বিভিন্ন কালারের গোলাপের আলোকচিত্র।
বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।
প্রিয় বন্ধুরা, আপনাদের মাঝে আজও এসে
হাজির হলাম। আজ আমি আপনাদের আমার মোবাইলে তোলা বিভিন্ন কালারের গোলাপের আলোকচিত্র সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন।
আসুন শুরু করি
গোলাপ ফুলের আলোকচিত্র
source
Device :- Redmi note 7
আমাদের সকলের অতি পরিচিত এবং অত্যন্ত জনপ্রিয় ফুল হচ্ছে গোলাপ। গোলাপের কদর আমাদের কাছে অনেক বেশি। সারা বিশ্বে যে ফুলগুলো সবাই নিকট ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে গোলাপ তার মধ্যে অন্যতম। পৃথিবীর সর্বত্রই গোলাপ ফুল দেখা যায়। গোলাপ দেখতে খুবই সুন্দর। গোলাপের পাপড়ির গঠন নান্দনিকতার সৌন্দর্য সত্যিই খুব অসাধারণ। গোলাপের কয়েকশো প্রজাতির মধ্যে অনেক জাত রয়েছে। গোলাপ বহুবর্ষজীবী উদ্ভিদ । গোলাপের সৌন্দর্য আমাদের হৃদয় ছুঁয়ে যায়, গোলাপের সৌরভ আমাদের বিমোহিত করে। গোলাপের সুঘ্রাণ অসাধারণ মন মাতিয়ে তোলে। গোলাপের ডাল পালাতে ছোট ছোট কাঁটা বিদ্যমান থাকে । সৌন্দর্যের কারণে গোলাপ সবার নিকট ব্যাপক জনপ্রিয়। গোলাপের কুঁড়ি দেখতে খুবই সুন্দর। কুঁড়ি থেকে ধীরে ধীরে গোলাপ ফুল ফুটে থাকে। গোলাপ ফুলের পাতা প্রায় চিরসবুজ হয়ে থাকে।
source
Device :- Redmi note 7
source
Device :- Redmi note 7
গোলাপ ফুল অনেক জাতের থাকায় কিছু গোলাপ ফুলের পাপড়ি অনেক বেশি দেখা যায়। আবার কিছু ফুলের পাপড়ি কম হয়ে থাকে। গোলাপ ফুল বিভিন্ন কালারের হয়ে থাকে। গোলাপ ফুল লাল, গোলাপি, সাদা, হলুদ, কমলা, কালো, নীল, ডোরকাটা এবং দুই তিনটি রঙ্গের মিক্স গোলাপ ফুল দেখা যায়। তবে আমরা প্রায় সময় লাল, গোলাপি, খয়রি এবং সাদা রঙের গোলাপ ফুল দেখে থাকি। বিভিন্ন কালারের গোলাপের সৌন্দর্য সত্যি বেশ দুর্দান্ত। বলা হয়ে থাকে ফুল সৌন্দর্যের প্রতীক। আর সৌন্দর্যতম ফুলগুলোর মধ্যে গোলাপ অন্যতম। গোলাপের সৌন্দর্য আমাদেরকে আকর্ষণ করে।
source
Device :- Redmi note 7
source
Device :- Redmi note 7
গোলাপ ফুলের কদর অনেক। গোলাপ ফুলের বিভিন্ন কালার মনে অনেক ভাব বা, অর্থ বহন করে। মনের ভাব প্রকাশে গোলাপ অন্যতম মাধ্যম। লাল গোলাপ প্রেমের প্রতীক। লাল গোলাপ দিয়ে প্রেম নিবেদন করে। কালো গোলাপ বিদায় এর প্রতীক। তাই মানুষ মারা গেলে শোক বা, বিদায় জানানোর জন্য কালো গোলাপ ব্যবহার করা হয়ে থাকে। সাদা গোলাপ হচ্ছে শান্তির প্রতীক। মানবতা, সততা, এবং শান্তি বুঝানোর জন্য সাদা গোলাপ ব্যবহৃত হয়। গোলাপী রঙের গোলাপ দিয়ে মনের অনুভূতি জানানো হয়। হলুদ গোলাপ আদরের বা, স্নেহের প্রতীক। তা ছাড়া আরো অন্যান্য রঙের গোলাপ বিভিন্ন ভাবে মনে অনুভূতি বুঝতে গোলাপ ফুল আদান প্রদান করা হয়।
source
Device :- Redmi note 7
source
Device :- Redmi note 7
গোলাপের ব্যবহার অনেক। রূপচর্চার কাজে গোলাপ বিভিন্ন প্রক্রিয়ায় ব্যবহার করা হয় থাকে। গোলাপের পাপড়ি দিয়ে রূপচর্চার অনেক পদ্ধতি রয়েছে। গোলাপ ফুলের গুনাগুন ও ব্যাবহার অনেক।
পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
পোস্ট বিবরণ :-
| শ্রেণী | আলোকচিত্র |
|---|---|
| ক্যামেরা | Redmi note 7 |
| পোস্ট তৈরি | @ah-agim |
| লোকেশন | ফেনী, বাংলাদেশ |
এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের আলোকচিত্র আরো উপস্থাপন করব, ইনশাআল্লাহ।
অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা এবং অভিনন্দন রইল।
