শীতের সকালে নিজ গ্রামে, অনেকদিন পর হাটাহাটির অনুভূতি।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

শীতের সকালে নিজ গ্রামে অনেকদিন পর হাটাহাটির অনুভূতি।

20231212_090514.jpg
Location
#Device:S-G,M32

অনেকদিন পর শীতের সকালে নিজের গ্রামে কিছুটা হাটাহাটি।আসলে বর্তমানে এত ব্যস্ততা আবার অনেক ধরনের চিন্তা মাথায় ঘুরপাক খায়। তাই সেসব চিন্তাও এক ধরনের কাজ হয়ে পড়েছে। সব মিলিয়ে অনেক ব্যস্তময় জীবন যাপন করছি। আর এরকম ব্যস্ততার মাঝে অনেক সময় ঘুমাতে ঘুমাতে অনেক লেট হয়ে যায়। আবার লেট করে ঘুমানোর পরেও মাঝে মাঝে রাতের দুইটায়, তিনটায় ঘুম ভেঙে যায়।তখন আবার মোবাইল চেক করি আবার ঘুমাই।

20231212_085508.jpg
Location
#Device:S-G,M32
এরপর সকালবেলায় উঠতে উঠতে আটটা বেজে যায়। তারপর ঘুম থেকে উঠার পরে ফ্রেশ হয়ে নাস্তা করে চলে যেতে হয় নিজের প্রতিষ্ঠানে। যার কারণে সকালবেলা হাটা একদমই হয় না।একটা সময় আমার এক চাচাতো ভাই সহ সকালে ভোরে ভোরে হাটতে বের হতাম। অনেক দূর দূর হেটে বেড়াতাম। মাঝে মাঝে দুষ্টামি করে মোয়া খাওয়ার জন্য পাকা ধানের মাঝে গিয়ে কিছু কিছু ধান চুরি করে নিতাম। যদিও দুষ্টামির ছলে চুরি করতাম, তবে খুব মজাই লাগতো তখন।

20231212_091351.jpg
Location
#Device:S-G,M32
এখনকার সময় সেই চাচাতো ভাই আছে, নাকি আগের মত করে আমিও ফ্রি আছি। কোনটাই কোনটার সাথে নেই। যার কারণে আর আগের স্মৃতিগুলো শুধু মনে করা ছাড়া বাস্তবায়ন করা সম্ভব নয়।যাইহোক এখন ঘুম থেকে উঠতেই আটটা বেজে যায়। আর আটটা বেজে গেলে তো হাটাহাটি করার মজাটা পাওয়া যাবে না। এ কারণে মূলত আর হাটা হয় না। তবে আমার আম্মু আবার তার সহপাঠীদেরকে নিয়ে ঠিকই ভোরে ভোরে হেটে আসে।

আজকে সকালে হঠাৎ একটু জলদি উঠে গিয়েছিলাম।তখন চিন্তা করলাম একটু হেটে আসি বাইরে থেকে। যে চিন্তা সেই কাজ, বের হয়ে গেলাম প্রকৃতির মাঝে নিজেকে বিলিয়ে দিতে। বের হয়ে গেলাম প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে।হাটতে হাটতে অনেকগুলো ফটোগ্রাফি করলাম রাস্তা থেকে। জনশূন্য রাস্তা সবাই হয়তো তখনো ঘুমাচ্ছে। আর মাঝে মাঝে কিছু জমির মাঝখানে দেখতে পেলাম ধানের মেশিন দিয়ে ধান নিচ্ছে। কেউ আবার ধান কাটছে।

20231212_085015.jpg

20231212_092451.jpg
Location
#Device:S-G,M32
তবে সেগুলো অনেক দূরে দূরে তাই হালকা কুয়াশার মাঝে জুম দিয়ে ফটোগ্রাফি করতে হলো।আজকের আবহাওয়া কিছুটা মেঘলা ছিল। আর কিছুটা শিরশিরে বাতাস ছিল। যদিও আমি শুধু টি-শার্ট পরেই হাটতে বের হয়েছি। কারণ অতটা ঠান্ডা আমাদের এদিকে এখনো পড়তেছে না। আর কুয়াশার কথা বলতে গেলেও অত বেশি নেই, মোটামুটি পড়তেছিল।যাই হোক রাস্তার পাশাপাশি দেখছি অনেকে ছোট ছোট টুকরায় বিভক্ত করে বিভিন্ন শাকসবজির গাছ লাগিয়েছে।
20231212_090317.jpg

