সর্বনাশা ঝড়।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

image.png

image source

সব কিছুরই একটা ভালো এবং খারাপ দিক থাকে। সেটা নির্ভর করে পরিস্থিতির উপর। তেমনি আমরা এখন বৃষ্টি বৃষ্টি করছি কারণ আমাদের অবস্থা গরমে শেষ হয়ে গিয়েছে প্রায়। দিনের বেলায় প্রচুর গরমে থাকা যায়না , রাতের বেলা ঠিক ভাবে ঘুমানো যায়না। কিন্তু সেই বৃষ্টি যখন নাগাতার ১ সপ্তাহের জন্য নামবে তখন কিন্তু আমরা মনে মনে বলবো কেন এই বৃষ্টি শেষ হচ্ছে না। কবে শেষ হবে। অর্থাৎ বছরের একটা সময় আমরা বৃষ্টি আসার জন্য প্রার্থনা করি আর আরেকটা সময় বৃষ্টি যাওয়ার জন্য। অর্থাৎ আমাদের কাছে বৃষ্টির ভালো খারাপ ২ টা দিকই আছে , এবং সেটা পরিস্থিতির উপর নির্ভর করে।

ছোট বেলায়র কিছু ঘটনা বলি , আগে ছোট বেলায় প্রচুর ঘুরে বেড়াতাম আমি আর আমার বোন মিলে। বিশেষ করে এই ঝড় তুফানের দিনের সময়। কেননা তখন ঝড় তুফান আসার ঠিক আগে মুহূর্তে পরিবেশটা যেমন থাকে সেটা আমার কাছে অনেক ভালো লাগে। পুরো পরিবেশটাই যেন ঠান্ডা বাতাস আর প্রশান্তিতে ভরে যায়। আমার এখনো সেই মুহূর্তের কথা ভাবলে ইচ্ছা করে সেই ছোট বেলায় ফিরে যাই। আর সেই বাতাস বয়ে যাওয়ার পর বাড়ি বাড়ি গিয়ে আম কুড়ানো , আহা কিজে সুন্দর সময় ছিল সত্যিই অনেক মিস করি দিনগুলোকে। আর তো ফিরে আসবে না সেইসব দিন। আর কোনোদিনও সেই মুহূর্ত গুলোকে ফিরে পাবনা।

তবে এই ঝড়কে নিয়ে আমার এক বিশাল বড় কালো অধ্যায় রয়েছে। যা কিনা এখনো মনে পড়লে অনেক কষ্ট লাগে। যদিও সেই সময়ের কথা আমার পুরোপুরি ভাবে মনে নেই , কারণ তখন আমি অনেক ছোট ছিলাম তবে একদমই যে মনে নেই তেমন না। আসলে আমাদের জীবনে যদি আমরা খুব অতিরিক্ত মাত্রায় ভয় বা আনন্দ পাই তখন সেই মুহূর্ত গুলো চিরদিনের জন্য মনের মধ্যে গেথে যায়। যা কিনা বড় হলেও ভুলিনা আমরা। তেমনি তখন আমার বয়স অনেক অল্প, বৈশাখ মাস। বিকেলের দিকে আকাশ এমন অন্ধকার করে এনেছে যে মনে হচ্ছিলো রাত্রি প্রায় ১০ টা হবে। ঝড় আসার আগেই সবাই টের পাচ্ছিলো এর ভয়াবহতা।

তারপর ঐদিন রাতে এমন ঝড় আসে যার কারণে আমাদের এলাকার প্রচুর ক্ষয় ক্ষতি হয়। এমনকি আমাদের নিজেদের ঘরেরও প্রচুর ক্ষতি হয়েছিল। এবং বৃষ্টি চলাকালীন ঘরের চালা ভেঙে পানি ঢুকতে শুরু করেছিল। আমি তখন বলতে গেলে অনেক ছোট , তাই এমন অবস্থা দেখে আমি সত্যিই অনেক ভয় পেয়েছিলাম। প্রথমত সকলের কান্নাকাটি আর দ্বিতীয়ত ঘরের মধ্যে পানি। সব মিলিয়ে আমার জন্য কালো একটি অধ্যায় ছিল সেই রাতটি। যাই হোক , আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

একদম ঠিক বলেছেন আপু। এমন কিছু ঘটনা রয়েছে যে সমস্ত ঘটনাগুলো আমাদের সারা জীবন মনে থাকে। হতে পারে সেটা ভয়ানক অথবা আনন্দের। ঠিক তেমনি একটা বিষয় আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। এমন দুর্যোগের ঘটনা আমারও অনেক জানা রয়েছে এবং তার সম্মুখীন আমিও হয়েছি। যাইহোক ছোটকালের ঘটনা আমাদের মাঝে ব্যক্ত করেছেন তাই অনেক কিছু জানলাম।

 2 years ago 

ঠিক বলেছেন, এমন ঘটনা অনেকের সাথেই ঘটে থাকে।

 2 years ago 

একেবারে যথার্থ বলেছেন আপু, একটানা কয়েকদিন বৃষ্টি হলে আমরাই বলবো যে এতো বৃষ্টি ভালো লাগে না। কিন্তু এখন তীব্র গরমের জন্য সবাই বৃষ্টির জন্য অপেক্ষা করছে। ছোটবেলায় ঝড় তুফানের পর আম কুড়াতে আসলেই অনেক ভালো লাগতো। আপনার ছোটবেলায় ঘটে যাওয়া এই ঘটনাটি আপনি কখনোই ভুলতে পারবেন না। এই ঘটনাটি জেনে ভীষণ খারাপ লাগলো। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

বৃষ্টির সবার কাছে অনেক প্রিয়। তবে কোন কিছুই অতিরিক্ত ভালো নয়, এখনো পর্যন্ত বৃষ্টি ভালো লাগছে। হয়তো টানা আর কিছুদিন পড়লে আর ভালো লাগবে না।

 2 years ago 

ঠিকই বলেছেন আপু কোন ভালো বা খারাপ ঘটনা যদি আমাদের সাথে ঘটে সেটা আমাদের মনে গেথে যায়। আমরা ভুলতে পারি না সেটা। ঠিক ২০২০ সালে করোনার মধ্যে আমফান ঘূর্ণিঝড়ের কথা আমার এখনো পরিষ্কার মনে আছে। আমার লাইফের সবচাইতে ভয়াবহ রাত ছিল ঐটা। আমি এখনও ঐ ঝড়ের রাত ভুলতে পারিনি।

 2 years ago 

সত্যি জীবনের কিছু ভয়াবহ ঘটনা ভুলা যায়না।

 2 years ago 

আমাদের জীবনে এমন কিছু ঘটনা থাকে আপু, যেগুলো আমরা কখনোই ভুলতে পারি না। আমার জীবনেও আসলে ঝড়কে কেন্দ্র করে অনেক ভয়ঙ্কর একটা ঘটনা রয়েছে।

সব কিছুরই একটা ভালো এবং খারাপ দিক থাকে। সেটা নির্ভর করে পরিস্থিতির উপর।

এটা আপনি ঠিক কথা বলেছেন আপু। তাছাড়া, কোন কিছু যদি অতিরিক্ত হয়ে যায়, তাহলে সেটা আবার আমাদের কাছে ভালো লাগে না। সেটা হোক অতিরিক্ত গরম বা অতিরিক্ত বর্ষা কিংবা অতিরিক্ত ঠান্ডা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64827.65
ETH 1893.40
USDT 1.00
SBD 0.38