আমার পরিচিতি
আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে - আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলা এর প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানীত এডমিন মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে।বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।



আপনি তো দেখি ভিন্ন ভিন্ন কালারের দেখতে বেশ কিছু গোলাপের ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফির মাধ্যমে অনেকগুলো কালারের গোলাপ ফুল একসাথে দেখতে পেয়ে বেশ ভালো লাগলো। আর আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ ভাই আপনাকে এই সুন্দর দেখতে বিভিন্ন কালারের গোলাপের ফটোগ্রাফিগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।
https://twitter.com/MdAgim17/status/1625710396614262784?s=20&t=de6ViODpj9xRrH6iYF6EGQ
বিভিন্ন রঙের দারুণ কিছু গোলাপ ফুলের ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। হলুদ রঙের গোলাপ ফুল আমার কাছে খুবই ভালো লাগে। আসলে আপনার শেয়ার করা প্রত্যেকটি গোলাপ ফুলের ফটোগ্রাফি মুগ্ধ হয়ে যাবার মত।
বাহ ভালবাসা দিবসে ভালবাসার প্রতীক গোলাপ নিয়ে দারুন একটি ফটোগ্রাফি পোস্ট দিয়েছেন।প্রত্যেকটি ফটোগ্রাফই ছিল অববদ্য।আপনার ফটোগ্রাফির দক্ষতা বরাবরের মতই অসাধারণ।সেই সাথে বর্ণনাও অনেক সুন্দর ছিল।ধন্যবাদ সুন্দর ফটোগ্রাফি পোস্ট টি আমাদের সাথে শেয়ার করার জন্য।
ওয়াও ভাইয়া আপনি খুবই সুন্দর আলোকচিত্র করেছেন।প্রতিটি গোলাপের ফটোগ্রাফি গুলো দেখতে চমৎকার লাগছে।খুব সুন্দর ক্যাপচার করেছেন প্রতিটি ফটোগ্রাফি আপনি।আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
ভালবাসা দিবসে গোলাপের সমাহার নিয়ে দারুন পোস্ট শেয়ার করেছেন খুব ভাল লাগলো দেখে। গোলাপ বলতেই ভাল লাগে। গোলাপী, হলুদ ও লাল গোলাপের ফটোগ্রাফি খুবই ভাল লাগলো। সাথে বর্ননা তুলে ধরেছেন ব্লগটির আবেদন বহুগুন বেড়ে গেল। অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।
বিভিন্ন কালারের গোলাপের আলোকচিত্র শেয়ার করেছেন। সব গুলো গোলাপ ফুলের ফটোগ্রাফি একসাথে দেখে ভীষণ ভালো লাগলো। হলুদ গোলাপের ছবি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে ভাইয়া চমৎকার একটি পোস্ট শেয়ার করার জন্য।
আপনি প্রতিনিয়তই অসাধারণ অসাধারণ ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরেন আজকে আপনার পোষ্টের মাধ্যমে অনেক ধরনের গোলাপ ফুল একসাথে দেখতে পেলাম খুবই ভালো লাগলো।। বিশেষ করে হলুদ গোলাপের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে।।
আপনি তো খুব সুন্দর সুন্দর গোলাপ ফুলের ফটোগ্রাফি করেছেন। আসলে গোলাপ ফুল পুরো বিশ্বে অনেক জনপ্রিয় একটি ফুল। আর গোলাপ ফুল কত কালার আছে তা নির্দিষ্টভাবে কেউ বলতে পারবেনা। কেউ কেউ গোলাপ ফুলকে ফুলের রানী অথবা রাজাও বলে থাকে। তবে আপনার ফটোগ্রাফি গুলো সত্যি অসাধারণ ছিল। এবং অনেক সুন্দর করে বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।
গোলাপ ফুল দেখতে সবাই পছন্দ করে। গোলাপের কিন্তু বিভিন্ন প্রকার হয়ে থাকে। তবে সাধারণত লাল কালো সাদা এই গোলাপ ফুলের বেশি দেখা যায়। আপনি গোলাপের যে ফটোগ্রাফি গুলো করেছেন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপন হয়তবা জানেন এই গোলাপ ফুল দিয়েই কিন্তু গোলাপজল তৈরি করা হয়। ধন্যবাদ সুন্দর কিছু ফুল আমাদের সাথে শেয়ার করার জন্য।