গাজর🥕 ফুলের সৌন্দর্য।
বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।
প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, গাজর🥕 ফুলের সৌন্দর্য এই বিষয় সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।
আসুন শুরু করি
লোকেশন
Device :- realme C55
গাজর আমাদের সকলের বেশ পরিচিত সবজি। গাজর কাঁচা এবং রান্না করে খাওয়া যায় । গাজর কাঁচা সালাদ হিসাবে খাওয়া যায়। গাজর সালাদ হিসাবে ব্যাপক জনপ্রিয়। গাজর খেতে সবাই খুব পছন্দ করে থাকি। গাজর হলো, এক ধরনের মূল জাতীয় সবজি। গাজর শীতকালীন সবজি। তবে গাজর এখন সারা বছর পাওয়া যায়। গাজর আমাদের দেশে ব্যাপক ভাবে চাষ করা হয়। সাধারণত গাজরের রঙ কমলা হয়ে থাকে। তবে কিছু জাতের গাজর লাল, বেগুনি, হলুদ ও সাদা রঙের হতে পারে। গাজরে বিটা-ক্যারোটিন নামক একটি প্রাকৃতিক রাসায়নিক উপাদান থাকে। যা শরীরে ভিটামিন এ তে রূপান্তরিত হয়ে থাকে ।
গাজরে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, এবং ভিটামিন সি । তাছাড়া গাজরে আরো পুষ্টি উপাদান পাওয়া যায় ভিটামিন কে, ভিটামিন বি৬ ও পটাশিয়াম রয়েছে। মানব দেহের জন্য গাজর খাওয়া খুবই উপকারী। সাধারণত গাজর হৃদরোগ প্রতিরোধ করে থাকে, চোখের দৃষ্টিশক্তি রক্ষা করে এবং রাতকানা রোগ প্রতিরোধে সাহায্য করে। তাছাড়া রক্তচাপ নিয়ন্ত্রণ করে থাকে এবং ত্বকের সৌন্দর্য রক্ষায় বিশেষ ভাবে উপকারী। গাজর মানব দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, হজম শক্তি উন্নত করে। গাজর খেলে শরীর সতেজ থাকে। ডায়াবেটিস রোগীদের জন্য গাজর বেশ উপকারী সবজি। গাজর খেতে পারলে শরীর সুস্থ, ত্বক উজ্জ্বল এবং দৃষ্টিশক্তি প্রখর থাকবে।
গাজর রান্না করে খাওয়াও যায়। এটি দিয়ে স্যুপ, ভাজি, তরকারি, হালুয়া, আচার ও জুসসহ নানা ধরনের সুস্বাদু ও পুষ্টিকর খাবার তৈরি করা হয়। ছোট-বড় সবার কাছেই এই ধরনের খাবার বেশ জনপ্রিয়। গাজরের হালুয়া আমাদের দেশে একটি বিখ্যাত ও পছন্দের মিষ্টান্ন। গাজর ফুল দেখতে খুবই সুন্দর। গাজর ফুলের সৌন্দর্য বেশ অসাধারণ হয়ে থাকে। শীতকালে গাজর ফুল দেখতে পাওয়া যায়। সাদা পাপড়ির গাজর ফুল গুলো সৌন্দর্য সবাইকে বেশ মুগ্ধ করে। গাজর ফুলের পাপড়ির গঠন বৈশিষ্ট্য খুবই দুর্দান্ত। ফুলের নান্দনিক সৌন্দর্য সত্যি খুব অসাধারণ । গাজর ফুলের সৌন্দর্য সবার নজর কাড়ে ।
পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি অন্য কোন বিষয় উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।
অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।
আমার পরিচিতি
আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy





https://x.com/MdAgim17/status/1949549961039040661?t=-IAnblifZl2wYgEymObHTQ&s=19
আপনার এই গাজর ফুলের ফটোগ্রাফি আমার কাছে দারুন লেগেছে। এর আগে এরকম গাজর ফুল আমি দেখিনি। আজকে আপনার কারণে এত সুন্দর ফটোগ্রাফি দেখতে পারলাম। গাজর ফুল এত সুন্দর হয় সেটা আপনার পোস্টটা না দেখলে বুঝতে পারতাম না। অনেক ধন্যবাদ এত সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য আমাদের মাঝে।
ওয়াও আপনার তোলা গাজর ফুলের ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম।সত্যিই আপনার তোলা সব গুলো ফটোগ্রাফি অসাধারণ হয়েছে ভাইয়া।ফটোগ্রাফি গুলো যেমন সুন্দর হয়েছে ঠিক তেমনি সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
গাজরের ফুল আগে কখনো দেখিনি। আজকে প্রথম দেখলাম ভাই। ফুল গুলো দেখতে কিন্তু খুবই সুন্দর। আর অনেক ভালো লেগেছে ফটোগ্রাফি গুলো দেখে।
https://x.com/MdAgim17/status/1950228128623948193?t=y9vx9jLYQQ6KNFxnlUFK7w&s=19
গাজর ফুলের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। গাজরের ফুল সামনাসামনি কখনো দেখা হয়নি। আপনার পোষ্টের মাধ্যমে দেখতে পেয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রতিটি ফটোগ্রাফি খুব সুন্দর ছিল ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
https://x.com/MdAgim17/status/1950228797036646705?t=ybDSux6snyWi3NquJGB2NQ&s=19
https://x.com/MdAgim17/status/1950234202814980192?t=35fcam2C1tLbX69NzGHpDA&s=19