20231212_085706.jpg
Location
#Device:S-G,M32
বর্তমান দেশের যে পরিস্থিতি আমি মনে করি এরকম যেখানে সেখানে একটু জায়গা পেলেই শাকসবজি করা উত্তম। যাইহোক শিশিরের বাতাসে হাটতে খুবই মজা লাগছিল। আর মাঝে মাঝে দাঁড়িয়ে ফটোগ্রাফি করতেছিলাম কিছু কুয়াশা ও প্রকৃতির। যাক অবশেষে অনেকক্ষণ হাটার পরে কিছু লোক দেখতে পেলাম রাস্তায়,আর তারাও হাঁটতে বের হয়েছিল। আমি প্রথমে ভাবলাম এভাবে পুরো পথ একা একাই হাটতে হবে, কোন মানুষ দেখা মিলবে না। পরে দেখি না আরো দু-একজন পথে-ঘাটে রয়েছে।

20231212_091351.jpg

20231212_091222.jpg
Location
#Device:S-G,M32
আসলে আমাদের গ্রামে উল্লেখযোগ্য তেমন কিছু নেই। যেমন অনেককেই দেখেছি তাদের এলাকায় আখের ক্ষেত রয়েছে, বা খেজুরের গাছ রয়েছে। যেখান থেকে তারা আখের রস অথবা খেজুরের রস খেতে পারছে। কিন্তু আমাদের এলাকায় ওরকম কিছুই নেই শুধুমাত্র প্রকৃতির কিছু অপরূপ সৌন্দর্য আছে যেটা সবার এলাকায় থাকে। আর সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম।

20231212_085440.jpg
Location
#Device:S-G,M32
আসলে অনেকদিন পর একা একা হাঁটতে বের হয়ে নিজের কাছে অন্যরকম একটা ভালা কাজ করেছে। আর অতীতের অনেক কিছুই মিস করছিলাম যেগুলো একটা সময় ছোটবেলায় করতাম যেটা এখন করা হয় না। যাইহোক এ পোস্টটি কিন্তু আমি হাঁটতে হাঁটতে লিখেছিলাম। প্রকৃতির মাঝে প্রকৃতির কথা লিখতে ভালোই লাগছিল। যাইহোক আজকে আর বেশি কথা না বাড়িয়ে এখানেই বিদায় নিলাম।সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ যেটি আমার মত করে আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য করে জানাবেন।আর কষ্ট করে ব্লগটা যারা পড়েছেন তাদেরকে মনের অন্তস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ।


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণঅনুভূতি ।
ক্যামেরা.মডেলএম ৩২
ক্যাপচার@nevlu123
সম্পাদনারিসাইজ &সেচুরেশন।
অবস্থানবাংলাদেশ

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

IMG-20231214-WA0050.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

gifeditor_20181225_230443.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

গ্রামের প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। শীতের সময় সৌন্দর্য একটু বেশি হয়ে থাকে। আমি অনেকদিন হলো গ্রামে যাই না। আপনার পোস্টে দেখে গ্রামে যাওয়ার প্রতি আগ্রহ জাগলো অনেক বেশি। হাটাহাটির মুহূর্তে সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সেই গ্রাম আছে,সেই রাস্তা আছে সেই মানুষগুলোও আছে,শুধু আমাদের সময় নেই। সময়ের ফেরে সেই ছোট বেলা,সেই দুষ্টমি গুলো হারিয়ে গেছে। অনেক ভাল লাগল ভাই আপনার গ্রামে ঘোরাঘুরির অভিজ্ঞতা দেখে।মাঝে মাঝে এমন ঘুরতে বের হবেন,মন ভাল থাকবে। ধন্যবাদ ভাইয়া আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

