শীতের সুন্দর অনুভূতি গুলোকে মনে পড়ে।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

বিসমিল্লাহি রহমানের রাহিম

আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।

প্রিয় , আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম।

আজ আমি আপনাদের, শীতে সুন্দর কিছু অনুভূতি সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

1677631214671.jpg

লোকেশন
Device :- Redmi note 7

IMG_20221202_070257.jpg

IMG_20221206_090648_1.jpg

IMG_20220131_073411.jpg

বাংলাদেশ ষড়ঋতুর দেশ। আমাদের দেশে দুই মাস পরপর ঋতু পরিবর্তন হয়। গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত। ঋতু পরিবর্তনের সাথে প্রকৃতির অনেক পরিবর্তন ঘটে। বাংলার প্রতি দুই মাস মিলে একটি ঋতু হয়। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত এবং বসন্ত এই হলো আমাদের দেশে ছয় ঋতু। প্রতি ঋতুতে আলাদা আলাদা রুপ নিয়ে প্রকৃতি আমাদের মাঝে এসে হাজির হয়। আমাদের সবার কোন না কোন ঋতু পছন্দের। কারো শীতকাল, কারো বর্ষাকাল, কারো গ্রীষ্মকাল ভালো লাগে। ঋতুর পরিবর্তনের সাথে প্রকৃতির সৌন্দর্য ভিন্নতা পায়। গ্রীষ্মকালে আমরা যেরকম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি ঠিক তেমনি বর্ষাকালে অন্যরকম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে থাকি।

IMG_20220131_074919.jpg

IMG_20220201_073335.jpg

IMG_20220131_080958.jpg

বলা হয়ে থাকে আবহাওয়া ও জীববৈচিত্র্যের পরিবর্তন হলে ঋতুর পরিবর্তন হয়ে থাকে। উষ্ণতার হাসবৃদ্ধি ঋতু পরিবর্তনের অন্যতম কারণ। ঋতু পরিবর্তনের পরে
ফলে আবহাওয়া পরিবর্তন হয়। আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে প্রকৃতির বৈশিষ্ট্য অনেক পরিবর্তন হয়ে থাকে। কখনো খুব উষ্ণ, কখনো বা মৃদু, কখনো বা নিম্ন তাপমাত্রা হয়ে থাকে। শুধু উষ্ণতা নয় প্রকৃতির পরিবেশের আরো নানা রকমের পরিবর্তন হয়ে থাকে। এক ঋতুতে এক রকম ফুল ফুটে। কোন ঋতুতে গাছে পাতা গজায় আবার কোন ঋতুতে গাছের পাতা ঝরে যায়। ঋতুর পরিবর্তনের ফলে দারুন বৈচিত্র্যপূর্ণ আবহাওয়া লক্ষ্য করা যায়।

IMG_20220131_081033_1.jpg

IMG_20220131_081311.jpg

আমাদের সকলের কাছে ভিন্ন ভিন্ন ঋতু খুব ভালো লাগে। আমার কাছে শরৎ এবং শীতকাল খুব ভালো লাগে। বর্ষাকাল পরে শরৎ কালের আগমন ঘটে। শরৎকাল চমৎকার প্রাকৃতিক সৌন্দর্য বেশ দারুন। নীল আকাশে সাদা মেঘের ভেলা ভেসে বেড়ায়। দিগন্তের পর দিগন্ত সবুজের সমাহার। নদীর ধারে কাশফুলের অপরূপ সৌন্দর্য সত্যি হৃদয় ছুঁয়ে যায়। আমন ধানের উপর দক্ষিণা হওয়া বয়ে যায়। শাপলা, শিউলি, শেফালীসহ নানা রকম ফুলের সৌরভ এবং সৌন্দর্য আমাদের মাঝে এসে ধরা দেয়।

IMG_20220131_081820_1.jpg

এখন বসন্ত কাল চলছে। বসন্তের প্রাকৃতিক সৌন্দর্য বেশ দারুন তবে আমার কাছে কেমন যেন ভালো লাগে না। চারদিকে এক ধরনের রুক্ষতার ভাব । এখন থেকে প্রচন্ড গরমের উত্তাপ ছড়াচ্ছে‌ সকাল গড়িয়ে যত দুপুরের দিকে ধাবিত হয় ততোই তাপমাত্রা বৃদ্ধি পেয়ে থাকে। গরমের জন্য বাইরে যাওয়া সম্ভব হয় না। বাহিরে গেলে পছন্দ ধুলাবালি সম্মুখীন হতে হয়। বিশেষ করে রাস্তায় গাড়ির সাথে ধুলাবালি বাতাস ঘুরে বেড়ায়। যা খুবই বিরক্তিকর। এমন পরিস্থিতিতে শীতের সুন্দর মুহূর্ত গুলোকে খুব মনে পড়ছে। শীতকাল যদিও ঠান্ডা কারনে খুব কষ্ট হয়। তবে শীতকাল আমার কাছে অনেক ভালো লাগে। শীতকালে দিনের তুলনায় রাত অনেক বড় হয়ে থাকে। রাতে নিজের মতোন করে কাজ করা যায় বাসায় বসে। শীতের সকালে অপরূপ সৌন্দর্য খুবই মনোমুগ্ধকর। সকালে কুয়াশা ভেজা মাকড়সা জালের ফাঁকে সূর্য উঠা অসাধারণ দৃশ্য এখন আর দেখা যাবে না। সে সুন্দর মুহূর্ত গুলোকে খুবই মিস করছি হয়তো বেঁচে থাকলে আগামী এক বছর পর আবার দেখা হবে। শীতের সকালে কাঁচা খেজুর রস খাওয়ার সুন্দর অনুভূতি সত্যি খুবই দারুণ। কাঁচা খেজুর রস খাওয়ার সুন্দর মুহূর্ত এখনো মনে পড়লে হৃদয় শিউলিত হয়ে ওঠে। গাছপালা ঘাসের উপর শিশিরের বিন্দু খুব অসাধারণ।

