জীবন যার দুঃখের উপন্যাসে লেখা, গল্পে কি আর সুখের ছোঁয়া পাওয়া যায়।

in আমার বাংলা ব্লগlast year (edited)

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, জীবন যার দুঃখের উপন্যাসে লেখা, গল্পে কি আর সুখের ছোঁয়া পাওয়া যায় এই বিষয় সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

IMG_20250713_000906.jpg

আসুন শুরু করি

আমি সুখী হতে চাই। সুখী হওয়ার জন্য এখন কি করতে পারি? অনেকে বলবে, সুখী হতে হলে কঠোর পরিশ্রমের মাধ্যমে টাকা ইনকাম করে আরাম আয়েশ থাকতে পারলে সুখে থাকা যায়। এখন কথা হলো আমি পরিশ্রম করলে সফলতা আমার জীবনে আসবে। এমন গ্যারান্টি শতভাগ কে দিবে আমাকে? আমার কথা শুনে নিশ্চয়ই অদ্ভুত মনে হচ্ছে অনেকের কাছে। জীবনে সকলে পরিশ্রম করলেই সফল হয় না। সফলতা তার ভাগ্যে আসে না। আর সফলতা না পাওয়া হচ্ছে, সুখী না হওয়ার অন্যতম কারণ।

আসলে জীবনে সুখ পাওয়াটা এতোটা সহজ বিষয় নয়। সুখ মুখের কথাতে আসে না জিবনে। সুখ বৃষ্টি বিলাসের মতোন গায়ে এসে পড়ে না বা, সুখ দক্ষিণের বাতাসে গায়ে এসে লাগে না। সুখ এমন এক বিষয় যা শুধু অন্তর দিয়ে অনুভব করতে হয়। সুখ শুধুই হচ্ছে, মন এবং অন্তরে প্রশান্তির বিষয়। আর এই অন্তরের প্রশান্তি জীবনের প্রতিটি পদে পদে যখন কষ্ট আর দুঃখ দুর্দশা বঞ্চনার শিকার হয় তখন জীবন থেকে প্রশান্তি চলে যায়। জীবন জুড়ে শুধুই দুঃখ, কষ্ট আর সংগ্রামের গল্প রচিত হয়। তখন জীবনে সুখ উপস্থিতি যেন এক অলীক কল্পনা।

যার জীবন জুড়ে শুধু দুঃখ সুখ কি আর তার কাছে এসে ধরা দেয়। মানুষ জীবনের প্রতিটি মুহূর্তে নানা রকম অভিজ্ঞতার মধ্য দিয়ে যায়। কেউ হাসি আর আনন্দের গল্পে জীবন সাজাতে পারে, আবার কেউ কেবলই সংগ্রাম, বেদনা ও হতাশার অধ্যায়ে আটকে যায়। শত চেষ্টা করে হতাশার দুর্দশা থেকে বের হতে পারে না। তার জীবনের প্রতিটি পদে পদে কষ্টের গল্প রচিত হয়। দারিদ্র্য, অভাব, মানসিক অশান্তি তার পিছু ছাড়ে না। ভাগ্যের নির্মম পরিহাসে তার সারা জীবন কষ্টে কেটে যায়।

তখন জীবনে অনেক রঙিন স্বপ্ন দেখলেও পরিবেশ পরিস্থিতিতে বাস্তবতায় রঙ্গিন স্বপ্ন আর ছুঁয়ে দেখা হয় না। তখন দুঃখকে হাসি মুখে আনন্দ হিসেবে গ্রহণ করতে হয় চোখের কোণে জল রেখে। তাদের জীবন যেন এক দীর্ঘ উপন্যাস, যেখানে প্রতিটি অধ্যায় দুঃখে ভরা। সেই দুঃখের মাঝে সুখ খোঁজার চেষ্টা টুকু থাকলেও, বাস্তবতা তাকে বারবার হতাশ করে তোলে। দুঃখের ছায়ায় আবৃত জীবনে আশার আলো ক্ষীণ হয়ে আসে। তখন কোন এক পড়ন্ত বিকেলে কদম গাছের নিচে বসে মনের বিষন্নতায় ভাবা হয় জীবন যার দুঃখের উপন্যাসে লেখা গল্পে কি আর সুখের ছোঁয়া পাওয়া যায়।


পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি অন্য কোন বিষয় উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

puss_mini_banner4.png

Banner PUSS.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64139.33
ETH 1799.22
USDT 1.00
SBD 0.38