লাইফস্টাইল: মাঠে গরু চরানোর অনুভূতি সম্পর্কে পোস্ট।

আসসালামুয়ালাইকুম, এবং হিন্দু ভাইদেরকে আদাব।আমার বাংলা ব্লগ এর সবাই কেমন আছেন, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ব্লগ এ আমি মাঠে গরু চরানোর অনুভূতি সম্পর্কে আলোচনা করবো। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে এবার শুরু করা যাক।

IMG_20240912_144247_723.jpg

আজকে দীর্ঘদিন পর গরুকে ঘাস খাওয়ানোর জন্য মাঠে নিয়ে গিয়েছিলাম। আমার বাবা সব সময় এই গরুগুলোর দেখাশোনা করেন। আজকে আমার বাবা বাসায় ছিল না তাই আমাকেই গরু গুলোকে দেখভাল করতে হয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া শেষে গরু গুলোকে আমি আম বাগানে বাধার জন্য নিয়া যাই। আমাদের আম বাগান গুলোতে প্রচুর পরিমাণ ছোট ছোট ঘাস পাওয়া যায়। সেই ঘাসগুলো আমাদের গরু সারাদিন খেয়ে থাকে এবং সন্ধ্যা হলে বাসায় নিয়ে আসতে হয়।

IMG_20240912_143551_218.jpg

আজকে সূর্যের তাপমাত্রা অনেক বেশি ছিল। গরুগুলোকে আম বাগানে বাধার পর আমি রেস্ট নেওয়ার জন্য গাছের নিচে বসলাম এবং ফোনে গান ছেড়ে দিয়ে শুনতে লাগলাম। এক ঘন্টা পর পর গরু গুলোকে ওই জায়গা থেকে আরেক জায়গায় বেঁধেছিলাম যাতে করে ভালোভাবে ঘাস খেতে পারে। এভাবেই গরু গুলোকে দীর্ঘ সময় খেয়াল রাখার পর একটার সময় বাসায় আসি খাবার খাওয়ার জন্য।

বাসায় এসে সর্বপ্রথম লেবুর রস দিয়া শরবত বানিয়ে খেয়েছিলাম। একটু রেস্ট নেওয়ার পর গোসল শেষে খাবার খাওয়ার জন্য বসে ছিলাম। খাওয়া শেষে আবার মাঠের উদ্দেশ্যে রহনা হয়েছিলাম। মাঠে এসে আবার গরুগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করেছিলাম। ঘাস খাওয়ানো শেষে আবার গরুগুলোকে নিয়ে বাসায় এসেছিলাম।

IMG_20240912_144326_580.jpg

বাবারাই একমাত্র ব্যক্তি যিনি সারা জীবন হাড়ভাঙ্গা কষ্ট করে জান। তা সন্তানদেরকে বুঝতে দেন না। বাসায় একদিন কাজ করলেই বোঝা যায় একটা সংসার চালানো কতটা কষ্টকর। আমি টুকটাক বাসার কাজগুলো করে থাকি। সবার উচিত বাসার কাজে সাহায্য করা। তাহলে এই জীবনে উন্নতি সাধন করা সম্ভব। এখনই যদি কষ্ট করতে না পারি তাহলে আগামীতে কিভাবে জীবন যাপন করতে পারব।

IMG_20240912_093846_186.jpg

জীবনে উন্নতি করতে হলে আমাদেরকে কঠোর পরিশ্রমিক হতে হবে। পরিশ্রম ছাড়া সফলতা আশা করা যায় না। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ক্যামেরা পরিচিতি
DeviceTecno spark 20C
--------
Camera50 MP
CountyBangladesh
LocationRangpur, Bangladesh

Vote@bangla.witness as witness

54TLbcUcnRm3sWQK3HKkuAMedF1JSX7yKgEqYjnyTKPwrcNLMcZnLnFrW5PDaQKxbWWqwrRezSAe39S7RTiEk7NCzgzD1reVavwZGUMbjasjujy1CQqSedvtuVGKXod3vcdSqiXp2.png

Or

Set@rme as your proxy

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WEX4nZPQpSChVhr5YUqUeT6qhYr1L6PMHKqtRnepY2a8e1tqsDtWfr4V8KDGvJtydqvz4V68PMUyu9EWpez2.png


আমার সংক্ষিপ্ত পরিচিতি

InShot_20240819_114902993.jpg

আমার নাম মোঃ গোলাম রব্বানী।আমি একজন বাংলাদেশী। আমি আমার মাতৃভাষা বাংলাতেই কথা বলতে ভালোবাসি।আমি একজন ছাত্র।আমি লালমনিরহাট সরকারি কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে পড়ালেখা করি। আমি পড়ালেখা করার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি কয়েক মাস আগে এই প্লাটফর্মের মধ্যে যুক্ত হই। এই প্লাটফর্মের মধ্যে যুক্ত হতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে করি। আমার বাড়ি বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের মিয়াপাড়া নামক গ্রামে।আমি ফটোগ্রাফী এবং ভ্রমণ করতে বেশি ভালোবাসি।
Sort:  
 2 years ago 

ভালোলাগার একটা সুন্দর অনুভূতি আমাদের মাঝে শেয়ার করেছেন। আমি ছোটবেলায় আমাদের একটা গরু বেশ কিছুদিন আমাদের জাম বাগানে চরাই করাইছিলাম। তবে তা অনেক আগে ২০০৫ সাল হতে পারে। যাই হোক কিছুটা অনুভূতি জানতে পারলাম পোস্টের মধ্যে।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আসলে আপনার এই গরু চড়ানো দেখে আমার খুব লোভ হচ্ছিল। হয়তোবা আমি যদি আপনার জায়গায় থাকতাম তাহলে এত সুন্দর একটা অনুভূতি করতে পারতাম এবং এত প্রকৃতির মাঝে আমি মিশে যেতে পারতাম। আসলে আপনার পোস্টটি যখন করছিলাম তখন আমার খুব হিংসা হচ্ছিল। যাই হোক এই ধরনের অনুভূতিটাও কিন্তু সবার কপালে হয় না।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া 😍

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64828.59
ETH 1882.16
USDT 1.00
SBD 0.38