IMG_20220201_074312.jpg

IMG_20221202_071504.jpg

IMG_20220201_072702.jpg

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে অন্য বিষয় উপস্থাপন করবো , ইনশাআল্লাহ।
অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো ।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে - আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলা এর প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানীত এডমিন মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে।বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 3 years ago 

আসলে শীতকাল আমারও অনেক পছন্দের ৷ দেখতে দেখতে শীত কাল শেষ হয়ে গেলো ৷ শীত কালের প্রকৃতির সৌন্দর্য অনেক সুন্দর ছিলো , তেমন বসন্ত কালেও নতুন এক প্রকৃতির রূপ দেখতে পাবো ৷ যাই হোক শীতকালে সৌন্দর্য গুলে আসলেই মনে রাখার মতো ৷ আরো এক বছর পর দেখা হবে শীত কালের ৷ ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ৷

 3 years ago (edited)

আসলে ভাইয়া শীত চলে গেল শীতকে ভোলা বড়ই কঠিন। শীতকাল কম বেশি সকলেরই প্রিয় আর শীতকালের সকালে কুয়াশা এবং শিশির সকলের মন ছুঁয়ে দেয়। বসন্ত এরেও শীতের কথা সকলেরই স্মরণে হয়।

 3 years ago 

লোকমুখ একটি প্রবাদ বাক্য আছে যায় দিন ভালো আসে দিন খারাপ।।
বর্তমানে যে আবহাওয়া জলবায়ুর অবস্থা এবার যে কি পরিমান গরম পড়বে তার উপরে থাকবে না বিদ্যুৎ ভাবতেই কেমন যেন লাগছে।।
ফিরে আসা স্মৃতির দিনগুলো আসলেই অনেক ভালো ছিল আপনার ফটোগ্রাফি গুলো দারুন ছিল।।

 3 years ago 

আপনি একজন সত্য কথা বলেছেন ভাই আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে রিতুর পরিবর্তন ঘটে আসলে ঋতুর পরিবর্তন ঘটা খুবই স্বাভাবিক। বাংলাদেশ ছয় ঋতুর দেশ হলো বর্তমানে কিন্তু আর ছয় ঋতুতে আমার একটা দেখা যায় না এখন শুধু শীত আর গরম তবে অনেকের কাছে শীত ভালো লাগে আবার অনেকের কাছে গরম। আসলেই বর্তমান সময়ে বাহিরে বের হওয়ার মত অবস্থা নেই যেমন গরম ঠিক তেমন ধুলাবালি।

 3 years ago 

শীতকাল প্রায় বিদায়ের পথে।শীতের সময় কিছু মুহূর্ত আমার অনেক ভালো লাগে।আপনি আপনার ফটোগ্রাফি গুলোর মাধ্যমে মনে করিয়ে দিলেন শীতের মুহূর্ত গুলো।ধন্যবাদ ভাইয়া সুন্দর ফটোগ্রাফি পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন শীতকালের মুহূর্তটা যেন আজও মনে পড়ে। আমার তো গরম কাল থেকে শীতকাল টাই অনেক ভালো লাগে। কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকতে পারি। শীত চলে গেছে এখন গরম প্রায় চলে এসেছে। আমি তো এখনো পেন না চালালে ঘুমাতে পারি না। ধীরে ধীরে ঋতু পরিবর্তন হয়ে আসছে। আপনার শিশির ভেজা ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। আমার কাছে অসাধারণ লাগলো।

 3 years ago 

শীতকাল আমার ভীষণ ভালো লাগে, কিন্তু শীত একদমই শেষ পর্যায়ে চলে এসেছে। আপনি কুয়াশা ভেজা যে ছবিগুলো ভাগ করে নিলেন, সত্যিই ভীষণ ভালো লাগলো। দোয়া রইল আপনার জন্য।

 3 years ago 

আসলে ভাই শীত ইতিমধ্যে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে কিন্তু শীত আবারো ফিরে আসবে। আমি মনে করি গরমকালের থেকে শীতকাল মানুষের কাছে অনেক বেশি ভালো লাগে। আসলে ভাই আপনার অনুভূতিগুলো মনে পড়ার কারণ হচ্ছে ছবিগুলো আপনি আজও সংগ্রহ করে রেখেছিলেন তাই। ধন্যবাদ ভাই এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ভাইয়া শীতকাল বিদায় নিয়েছে।কিন্তু আপনি আপনার ভাল লাগা আর ভালবাসার জায়গা থেকে শীতের কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন, অসাধারন লাগলো। শীতকাল কালকে মনে পড়ে বেশকিছু কথা শেয়ার করেছেন, অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ভাইয়া শীত চলে যাচ্ছে কিন্তু শীত কে খুব মিস করবো। কারণ শীতকালীন সময় গুলো আসলেই অনেক ভালো লাগে। কুয়াশা ভেজা সকালে হাঁটতে দারুন মজা লাগে। সুন্দর মূহুর্ত শেয়ার করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.094
BTC 63118.66
ETH 1769.47
USDT 1.00
SBD 0.39