের জীবনটা আসলেই খুব ছোট। এই ছোট্ট জীবনে যদি একটু আনন্দ করতে না পারি,তাহলে জীবনটা একেবারেই মিছে। যাইহোক জাস্ট অসাধারণ একটি কবিতা শেয়ার করেছেন দাদা। বেশ ভালো লাগলো কবিতাটি পড়ে। এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

আশা করি শ্রদ্ধেয় ছোট দাদা, ভালো আছেন? আপনার কবিতা পড়ে খুব ভালো লাগলো। বেশ দুর্দান্ত কবিতা লিখেছেন আপনি। কবিতার প্রতিটি ছন্দ জীবনের অনেক অর্থ বহন করে। আপনি ঠিক বলেছেন, আমাদের জীবন এক ঝলক বাতাস। তাই যতো সম্ভব জীবনকে সুন্দর এবং উজ্জ্বল রাখার চেষ্টা করাটাই উত্তম। ধন্যবাদ আপনাকে দাদা, ভালো থাকবেন।

 last year 

চমৎকার কবিতা শেয়ার করেছেন দাদা।কবিতার ভাব খুব গভীর। জীবন যেমন ক্ষনিকের,তেমনি ক্ষনিক আমাদের ভালো সময় গুলো। অল্প সময়ের সেই ভালো লাগা গুলো আমাদের মনে ছাপ ফেলে যায়। সুন্দর কিছু অনুভূতি নিয়ে কবিতাটি লিখেছেন।অনেক ধন্যবাদ আপনাকে দাদা শেয়ার করার জন্য।

 last year 

দাদা আপনার কবিতা ব্যাপক অর্থ বহন করে এবং ব্যতিক্রম।তাইতো সব সময় আপনার কবিতাগুলো পড়ার চেষ্টা করি। আনন্দ বা সুখ কোন এক সময় ধরা দিলেও হাতের আঙ্গুলের ফাঁকে বালুর মত চলে যায়। আসলে কোন কিছু দীর্ঘস্থায়ী না।নীরব বসন্ত কবিতাটি পড়ে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ দাদা দারুন একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

জীবন তো এক ঝলক বাতাস—
তাকে বাঁধতে চাই রঙিন উচ্ছ্বাসে।

কথাটা দারুণ বললেন তো দাদা। জীবন সত্যি একঝলক বাতাস। চমৎকার ছিল আপনার কবিতা টা। আপনার কবিতা গুলো বরাবরই আমার কাছে ভালো লাগে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে কবিতা টা শেয়ার করে নেওয়ার জন্য।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.075
BTC 63639.73
ETH 1662.42
USDT 1.00
SBD 0.42