নীরবতা।

in আমার বাংলা ব্লগ2 years ago

image.png

image source

যদি আমরা কয়েকটি ভালো গুনের কথা বলি তাহলে নীরবতা সেখানেই অবশ্যই থাকবে। সত্যি বলতে নীরবতা দারুন একটা গুন্। আমার মনে হয় আপনি এই পৃথিবীতে যত বেশি কম কথা বলবেন আপনার জীবন ততই শান্তিময় হবে। আপনি সত্যিই করেই একটা সুখময় জীবন কাটাতে পারবেন। আমি আসলে এইটার অনেক গুলো বাস্তব প্রমানও দেখেছি। জানিনা আপনাদের কাছে নীরবতা ব্যাপারটা কেমন মনে হয় কিন্তু আমার কাছে ব্যাপারটা সত্যিই দারুন। আপনিই একবার ভেবে দেখুন , এই দুনিয়ায় আপনার শত্রু তৈরী হওয়ার যদি কোনো কারণ থাকে সেটা হচ্ছে শুধু মাত্র অপমার মুখ। আমরা কত জনকেই কত কথা বলে থাকি , হয়তো আমরা অন্য ভাবে বুঝলেও সে হয়তো সেটাকে আবার অন্য চোখে দেখে ।

এই ছোট একটা পৃথিবীতে আমরা কেউই চাইনা কাউকে নিজের শত্রু বানাতে। হয়তো আপনার আমার মনোভাব একই কিন্তু চারি পাশের সকলের মনভোগ একই রকম নাও হতে পারে। আপনি আমি হয়তো চিন্তা করবো কারোর ক্ষতি না করতে , সবার সাথে মিলে মিশে ভালো ব্যবহার করতে কিন্তু সবার চিন্তা ভাবনা একই রকম হবে সেটা কোনোই নিশ্চয়তা নেই। তাই আমি সত্যিই মনে করি যদি আমরা সুখে থাকতে চাই তাহলে নীরবতার কোনোই বিকল্প নেই। কেননা এখন যে দুনিয়ার পরিস্থিতি , অন্যায়ের বিরুদ্ধে যদি কেউ আঙ্গুল তুলে তাহলে তার শত্রু তৈরী হয়ে যায়। মানুষ আসলে অন্ধ হয়ে গিয়েছে তাদের লোভ লালসার জন্য।

আসলে সত্যি বলতে আজকে এই দুনিয়া অন্ধের মতো অর্থ আর বৃত্তের পিছনে ছুটছে। তাদের এই লোভ তাদের মনুষত্বকে দিন দিন মেরে ফেলছে। যার কারণে অন্যায় অবিচার করে হলেও তারা তাদের লোভকে পূর্ণ করছে। এবং আমরা যদি সেই অন্যায় কাজে বাধা দেই তাহলে আমাদেরই শত্রু তৈরী হবে। আর মূলত এই কারণেই পৃথিবীতে দিন দিন অন্যায় অবিচার বেড়ে চলেছে। মানুষ অন্যায়কে নিজের চোখে দেখেও মুখ বুঝে সহ্য করে যাচ্ছে। সত্যি বলতে এইভাবে চলতে থাকলে পরবর্তী প্রজন্ত এক একটা হিংস্র প্রাণীর মতো হয়ে উঠবে। সকলে সকলের ক্ষতির করার জন্য উঠে পরে লাগবে।

যাই হোক , নীরবতা আসলেই সুন্দর। এতে যেমন আপনি আপনার জীবনের অনেকটা সময় শান্তিতে থাকতে পারবেন তেমনি এর মাধ্যমে আপনি গোপনে মানুষকে চিনতে পারবেন। তাই আমি মনে করি এখন দুনিয়ার অবস্থা যে হালে দিয়ে দাঁড়িয়ে সেখানে অন্যায় দেখেও আমাদের মুখ বুঝে সেটা সহ্য করা লাগবে। বলতে খুবই খারাপ লাগছে কিন্তু সত্যিই সব সময় তেতোই হয়। এই ছোট জীবনে শান্তিতে বসবাসের জন্য নীরবতাই শ্রেষ্ট উপায়।

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

ঠিকই বলেছেন আপু, নীরবতা আসলেই সুন্দর। সব কথায় জবাব না দিয়ে কিছু কিছু ক্ষেত্রে নীরব থাকাই ভালো। মাঝেমধ্যে নিরব থেকেও মানুষকে অনেক কিছু বুঝিয়ে দেওয়া যায়। এভাবে চলতে থাকলে আসলেই পরবর্তী প্রজন্ম হিংস্র হয়ে উঠবে। খুব সুন্দর কিছু কথা লিখেছেন আপু। লেখাগুলো পড়ে বেশ ভালো লাগলো।

 2 years ago 

ঠিকই আপু,নীরবতা সুন্দর একটি গুণ। তবে সামাজিকতাও যে বজায় রাখতে হয়। সম্পর্কের সৌন্দর্য কিন্তু সবকিছুতেই। তবে নীরবতা যেখানে দরকার সেখানে যদি নীরব থাকা যায় তাহলে হয়তো সবকিছুই ভালো। যাইহোক আপু,শত্রুতার কথা বলায় হঠাৎ মনে পড়ল কেউ কেউ তো অন্যের ভালোয় হিংসে করেই শত্রুতা বাড়ায়।আসলে মাঝে মাঝে নীরবতা কিন্তু অন্যায়ের সুযোগ করে দেয়। সবার মাঝে যদি এটা থাকতো তাহলে কতই না ভালো হতো।

 2 years ago 

ঠিকই বলেছেন আপু নিরবতা আসলেই সুন্দর। অনেক সময় এই নিরবতা আবার খুবই ভয়ংকর রুপ ধারণ করে। কথাটা এইজন্যই বললাম অনেক সময় আমাদের সঙ্গে কিছু কিছু মানুষ যখন নিরবতা রাখে তখন সত্যি ভয় করে। তাদের নিরবতা টা যেন আমাদের প্রতিনিয়ত আঘাত করে। এছাড়া নিরবতা খুবই সুন্দর একটা বিষয়।

 2 years ago 

নীরবতা এক ধরনের ইবাদত। কথায় আছে বোবার কোনো শত্রু নেই। তাই বোবার মতো নীরব হয়ে থাকলে শত্রুর সৃষ্টি হয় না বেশিরভাগ ক্ষেত্রে। বর্তমান যুগে মানুষের সাথে বেশি কথা বললে অকারণেই শত্রুতার সূত্রপাত হয়। তাই কথা যত কম বলা যায় ততই মঙ্গল।

মানুষ অন্যায়কে নিজের চোখে দেখেও মুখ বুঝে সহ্য করে যাচ্ছে।

আর সেজন্যই দিনদিন অন্যায় বেড়ে যাচ্ছে। যাইহোক দারুণ লিখেছেন আপু। পোস্টটি পড়ে ভীষণ ভালো লাগলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমারও কিন্তু নীরবতা অনেক পছন্দ আপু, অনেকটা আপনার মত। আর নীরবতা আসলেই সুন্দর। আপনি যদি নীরবতা বজায় রাখতে পারেন, তাহলে আপনার শত্রু কম হবে। আর এই কথাটাও একেবারেই ঠিক আপু, নীরবতা বজায় রাখলে গোপনে মানুষ চেনা যায়। অনেক ভালো লাগলো আপু আপনার এই পোস্ট টি পড়ে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.080
BTC 61943.41
ETH 1629.34
USDT 1.00
SBD 0.42