জনকল্যাণ এবং মানবতার আকাশের এক উজ্জ্বল নক্ষত্র হারিয়ে গেলো।
বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।
প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, জনকল্যাণ এবং মানবতার আকাশের এক উজ্জ্বল নক্ষত্র হারিয়ে গেলো এই বিষয় সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।
আসুন শুরু করি
গত ২১ এপ্রিল ২০২৫ ক্যাথলিক চার্চের প্রধান, রোমের বিশপ এবং ভ্যাটিকান সিটির রাষ্ট্রপতি, খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় নেতা জর্জ মারিও বার্গোগ্লিও (পোপ ফ্রান্সিস) মারা গেছে। তার মৃত্যুকে গভীরভাবে শোক প্রকাশ করছি। তার চলে যাওয়াতে গভীরভাবে শোকাহত। পোপ ফ্রান্সিস ছিলেন একজন ধর্মীয় গুরু এবং একজন স্পষ্টবাদী সমালোচক। তিনি ছিলেন মানবতার প্রশ্নে আপোষহীন। তিনি সব ধর্মের সব বর্ণের মানুষের মানবতার কল্যাণে জন্য কাজ করে গিয়েছেন সারা জীবন। তার চলে যাওয়াতে বিশ্ব হারিয়েছে এক মানবতাবাদীকে। তার কর্মের প্রতিটি স্তরে তিনি স্বাক্ষর করেছেন মানবতার কল্যাণের। যিনি সব মানুষকে ভালোবেসে আপন করে।
তিনি চেয়েছেন সুন্দর বাসযোগ্য একটি পৃথিবী গঠন করার জন্য। যেখানে হিংসা হানাহানি যুদ্ধ বিগ্রহ থাকবে না। সবাই তাদের মতামত স্বাধীনভাবে প্রকাশ করতে পারবে এবং স্বাধীন ভাবে ধর্মীয় আচরণ অনুষ্ঠান করতে পারবে। ন্যায় সত্য সুন্দর শান্তি ভালোবাসা মনুষ্যত্ব ও মানবতায়বোধের এক জীবন্ত প্রতীক ছিলেন পোপ ফ্রান্সিস। তাঁর অকালে চলে যাওয়ায় সত্যিই বিশ্ব হারিয়েছে শান্তির বার্তা বাহককে । তিনি ছিলেন সত্যিকারে মানবতাবাদী ব্যক্তিত্ব। বিনয় আর সাহসের সমন্বয় ছিলেন তিনি। তিনি ছিলেন সহানুভূতি, আধ্যাত্মিক সাহসের প্রতীক।
বর্তমান পৃথিবীতে যে ভয়াবহ পরিস্থিতি চলছে বিশেষ করে রাশিয়া, ইউক্রেন এবং ফিলিস্তিন, ইসরাইল ভয়াবহ যুদ্ধ । এই যুদ্ধ বন্ধে তিনি সব সময় সোচ্চার ছিলেন। যুদ্ধ বন্ধের জন্য তিনি প্রতিবাদী কন্ঠস্বর ছিলেন। তিনি যুদ্ধ বন্ধের জন্য বিশ্ব নেতাদের প্রতি বারবার আহবান করেছেন। তিনি সব সময় কাজ করে গিয়েছেন দরিদ্র ও অবহেলিত মানুষদের জন্য। সহানুভূতির হৃদয় দিয়ে ধর্মীয় রাজনৈতিক নেতৃত্ব দিয়েছেন। তিনি সারা বিশ্বের মজলুম জনগণের পক্ষে দাঁড়িয়েছিলেন। দরিদ্র বিমোচনের জন্য তিনি কাজ করে গিয়েছেন সারা জীবন। তিনি প্রতিটি ধর্মীয় অনুষ্ঠানে মানবতার শান্তির কথা বলেছেন।
পোপ ফ্রান্সিস সব সময় শান্তির কথা ছড়িয়েছেন। বলতে গেলে, তিনি ছিলেন সেবামূলক নেতৃত্বের প্রতিচ্ছবি। তার চলে যাওয়াতে গভীর ভাবে শোকাহত। তার কর্মে তিনি বেঁচে থাকবেন সারা জীবন বিশ্বের হাজার কোটি মানুষের হৃদয়ে। তার প্রতি শ্রদ্ধা এবং সম্মান অবিরত। ন্যায়বোধ এবং মানবিক মূল্যবোধ কোটি মানুষের অনুপ্রেরণা হয়ে থাকবে পোপ ফ্রান্সিস। তার প্রজ্ঞা ও মমতা চিরস্মরণীয় হয়ে থাকলে আমাদের হৃদয়ে। কার চলে যাওয়াতে জনকল্যাণ এবং মানবতার আকাশের এক উজ্জ্বল নক্ষত্র হারিয়ে গেলো। ওপারে তিনি নিশ্চয়ই ভালো থাকবেন ভালোবাসা পোপ ফ্রান্সিস।
পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি অন্য কোন বিষয় উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।
অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।
আমার পরিচিতি
আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy





https://x.com/MdAgim17/status/1915057516636995960?t=9myL_r0PxQtVCLa0Cs5gEg&s=19
https://x.com/MdAgim17/status/1915081530583691686?t=72o3g0iPw4H_FTPTIt0mxA&s=19
https://x.com/MdAgim17/status/1915082438696693889?t=C9_5ZKx5TyhYOwTub4DL-Q&s=19
https://x.com/MdAgim17/status/1915084497013399650?t=Xn_X6l8F92ItlBjDzU1-pA&s=19
https://x.com/MdAgim17/status/1915085509774254420?t=2uXnaMS8EU5Hp4tYIJSqdA&s=19