আমার কবিতার খাতা থেকে: বিবেকের আদালতে
হ্যালো বন্ধুরা কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমার পোস্ট লেখা শুরু করছি।আজকে আমি আমার কবিতার খাতা থেকে একটি কবিতা আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি।
তোমাকে লেখা কিছু অবাধ্য কবিতা
আর দুরন্ত কয়েকটি গান নিয়ে
প্রথমবার তোমার কাছে এসেছি
বুকে সাহস আর হাজারো প্রচেষ্টা নিয়ে।
তেমন কিছুই আসলে বলার ও নেই
তোমার হাসির প্রশংসা করতে নয়,
তোমার ইচ্ছের ঠিকানা জানা নিষ্প্রয়োজন,
তবুও এসেছি, কেন এলাম?
দখিনা হাওয়ায় সদ্য খোলা বারান্দায়
আজ আমার সারা বিকেল জুড়ে অস্থিরতা,
কিছু হয়তো বলার ছিলো তোমাকে,
আবার হয়তো কিছু বোঝানোর ছিলো;
একটা ঠান্ডা যুদ্ধ যদি শুরু হয়ে ও যায়
শুধু ভালোবাসাই একমাত্র অস্ত্র হয়,
নিশ্চিত যেন বিবেকের আদালতে
এই অপরাধের কোনো ভিত্তি নেই।

250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP

Beauty of Creativity.
Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working.
Discord


আসলে দাদা আপনার কবিতাগুলো পড়ে খুব ভালো লাগে। খুবই সুন্দর কবিতা লিখেছেন। আজকের কবিতাটা অনেক ভাল লেগেছে।আমাদের মাঝে কবিতাগুলো শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
কাল্পনিক চিন্তা অনেকটা এই রকম হয় । যাইহোক কিছু কিছু ভিত্তিহীন জিনিস নিয়ে আমরা এমন ভাবে গভীর চিন্তায় মগ্ন হয়ে যাই ,যেটা আমাদেরকে অনেকটাই চিন্তায় নিমজ্জিত করে ফেলে এবং একটা সময় গিয়ে মনে হয় যে অহেতুক চিন্তাভাবনা করলাম। তবে বিবেককে জাগ্রত করা বুদ্ধিমানের কাজ । ভালো লিখেছেন ভাই ।
খেলার মজাই তো এখানে, ভালোবাসা সত্যি মাঝে মাঝে দ্বিধাদন্ধের মাঝে ফেলে দেয়, কিছু চায় কিন্তু আবার নিরবও থাকতে চায়, বলতে চায় কিন্তু আবার ভীতও হয়ে যায়। তবে আপনি বেশ সুন্দরভাবে আবেগটি প্রকাশ করেছেন আজ। ভালো লাগলো কবিতাটি দাদা।
খেলা হবে খেলা 😀
তারপর আরো সুন্দর কবিতা হবে, হি হি হি।
প্রতিটি মানুষের জীবনে বিবেকের সঠিক ব্যবহার হয়তো করা হয় না। ভালোবাসার অনুভূতি বিবেকের উপর নির্ভর করে দাদা। আজকে আমি বিবেকের আদালতে কবিতাটিতে অন্তর্নিহিত গল্প প্রকাশ করেছেন ভালো লাগলো আপনার কবিতাটি পড়ে। শেয়ার করার জন্য ধন্যবাদ দাদা।
বিবেকের আদালতে কে কেমন তা হয়তো আমরা সকলেই জানি,সকলেই বুঝি।
তবে ভালোবাসার মতো আর কোনো অস্ত্র আসলেই নেই।
লাইন গুলো অনবদ্য ছিলো দাদা।আপনি প্রতিদিন কবিতা লিখবেন দাদা আপনার কবিতা পড়তে আমার ভীষণ ভালো লাগে। কি বলবোদদা কবিতার লাইন গুলো জাস্ট অসাধারণ কি যে ছন্দের গভীরতা যা বার বার পড়ি তাও মনে এবার পড়লাম।এতো সুন্দর সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা অনেক অনেক শুভকামনা রইল অবিরাম ভালো বাসা ও শুভেচ্ছা রইল দাদা।
প্রিয় দাদা♥ সত্যি অসাধারন হয়েছে আপনার লিখনি।সেই ধারাল। অনাবদ্য ছিল কবিতাটি।পড়ে মুগ্ধ হলাম।এই তবিদাটি কি আবৃত্তি করব দাদা??
অনুমতি পেলে সাহস করতাম আবৃত্তি করার।
আহ্ কী যে প্রেম ভালোবাসায় অন্তঃ নিহিত আপনার এই চরণগুলাতে।
ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এত সুন্দর কবিতা শেয়ার করার জন্য।