গরিবের ঈদ

in আমার বাংলা ব্লগ3 years ago

বিসমিল্লাহি রহমানের রাহিম

আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।

প্রিয় , আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম।

আজ আমি আপনাদের, বিশ্বাস নিয়ে কিছু কথা বলব আপনাদের মাঝে। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।


kids-4263581_1280.jpg

আজ আমি খুবই সুন্দর একটি বিষয় নিয়ে পোস্টে লিখতে বসলাম। সকাল থেকে কি পোস্টে লিখব তা ভেবে পাচ্ছিলাম না। কি পোস্ট করব তা ভাবতে ভাবতে গতকাল আর পোস্টটি করতে পারলাম না। এজন্য আজ একটি পোস্ট লিখতে বসলাম। বেশ কয়েক সপ্তাহ ঠিক ভাবে পুরো সপ্তাহ পোস্ট করতে পারতেছি না। চিন্তা করেছি এই সপ্তাহে যেকোনো কিছু বিনিময়ে কন্টিনিউ পোস্ট করব। এরপরেও গতকাল পোস্ট করতে পারলাম না। যাই হোক আজ গরিবের ঈদ নামে একটি পোস্ট লিখতে বসলাম। গরিবের ঈদ কেমন হয় তা আমরা সকলেই মোটামুটি জানি। কিন্তু কখনো তা উপলব্ধি করতে পারি না।

আমার দেখা অনেক গরিব বন্ধুবান্ধব রয়েছে। শুধু তাই নয় আমি নিজেও একজন গরিব মানুষ। গরিবের দুঃখ কষ্ট গুলো আমি খুব সহজেই বুঝতে পারি। যে পরিবার দরিদ্রের মধ্যে থাকে, তাদের ঈদের খুশি গুলো সারা বছরের চাইতে দুঃখে কাটে। এই বিষয়গুলো আমি হৃদয় থেকে অনুধাবন করি। অনেক সময় আশেপাশে সবাই নতুন জামা কাপড় পড়ে, সেখানে গরি ব ছেলেমেয়েগুলো পুরান কাপড়-চোপড় পড়ে ঈদে আসে। সেই মুহূর্তগুলো দেখতে খুবই খারাপ লাগে আমার। এই বিষয়গুলো খুবই কষ্টদায়ক। যা সবাই মেনে নিতে পারে না। আমার দৃষ্টিতে মেনে নেওয়া সম্ভব না।

আমার পরিচিত এক বন্ধুর কথা আপনাদের মাঝে শেয়ার করি। পরিবারের মধ্যে একমাত্র ছেলে হলেন আমার বন্ধু। মা বাবা বোনদেরকে নিয়ে ছোট একটি পরিবার তাদের। শুধু একটি সন্তান হওয়ার কারণে তার অনেক কিছু সহ্য করতে হয়। ভোরে ঘুম থেকে উঠা থেকে শুরু করে অনেক রাত অব্দি ঘুমানোর আগ পর্যন্ত পরিশ্রম করতে হয়। দিনে ঘুমানো এবং রেস্ট করার সময়ও পর্যন্ত থাকে না। সারাক্ষণ শুধু কাজ আর কাজ নিয়ে থাকে। যেকোনো ধরনের যেকোনো পরিস্থিতিতে কাজ করতে পারে সে। এরপরেও ৬ বছর যাবত নিজের জন্য নিজের টাকার কোন শপিং করতে পারেনি।

কিন্তু তার মানে , সে কখনো আফসোস ছিল না। কখনো এ বিষয় নিয়ে তার পরিবারের কাছে আবদার ও ছিল না। সব সময় চিন্তা করে পরিবারের সবাইকে নিয়ে। পরিবারের সবাইকে নিয়ে চিন্তা করতে করতে নিজের স্বপ্নের কথা সে একদমই ভুলে গিয়েছে। নিজের স্বপ্ন কখনোই পূরণ করার চেষ্টা করেনা। শুধু পরিবার এর কথা চিন্তা করে নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছে। এ বিষয়টা কে আমি নিজেও খুব সাপোর্ট করি। কারণ তার সাথে আমার অধিকাংশ বিষয়ের মিল রয়েছে। আমি নিজেও চেষ্টা করে পরিবারের সবাইকে হাসিখুশি রাখার জন্য।

পরিবারের সবাই যদি হাসিখুশি থাকে তাহলে নিজেও যেন সুস্থ থাকি। কিন্তু ধনী ব্যক্তির ছেলেমেয়েরা যখন দামী দামী কাপড় পড়ে তখন একটু খারাপ লাগারই কথা। কিন্তু প্রত্যেকটা ধর্মের মধ্যেই একজন অপরজনকে সাহায্য করার কথা বলা হয়েছে। কিন্তু বর্তমানে সাহায্য করার লোকজনের খুব অভাব। বিশেষ করে যারা সব মানুষের কাছে হাত পাতে তাদেরকে সবাই সহযোগিতা করে। কিন্তু গ্রামে অসংখ্য অসহায় রয়েছে যারা মানুষের দ্বারে দ্বারে যেতে পারে না। তাদের ঈদ কেমন কাটে একটু বুঝুন। এই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে আমি অনেক বেশি চিন্তা করি। খুবই খারাপ লাগে আমার।

