চট্টগ্রাম ডিসি পার্কে আর্ট গ্যালারিতে কাটানো কিছু মুহূর্ত / প্রথম পর্ব
বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।
প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, চট্টগ্রাম ডিসি পার্কে আর্ট গ্যালারিতে কাটানো কিছু মুহূর্তের অনুভূতি সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।
আসুন শুরু করি
আপনারা অনেকে সোশ্যাল মিডিয়া এবং সংবাদপত্রের মাধ্যমে জানেন চট্টগ্রাম ডিসি পার্কে কিছুদিন আগে ফুল উৎসব হয়েছে। ঐ ফুল উৎসব প্রায় তিন সপ্তাহ যাবত চলছিলো। চট্টগ্রাম প্রশাসনের উদ্যোগে এই ফুল উৎসব আয়োজন করা হয়েছে ডিসি পার্কে। ডিসি পার্ক হচ্ছে চট্টগ্রামের মধ্যে দর্শনীয় স্থান এবং ভ্রমণের জায়গায়। এমনিতে এই জায়গায় ভ্রমণ পিপাসু মানুষ ভ্রমন করতে আসে। ফুল উৎসব প্রায় ১৫০টি মতোন বিভিন্ন জাতের ফুল প্রদর্শনী করা হয়েছে। ফুল উৎসবটি মোট পাঁচ ভাগে বিভক্ত করা হয়েছে। ডিসি পার্কের দক্ষিণ দিকে অংশে হাজার বছরের ঐতিহ্যবাহী নৌকা প্রদর্শনী করা হয়েছে।
পার্কের উত্তর দিকের অংশে বইমেলা অনুষ্ঠিত হয়েছে। পার্কের মধ্যে অংশে ১৫০টি জাতের ফুল প্রদর্শনী করা হয়েছে। পার্কের পশ্চিম দিকে বড় দিঘিটি বিভিন্ন ভাবে আলোকসজ্জা এবং নৌকার মাঝে বিভিন্ন রকমের ফুল দিয়ে সাজানো হয়েছে। এবং পার্কের পূর্ব দিকের অংশে আর্ট গ্যালারি স্থাপন করা হয়েছে। ফুল উৎসবের সংবাদ চারদিকে ছড়িয়ে পড়লে ভ্রমণ পিপাসু এবং দর্শনার্থীরা দলে আসতে থাকে ডিসি পার্কে। আমিও সোশ্যাল মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম জানতে পারি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুল প্রদর্শনীর ভিডিওগ্রাফি দেখে খুব ভালো লাগলো আমার।
এতো রকমের ফুল নিজ চোখে দেখতে আমরা কয়েকজন মিলে চট্টগ্রাম ডিসি পার্কে গিয়েছি। আমরা ডিসি পার্কে পৌঁছতে সকাল দশটায় বেজে গেলো। ডিসি পার্কে এরিয়া খুবই বড়। পার্কের মূল প্রবেশপথ অতিক্রম করার পর আমরা ভেবে পাচ্ছি না প্রথমে কোন দিকে যাবো। কারণ ফুল উৎসবে সাথে সাথে আরও চারটি প্রদর্শনী চলতেছে। বই প্রদর্শনী, আর্ট প্রদর্শনী, নৌকা প্রদর্শনী এবং দিঘির মাঝে ভাসমান ফুলের নৌকার প্রদর্শনী। প্রথমে আমরা ফুল প্রদর্শনীতে চলে গেলাম চলে গেলাম। ফুল প্রদর্শনীতে অনেক মানুষের সমাগম। সবাই নানা রকম ফুলের সৌন্দর্য উপভোগ করছে।
এতো রকম ফুল একসাথে দেখার আনন্দটাই অন্যরকম। ফুলগুলো বিভিন্ন ভাবে সাজানো হয়েছে বিশেষ করে গিটার,স্টার, চাঁদ এরকম প্রতীকে আঙ্গিকে ফুলগুলো দৃষ্টিনন্দন ভাবে সাজানো হয়েছে। আসলে এতো ফুল দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেলাম। কোনটা সৌন্দর্য উপভোগ করবো তা ভেবে পাচ্ছি না। প্রথমে আমি অনেকক্ষণ যাবত পুরো ফুল প্রদর্শনী ঘুরে ঘুরে দেখলাম। তারপর বিভিন্ন রকম ফুলের ফটোগ্রাফি করতে লাগলাম। আসলে এতো অল্প সময়ে সুন্দরভাবে প্রত্যেকটি ফুল ফটোগ্রাফি করা সম্ভব নয় তারপরও আমি কয়েকটি বিভিন্ন জাতের ফুলের ফটোগ্রাফি করেছি।
ফুল প্রদর্শনী দেখার পর আমরা পার্কের পাশে রেস্টুরেন্টে হালকা নাস্তা করে নিলাম। তারপর আমরা সকলে মিলে আর্ট গ্যালারির দিকে চলে গেলাম। আর্ট গ্যালারির মূল প্রবেশ পথ বেশ চমৎকারভাবে বিভিন্ন আলোকসজ্জা এবং বাঙালি সংস্কৃতির বিভিন্ন হাতের তৈরির জিনিসপত্র দিয়ে সাজানো হয়েছে। আর্ট গ্যালারির মূল প্রবেশ পথ দিয়ে যেতে বেশ ভালো লাগলো। অনেক রকম সৌন্দর্য উপভোগ করলাম। আর্ট গ্যালারিতে অনেক মানুষের ভিড়। মানুষের ভিড়ের কারণে সুন্দরভাবে পুরো আর্ট গ্যালারির ঘুরে দেখাটা বেশ কষ্ট হচ্ছে। দর্শনার্থীরা ঘুরে আর্ট গ্যালারির পরিদর্শন করছে। দর্শনার্থীদের সাথে সাথে সাংবাদিক এবং বিভিন্ন জায়গা থেকে আসা শিল্পীরা অবস্থান করছে।
আজ আর নয়। আগামী পর্বে আপনাদের পুরা আর্ট গ্যালারির সম্পর্কে জানাবো।
পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই বিষয় উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।
অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।
আমার পরিচিতি
আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy





https://x.com/MdAgim17/status/1819620838251155896?t=VE3e8S5PKtbfXP7vKN_ahA&s=19
চট্টগ্রাম ডিসি পার্কের যে সব ছবি শেয়ার করলেন, তা অসাধারণ। জায়গাটি বড় সুন্দর মনে হচ্ছে। আর্ট গ্যালারির সমস্ত ছবিও ভীষণ সুন্দর। এককথায় এই পার্কে ভীষণ ভালো একটা সময় কাটিয়ে এসেছেন। এমন মূল্যবান কিছু সময় জীবনে অনেক পজিটিভ ভাইভ দান করে। ফুলের প্রদর্শনী দেখতে বড় ভালো লাগে। মেদিনীপুরে খিরাইতে একটি ফুল প্রদর্শনী চলে। একবার যাবার খুব ইচ্ছে আছে।
আপনাদের খিরাইতে ফুল প্রদর্শনী চলে জেনে বেশ খুশি হলাম। ধন্যবাদ আপনাকে ভাই।
জায়গাটি সত্যিই অনেক বেশি সুন্দর ছিল।সেদিনকার সময়টা এখনো মনে পড়ে। ফুলগুলো কত সুন্দর আকৃতি সাজানো হয়েছিল। এত এত ফুল ছিল যে যেগুলোর নামই পর্যন্ত জানা ছিল না। কিন্তু দেখতে অনেক দারুণ ছিল। আপনি তো বেশ ভালো ফটোগ্রাফি করেছেন দেখছি। আমি অবশ্য এখনো এগুলো শেয়ার করতে পারিনি। আর্ট গ্যালারিতে খুব সুন্দর সুন্দর কিছু পেইন্টিং ছিল যেগুলো অনেক মনোমুগ্ধকর ছিল। দেখে মনে হচ্ছিল সেখানে বসে যাই কিছু পেইন্টিং করার জন্য। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর কিছু ছবি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
চট্টগ্রাম ডিসি পার্কের জায়গাটি সত্যিই অনেক বেশি সুন্দর । ধন্যবাদ আপনাকে আপু ।
একদিন ঘুরে আসবেন দেখবেন অনেক বেশি ভালো লেগবে।
খুব সুন্দর একটি স্থানে কাটানোর মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইজান। আমি কখনো এই স্থানে যাইনি তবে কখন যাওয়ার সৌভাগ্য হবে সেটাও জানা নেই, তবে আজকে আপনার এই পোষ্টের মধ্য দিয়ে সেই জায়গার বেশ ধারণা পেয়ে গেলাম। অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপনি ৮ গ্যালারির চিত্রগুলো।
পোস্টটি দেখে মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
চট্টগ্রামের ডিসি পার্ক আর্ট গ্যালারিতে খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছেন আপনি। এবং অনেকগুলো সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন যেগুলো অসাধারণ লেগেছে আমার কাছে। দেখে বোঝা যাচ্ছে অনেক সুন্দর সময় কাটিয়েছেন সেখানে আপনি। এমন সুন্দর মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, এতো সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য।
চট্টগ্রাম ডিসি পার্কে আর্ট গ্যালারিতে কাটানো সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করেছেন। প্রথমের ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে।জায়গা অনেক সুন্দর। আর আর্ট গুলো দেখার মতো ছিল। অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি এবং ঘোরাঘুরি সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য।
পেইন্টিং এর ফটোগ্রাফি গুলো আপনার কাছে খুবই ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে আপু।
চট্টগ্রাম ডিসি পার্কে আর্ট গ্যালারিতে ঘুরাঘুরির দারুন কিছু মুহুর্ত শেয়ার করেছেন ভাইয়া।আপনি বেশ গুছিয়ে নিজের ঘুরে বেড়ানোর অনুভূতি গুলো তুলে ধরেছেন।আপনার শেয়ার করা ফটো গুলোর মাধ্যমে আমারও দারুন কিছু দৃশ্য উপভোগ করতে পারলাম।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
মন্তব্য করে উৎসাহ প্রদান করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপু ।
ভাইয়া আপনি চট্টগ্রাম ডিসি পার্কে আর্ট গ্যালারিতে খুব সুন্দর একটি মুহূর্ত উপভোগ করেছেন। জায়গাটি সত্যি অনেক সুন্দর ছিল।আর্ট গ্যালারি ছবিগুলো অসম্ভব সুন্দর লাগছে।আপনি অনেক দক্ষতার সাথে ফটোগ্রাফি গুলো করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
পোস্টটি দেখে মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপু।
আপনাকে সু স্বাগতম ভাইয়া।