যাক সময় সুযোগ করে সকালবেলা হাঁটতে পেরেছেন তাহলে। ফটোগ্রাফি গুলো কিন্তু অনেক সুন্দর ছিল ভাইয়া। ঠিক বলেছেন ৮ঃ০০ টার পরে হাঁটা এবং সকাল সকাল ঘুম থেকে উঠে হাঁটার মধ্যে অনেক পার্থক্য আছে।আপনার মা নিয়মিত হাঁটাহাঁটি করেন জেনে ভালো লাগলো।সকালে হাঁটাহাঁটি করা স্বাস্থ্যের জন্য ভালো।সব মিলিয়ে খুব ভালো ছিল পোস্ট টি।

Posted using SteemPro Mobile

 3 years ago 

জি আপু সকালে হাঁটাহাঁটি করা স্বাস্থ্যের জন্য ভালো।🙏❣

 3 years ago 

শীতকালটা আমার কাছে বেশ ভালোই লাগে। তবে শীতের সকালে হাটার মজাটাই আলাদা। তবে গ্রামের রাস্তায় শীতের সকালে হাঁটতে গেলে সুন্দর একটি অনুভূতি জাগ্রত হয় কেননা গ্রামে শহরে তুলনায় অনেক বেশি কুয়াশা দেখা যায়। আপনি শীতের সকালে গ্রামের পথে হাঁটতে গিয়ে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন দেখে বেশ ভালো লাগলো।

 3 years ago 

জি আপু শীতের সকালে হাটার মজাটাই আলাদা।💐

 3 years ago 

শীতের সকালে হাঁটাহাঁটি করতে খুব ভালো লাগে, তবে সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না। তাই সকালবেলা হাঁটাহাঁটি করা হয় না এখন। একসময় প্রায়ই হাঁটাহাঁটি করতাম সকালবেলা। যাইহোক আপনি সকালবেলা বেশ ভালোই হাঁটাহাঁটি করেছেন ভাই। এতে করে স্বাস্থ্যের জন্য উপকার হয়েছে এবং প্রাকৃতিক সৌন্দর্য ও উপভোগ করতে পেরেছেন। ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লেগেছে ভাই। যাইহোক এতো সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভাই চমৎকার মন্তব্য করছেন ধন্যবাদ আপনাকে।,।

 3 years ago 

শীতের সকালে গ্রামের পথে হাঁটতে খুবই ভালো লাগে। আপনি আপনার গ্রামের সুন্দর দৃশ্যগুলো আমাদের মাঝে তুলে ধরেছেন এবং শীতের সকালের অনুভূতি সত্যিই অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন।

Posted using SteemPro Mobile

 3 years ago 

একা একা গ্রামের সুন্দর পরিবেশ উপভোগ করেছেন। তবে হালকা ঠান্ডা আবহাওয়ায় হাটতে বেশ ভালই লাগে সেই সাথে গ্রাম্য কিছু সুন্দর সুন্দর ফটোগ্রাফিও শেয়ার করেছেন। আপনার কাটানো সুন্দর সময় টুকু তুলে ধরার জন্য ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সকালে হাঁটাহাঁটি করলে মন ভালো লাগে। আর এমন সুন্দর পরিবেশে হাঁটাহাঁটি করলে শরীর ও মন দুটোই বেশ ভালো লাগে।আপনি শীতের সকালে হাঁটতে গিয়ে চমৎকার কিছু ফটোগ্রাফি ও করলেন। খুব ভালো লেগেছে ফটোগ্রাফি গুলো দেখে।সুন্দর সময়টুকু শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ধন্যবাদ আপু সবসময় সাপোর্ট করার জন্য। ভালো থাকবেন সব সময় এই কামনা করি।

 3 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো মাধ্যমে বুঝা যাচ্ছে শীত ভালই পড়ছে আপনার ওখানে। ঠিক বলছেন আসলে বিভিন্ন ধরনের চাপের র কারণে রাত করে ঘুমাতে যাওয়া। ঘুমাতে গেলে এত সকালে ওঠা সম্ভব হয় না। তাই সকালের দৃশ্য গুলো মিস করি আমরা। আপনি তো বেশ সুন্দর সুন্দর শীতের সকালের ফটোগ্রাফি গুলো শেয়ার করলেন অনেক ভালো লেগেছে।

 3 years ago 

হীরা আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64543.68
ETH 1871.77
USDT 1.00
SBD 0.38