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের ছোট গল্প আরো উপস্থাপন করব , ইনশাআল্লাহ।

  • অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো ।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে - আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলা এর প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানীত এডমিন মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে।বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 3 years ago 

ভাইয়া আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। সত্যি গ্রামে এমন কিছু অসহায় মানুষ থাকে যাদের কথা চিন্তা করলে নিজেকে অনেক সুখী মনে হয়। আপনার বন্ধুর কথা শুনে অনেক খারাপ লেগেছে। এমন কিছু মানুষ থাকে যারা হাত পেতে নিতে পারেনা আর তাদের সবদিক থেকে সমস্যা হয়। আমরা যদি নিজের বিলাসিতা ভুলে গিয়ে একজন গরীব মানুষ কে সাহায্য করি তাহলে খুব কাজে লাগবে। ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

প্রথমেই বলি আপনি কাজে নিয়মিত হোন এই কামনা করছি। 🤲

আল্লাহ পাক গরীব মানুষকে পছন্দ করেন এবং সহজ হিসেবের কারনে জান্নাত দান করবেন তাড়াতাড়ি।
তবে এখনকার এই সময়ে গরিবের জন্য কষ্টের আর এই কষ্টের সময়টা ধৈর্য ধারন করার পালা।
ভাই আপনি গরিব নন, আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন। আপনার সেই বন্ধু এবং আপনার জন্য দোয়া রইল। ইনশাআল্লাহ একদিন ভালো দিন আসবে 🤲

 3 years ago 

আজ আপনার পোস্ট পড়ে আমার কাছে ভীষণ খারাপ লেগেছে। আসলে আমাদের আশেপাশে নিম্নবিত্ত মধ্যবিত্ত এমন কিছু মানুষ আছে যারা কারো কাছে হাত থেকে চেয়ে নিতেও পারে না আবার অভাবের তাড়না সইতেও পারে না। আমাদের সমাজে যারা ধনী বা যাদের টাকা পয়সা আছে তারা যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে আর সমস্যাগুলো বেশি থাকে না। যাইহোক আল্লাহ গরিবদের বেশি ভালবাসেন এবং তাদের হিসেবে খুব সহজ হবে।আপনার সেই বন্ধুর জন্য এবং আপনার জন্য অনেক দোয়া ও শুভেচ্ছা রইল যাতে আপনাদের সমস্যাগুলো আপনারা কাটিয়ে উঠতে পারেন।

 3 years ago 

ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি। তবে এই ঈদের সময় দেখা যায় বড়লোক গুলো খুব দামী দামী কাপড়-চোপড় দিয়ে ঈদ করে। আর গরিব লোকগুলো তাদের সাধ্যমত কাপড় চোপড় লাগিয়ে ঈদ করে। তবে আপনার বন্ধুটি ফ্যামিলির জন্য তার সবকিছু ত্যাগ করেছে। বিগত ছয় বছর ধরে ঈদে তার জন্য সে কিছুই নেই না। আসলে আপনার বন্ধুটি পরিবারের মা-বাবা এবং বোনদের জন্য অনেক মায়া। সত্যি আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো।

 3 years ago 

আপনি গরীবের ঈদ নিয়ে খুব সুন্দর একটি পোস্ট করেছেন। গরিব নিজের সাধ্যমতে কাপড় দিয়ে ঈদ করে থাকে। আর বড় লোক গুলো তাদের বিলাসাতা দিয়ে ঈদ করে। তবে আপনার বন্ধু কথা শুনে আমার অনেক খারাপ লাগলো। কারণ ফ্যামিলির সবাই দেখাশোনা করার কারণে বিগত ছয় বছরের মধ্যে সেই ঈদের সময় কিছুই নেই নাই। আসলে আপনার বন্ধুটি পরিবারের সুখের জন্য অনেক পরিশ্রম করতেছে। দুপুর বেলা খাওয়ার পর একটু বিশ্রামও করতে পারে না। এসব লোকগুলো পরিবারের বড়ই সম্পদ। অনেক সুন্দর করে পোস্টে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ঈদ মানে আনন্দ। আপনি আজ ঈদ নিয়ে পোস্ট করলেন পড়ে খুব খারাপ লাগলো। আসলে আমাদের সমাজে এমন মানুষ অনেক আছে।আপনার বন্ধু তার নিজের কথা না ভেবে পরিবারের সবার কথা ভাবছে দেখে খুব ভাল লাগলো। পরিবারের জন্য অন্তপ্রান একজন মানুষ। এমন মানুষ ই খুব ভাল মানুষের তালিকাতে থাকে।ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো ভাইয়া, আপনি ঠিকই বলেছেন আমাদের সমাজে এমন কিছু লোক বা ভাই আছেন, যারা কেবলমাত্র তার পরিবারকে দিয়েই খুশি, ঈদ কিংবা যেকোনো উৎসাহে অন্যকে খুশি করার মাঝেই নিজের সুখ অন্তর্নিহিত থাকে, আজ আমিও এই উপলব্ধিটা খুব ভালোভাবে বুঝতে পারছি, ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোষ্ট, শিক্ষামূলক একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.083
BTC 64064.84
ETH 1744.97
USDT 1.00
SBD 0.42