শুভ রবীন্দ্র জয়ন্তী‌ ।

in আমার বাংলা ব্লগlast year (edited)

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, শুভ রবীন্দ্র জয়ন্তী সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

আসুন শুরু করি

1000074194.png
[source]( ডিস্কোড থেকে সংগৃহীত)

প্রথমে সবাইকে শুভ রবীন্দ্র জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজ শুভ রবীন্দ্র জয়ন্তীর। রবীন্দ্রজয়ন্তী বা, পঁচিশে বৈশাখ আমাদের বাঙালি অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উৎসব। প্রতি বছর বৈশাখ মাসের ২৫ তারিখে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে এই উৎসব পালিত হয়ে থাকে। আজ শুভ রবীন্দ্র জয়ন্তী বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মবার্ষিকী। বিশ্বকবির জন্মদিনে তাঁর অমলিন সৃষ্টিকে জানাই শ্রদ্ধা ও ভালোবাসা। পাঁচিশ বৈশাখ রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে সকলকে জানাই হৃদয়ের শুভেচ্ছা এবং ভালোবাসা। বিশ্ব কবির প্রতি রইলো অসীম শ্রদ্ধা।

এই দিনটি আমাদের বাংলা সাহিত্য, সঙ্গীত এবং শিক্ষায় কবিগুরু রবীন্দ্রনাথের বিশাল অবদানকে সম্মান জানানো হয় হৃদয়ের গভীর থেকে। রবীন্দ্র জয়ন্তী বাঙ্গালীদের প্রাণের সাংস্কৃতিক উৎসব। কবিগুরু রবীন্দ্রনাথের সাহিত্য এবং কর্মকে ভালোবেসে গভীর ভাবে স্মরণ করা হয় এই দিনটির মাধ্যমে। বিশেষ করে বাংলাদেশ এবং ভারতে এই দিনটিকে খুব উৎসব আনন্দের সাথে বিশেষ তাৎপর্য সহকারে পালন করা হয়। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্যান্য প্রতিষ্ঠানে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা রকম কর্মসূচি গ্রহণ করা হয়।

কবিগুরু রবীন্দ্রনাথের লেখা সঙ্গীত এবং সুর করা গান, কবিতা, নৃত্য এবং নাটক, এই বিশেষ দিনে বাংলার বিভিন্ন স্কুল, কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে আয়োজিত হয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি বিশেষ শ্রদ্ধা এবং সম্মান রেখে এই দিনটি খুব সুন্দর পরিবেশে আয়োজন করা হয়ে থাকে। বাংলাদেশে দেশের সর্বত্র ছোটো-বড়ো নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে রবীন্দ্রজয়ন্তী উদযাপিত হয়। গ্রাম বাংলায় রবীন্দ্র জয়ন্তীতে রবীন্দ্রমেলার আয়োজন করা হয়ে থাকে। বাংলা ভাষা ও সাহিত্য, শিক্ষা ও সংস্কৃতিতে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

বাংলা সাহিত্যে তার অবদান অনস্বীকার্য। তিনি বাংলা ভাষাকে বিশ্ব দরবারে বিশেষ মর্যাদার অধিকারী করেছেন। আজকে এই দিনে তার একটি উক্তি খুব মনে পড়ে কবিগুরু রবীন্দ্রনাথ বলেছেন, ক্ষুদ্র জ্ঞান হলো কাঁচের জলের মতো স্বচ্ছ, বিশুদ্ধ। আমাদের প্রত্যেকের জীবনে কবিগুরু রবীন্দ্রনাথের কর্ম এবং তার সাহিত্য চর্চা বিশেষভাবে জড়িয়ে রয়েছে। তার অনেক উক্তি আমাদের জীবনকে অনুপ্রাণিত করে।

বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ কবি ও লেখক রবীন্দ্রনাথ যিনি ভারতের নোবেল বিজয়ী। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একাধারে কবি, লেখক, নাট্যকার, সঙ্গীত রচয়িতা, চিত্রকর, দার্শনিক এবং সমাজ সংস্কারক। আজকের এই বিশেষ দিনে কবির ভাষায়ই কবিকে শ্রদ্ধা জানাই, তোমার অসীমে প্রাণ মন লয়ে.... "।


পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি অন্য কোন বিষয় উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

puss_mini_banner4.png

Banner PUSS.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.091
BTC 63076.55
ETH 1773.08
USDT 1.00
SBD 0.39