আমার লেখা কবিতা " নারী তুমি কে "

in আমার বাংলা ব্লগ3 years ago

বিসমিল্লাহি রহমানের রাহিম

আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।

প্রিয় , আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম।

আজ আমি আপনাদের, আমার লেখা কবিতা নারী তুমি কে সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

আসুন শুরু করি

IMG_20221202_070747.jpg

নারী তুমি কে


নারী দুটি বর্ণের বন্ধন
কন্ঠে উচ্চারিত মায়াবি শব্দ।

নারী তুমি কে?
আমার কন্ঠের সুমধুর বাণী মা
তুমি আমার রক্তের সঞ্চারিত সম্পর্কের বোন।

তুমি আমার নয়নের তারা আদরের কন্যা
তুমি আমার পৃথিবী দেবতার উপমা।

নারী তোমার জীবনের প্রতিটি পর্যায়ের
সৌন্দর্যে পৃথিবী সৌন্দর্য মন্ডিত।

নারী তুমি ফুটন্ত গোলাপের সৌরভিত ফুলের সুঘ্রাণ
নারী তুমি আমার হৃদয়ের প্রদীপের আলো।

নারী তুমি তোমার শক্তিতে বলিয়ান পরাধীন নয়
পৃথিবীতে যত সফলতা তার পেছনে
তোমার অবদান মহীয়ান।

নারী তুমি মায়া মমতা ভালোবাসা
আবেগের ভাসমান ভেলা।

নারী তোমার স্থান আমার হৃদয়ের মনি কোঠায়
তোমার প্রতি শ্রদ্ধা এবং সম্মান প্রতীক্ষনে।

নারী তুমি আমার জীবনের পূর্ণতা
তুমি ছাড়া আমার এই হৃদয় শূন্যতা।

নারী তোমার ভালোবাসা আবেগের
ছোঁয়া আমি বিস্মিত
তোমায় মায়াবী কথাতে আমার এ হৃদয় শিহরিত।

নারী তুমি আগামী প্রজন্মের মাধ্যম
বটবৃক্ষের শিখোড়ের বিস্তার
নারী তুমি মহান তুমিই শ্রেষ্ঠ।


আসলেই কবিতা লেখার মতো যথেষ্ট জ্ঞান আমার নেই। তবুও মনের অনুভূতি কবিতার মাধ্যমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। আমরা সকলে অবগত আছি নারী দিবস আমাদের মাঝ থেকে পার হয়ে গেলো। নারী দিবসে সকল নারীদের প্রতি রইলো শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসা ‌। নারী হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আমার মা আমার বোন । নারীদের স্থান আমার হৃদয়ের মনি কোঠায়। নারী তোমার মাধ্যমে আমার এই পৃথিবীতে আসা। তুমি আমার হৃদয়ের ভালোবাসার মেঘমালা। নারী তোমার জীবনের প্রতিটি পর্যায় সৌন্দর্যে ভরপুর। তুমি কখনো কন্যা, তুমি কখনো স্ত্রী, তুমি কখনো আমার মা । নারীদের প্রতি সম্মান এবং ভালোবাসা রেখে হৃদয়ের অনুভূতিগুলো আপনাদের মাঝে শেয়ার করছি।

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীকবিতা
ক্যামেরাRedmi note 7
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের কবিতা আরো উপস্থাপন করব , ইনশাআল্লাহ।

  • অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো ।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে - আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলা এর প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানীত এডমিন মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে।বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 3 years ago 

নারী তুমি আগামী প্রজন্মের মাধ্যম
বটবৃক্ষের শিখোড়ের বিস্তার
নারী তুমি মহান তুমিই শ্রেষ্ঠ।

নারীকে সবাই তার প্রাপ্য সম্মান জানানো ভাইয়া। আসলেই নারী শুধুমাত্র দুটি শব্দের হলেও নারীর ভেতর লুকিয়ে আছে অনেক কিছু, গুণ , বিশেষত্ব। আপনার এই নারী কবিতায় নারীদের প্রতি আপনার সম্মানবোধ ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ আপনাকে শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ভাইয়া আপনি সব সময় খুব সুন্দর সুন্দর কবিতা আমাদের সাথে শেয়ার করেন। আপনার কবিতা পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। তেমনি আজকের কবিতাও অনেক সুন্দর হয়েছে। নারীদের নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতার প্রতিটা লাইন খুব সুন্দর ভাবে মিলিয়েছেন। আপনার কবিতার প্রতিটা লাইন পড়ে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনার নারী কবিতাটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য। সত্যিই ভেতর থেকে গভীর অনুভূতি নিয়ে লেখার চেষ্টা করেছেন।
সুন্দর লিখেছেন ভাই।

 3 years ago 

নারী নিয়ে খুবই সুন্দর কবিতা লিখেছেন। কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। কবিতার ভাষায় অসাধারণ ছিল।

 3 years ago 

নারী হচ্ছে সম্মানের পাত্র মা হিসেবে বোন হিসেবে মেয়ে হিসেবে অথবা জীবনসঙ্গী হিসেবে।।

নারী তুমি তোমার শক্তিতে বলিয়ান পরাধীন নয়
পৃথিবীতে যত সফলতা তার পেছনে
তোমার অবদান মহীয়ান।

এজন্যই তো কবি কাজী নজরুল ইসলাম বলেছেন পৃথিবীতে যাহা রহিয়াছে মহিয়ান অর্ধেক তার করিয়াছে নারী অর্ধ নর।
অনেক সুন্দর লিখেছেন ভাই কবিতাটি খুবই ভালো লাগলো

 3 years ago 

বাহ,নারীদিবস উপলক্ষে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন।যেখানে আপনার মনের সুন্দর সুন্দর কথা যুক্ত করেছেন।আসলে নারীদেরকে আপনি যে সম্মান ও মর্যাদা জ্ঞাপন করেছেন তা পড়ে অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ভাইয়া নারী জাতিকে নিয়ে খুব সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করলেন। নারী একদিকে আমাদের মা, একদিকে আমাদের বোন, একদিকে আমাদের বউ, আবার আমাদের কন্যা। নারীজাতিকে সবসময় সম্মান করা উচিত। তারা সম্মান নিয়ে জন্মগ্রহণ করেছে। তারা সবসময় সম্মানের স্থানে থাকবে। ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 63383.23
ETH 1705.72
USDT 1.00
SBD 0.43